Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ক্লাউড নিরাপত্তায় বিনিয়োগ বাড়ছে এশিয়া-প্যাসিফিকে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
ক্লাউড নিরাপত্তায় বিনিয়োগ বাড়ছে এশিয়া-প্যাসিফিকে
Share on FacebookShare on Twitter

ক্লাউড সিকিউরিটিতে ব্যয় বাড়াচ্ছে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রতিষ্ঠানগুলো। মূল কারণগুলোর মধ্যে রয়েছে হাইব্রিড ক্লাউডের ব্যবহার বৃদ্ধি, এআই-ভিত্তিক সাইবার হুমকি ও নতুন সরকারি নির্দেশনা। বাজার গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আইডিসির তথ্যানুযায়ী, ক্লাউডে রাখা তথ্যকে চুরি বা ক্ষতি থেকে রক্ষা করে ক্লাউড সিকিউরিটি ব্যবস্থা। ক্লাউড নিরাপত্তায় বিনিয়োগ বাড়ানো এ অঞ্চলের প্রযুক্তি ব্যবস্থাকে আরো সুরক্ষিত করতে সহায়তা করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সরকারি ও বেসরকারি খাতে দ্রুত ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ফলে ক্লাউড পরিষেবায় দ্রুত ব্যয় বাড়ছে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে। সঙ্গে সঙ্গে তথ্য ও কাজের সুরক্ষা একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। ক্লাউডে সংরক্ষিত ডাটা হ্যাকিং, অননুমোদিত প্রবেশ, তথ্য হারানো বা সাইবার আক্রমণের শিকার হতে পারে। এজন্য ক্লাউড সিকিউরিটি অপরিহার্য হয়ে উঠেছে।

বিশেষজ্ঞদের মতে, ক্লাউড নিরাপত্তা ব্যবস্থা শুধু তথ্য চুরির ঝুঁকি কমায় না, বরং ব্যবসার ধারাবাহিকতা বজায় রাখতে, ডিজিটাল সেবা নিশ্চিত করতে এবং সম্ভাব্য হুমকি থেকে দ্রুত প্রতিক্রিয়া ও পুনরুদ্ধার নিশ্চিত করতে সাহায্য করে।

আইডিসি জানিয়েছে, ২০২৪ সালে এ অঞ্চলে পাবলিক ক্লাউড সেবা বাজারের আকার ছিল ৫ হাজার ৩০০ কোটি ডলার। ২০২৯ সালের মধ্যে তা বেড়ে দাঁড়াবে ১৩ হাজার ১০০ কোটি ডলারে।

আইডিসির বিশেষজ্ঞরা বলছেন, টেলিযোগাযোগ ও ব্যাংক খাতে নেটওয়ার্ক আধুনিকায়ন এবং ডিজিটাল ব্যাংকিং প্রসারের কারণে ক্লাউড সেবা গ্রহণ সবচেয়ে দ্রুত সম্প্রসারণ হচ্ছে। পাশাপাশি খুচরা ব্যবসা, ব্যক্তিগত সেবা ও সরকারি খাতও ই-কমার্সের প্রসার ও ই-গভর্ন্যান্স উদ্যোগের কারণে দ্রুত এগোচ্ছে। তবে স্বাস্থ্যসেবা ও টেকসই পণ্যের মতো খাতগুলো তুলনামূলক ধীরগতিতে ক্লাউড গ্রহণ করতে পারে।

আইডিসির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জ্যেষ্ঠ গবেষণা পরিচালক ইয়ি খাই ওয়ং বলেন, ‘ক্লাউড সিকিউরিটির বাজার জটিল ও বিভক্ত। প্রতিষ্ঠানগুলো নতুন প্রযুক্তি উদ্ভাবন ও এআই-ভিত্তিক টুলের চাহিদা পূরণের চেষ্টা করছে। কিন্তু একই সময় পুরো সিস্টেম ও তথ্যকে একসঙ্গে সুরক্ষিত রাখার (একক নিরাপত্তা অবকাঠামো) দায়িত্বও বজায় রাখতে হচ্ছে।’

তিনি জানান, ক্লাউড নিরাপত্তা সরবরাহকারীদের জন্য কিছু প্রযুক্তি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এর মধ্যে রয়েছে জিরো ট্রাস্ট, সিএনএপিপি, স্বয়ংক্রিয় হুমকি শনাক্তকরণ ও নিয়ন্ত্রক নির্দেশনা মেনে চলা।

এসব ফিচার প্রতিষ্ঠানকে সাইবার আক্রমণ থেকে নিরাপদ থাকতে, প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও ব্যবহারকারীদের আস্থা অর্জন করতে সাহায্য করে।

হেল্প নেট সিকিউরিটির প্রতিবেদনে প্রকাশিত এক জরিপে দেখা গেছে, বিশ্বব্যাপী ৬৪ শতাংশ প্রতিষ্ঠান ক্লাউড নিরাপত্তাকে শীর্ষ পাঁচ নিরাপত্তাবিষয়ক অগ্রাধিকারের মধ্যে রাখছে। এর মধ্যে ১৭ শতাংশ একে শীর্ষ অগ্রাধিকার হিসেবে দেখেছে। চলতি বছরের নতুন প্রবণতা হিসেবে এআই নিরাপত্তা দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হেল্প নেট সিকিউরিটি

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘নগদ’ থেকে ১.১২ কোটি টাকা লাভ করল ডাক বিভাগ
নির্বাচিত

‘নগদ’ থেকে ১.১২ কোটি টাকা লাভ করল ডাক বিভাগ

আইফোন নাকি আইপ্যাড? কোনটির ফোল্ডেবল ভার্সন আনছে অ্যাপল
নির্বাচিত

আইফোন নাকি আইপ্যাড? কোনটির ফোল্ডেবল ভার্সন আনছে অ্যাপল

ফাস্ট চার্জিং কি ফোনের ক্ষতি করে?
কিভাবে করবেন

ফাস্ট চার্জিং কি ফোনের ক্ষতি করে?

‘নগদ’ এর মাধ্যমে প্রাথমিকের উপবৃত্তি বিতরণ শুরু
নির্বাচিত

‘নগদ’ এর মাধ্যমে প্রাথমিকের উপবৃত্তি বিতরণ শুরু

এআই প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

বাজারে এলো স্যামসাংয়ের ভিশন এআই প্রযুক্তির নতুন সিরিজের টিভি

বাংলাদেশ জাপানের শ্রমবাজারের সুযোগ কাজে লাগাবে: টেলিযোগাযোগ মন্ত্রী
নির্বাচিত

বাংলাদেশ জাপানের শ্রমবাজারের সুযোগ কাজে লাগাবে: টেলিযোগাযোগ মন্ত্রী

Load More

ট্রেন্ডিং টপিক

দেশীয় মোবাইল খাত ধ্বংস করে স্মার্টফোন আমদানিনির্ভর করার চক্রান্ত: নেপথ্যে ‘গ্রে-মাফিয়া’
নির্বাচিত

বাংলাদেশের স্মার্টফোন নীতিতে প্রতিযোগিতামূলক অফিসিয়াল বাজার নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

পিক্সেল ফোনে এআই বন্ধ করবেন যেভাবে: জেমিনি ছাড়াও মিলবে সহজ সমাধান
প্রযুক্তি পরামর্শ

পিক্সেল ফোনে এআই বন্ধ করবেন যেভাবে: জেমিনি ছাড়াও মিলবে সহজ সমাধান

এআই সার্চে বদলে যাচ্ছে ব্যবসার কৌশল, কমছে ওয়েবসাইট ভিজিটর
প্রযুক্তি সংবাদ

এআই যুদ্ধের খেসারত দিচ্ছে সাধারণ ভোক্তা!

ক্রিকেটার তাসকিন, অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা
নির্বাচিত

ক্রিকেটার তাসকিন, অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?
প্রযুক্তি সংবাদ

একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?

বাংলাদেশে জমি কেনা এবং তা নিবন্ধন (রেজিস্ট্রেশন) করা...

আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কতটা নিরাপদ?

আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কতটা নিরাপদ?

ইনস্টাগ্রামে ডিলিট করা চ্যাট ফিরে পাবেন যেভাবে

ইনস্টাগ্রামে ডিলিট করা চ্যাট ফিরে পাবেন যেভাবে

আইফোন ১৮ প্রোর তথ্য ফাঁস, নেপথ্যে টাটার ডেটা লিক

আইফোন ১৮ প্রোর তথ্য ফাঁস, নেপথ্যে টাটার ডেটা লিক

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৮ সেপ্টেম্বর ২০২৫

ক্লাউড নিরাপত্তায় বিনিয়োগ বাড়ছে এশিয়া-প্যাসিফিকে

Techzoom.TV |
TechzoomTV