Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বজুড়ে প্রিমিয়াম স্মার্টফোনের বিক্রি বেড়েছে ৮ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
বিশ্বজুড়ে প্রিমিয়াম স্মার্টফোনের বিক্রি বেড়েছে ৮ শতাংশ
Share on FacebookShare on Twitter

২০২৫ সালের প্রথমার্ধে বিশ্বব্যাপী প্রিমিয়াম স্মার্টফোনের বিক্রি নতুন রেকর্ড গড়েছে। কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্যানুযায়ী, এ সময়ে প্রিমিয়াম সেগমেন্টের ইউনিট বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ৮ শতাংশ বেড়েছে। যদিও এ সময়ে স্মার্টফোনের সার্বিক বাজার প্রবৃদ্ধি হয়েছে ৪ শতাংশ।

বিশ্লেষকরা মনে করছেন, ‘প্রিমিয়ামাইজেশন’ প্রবণতা এখানে মূল ভূমিকা রেখেছে। অর্থাৎ, ব্যবহারকারীরা উন্নত পারফরম্যান্স, ডিজাইন ও ফিচারের জন্য বেশি দামি স্মার্টফোন কিনতে আগ্রহী হচ্ছেন। এছাড়া স্মার্টফোনের সহজলভ্যতা, বাড়তি ক্রয়ক্ষমতা ও ব্যবহার বৃদ্ধিও প্রিমিয়াম ডিভাইসে বিনিয়োগ বাড়িয়েছে। বেশির ভাগ অঞ্চলে ব্র্যান্ডগুলোর বিক্রয় বাড়ছে এবং প্রিমিয়াম বাজার বৈশ্বিক স্মার্টফোন আয়ের ৬০ শতাংশের বেশি অবদান রাখছে।

প্রিমিয়াম স্মার্টফোনে শীর্ষ ব্র্যান্ড অ্যাপল। ২০২৫ সালের প্রথমার্ধে অ্যাপলের বিক্রি ৩ শতাংশ বেড়েছে। এ সময় প্রিমিয়াম বাজারের ৬২ শতাংশ দখল করেছে অ্যাপল। তবে অন্য ব্র্যান্ডের তুলনায় অ্যাপলের বাজার অংশ কিছুটা কমেছে। অ্যাপল উদীয়মান বাজারে ভালো করেছে, কিন্তু চীনে হুয়াওয়ে ও শাওমির সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে গেছে। চীনে হুয়াওয়ের জনপ্রিয়তা আইফোনের থেকে বেশি এবং অফলাইন উপস্থিতিও শক্তিশালী। বিশেষত ট্রাইফোল্ডিং মেট এক্সটি ডিভাইসের মতো উদ্ভাবনী মডেল হুয়াওয়ের বিক্রি বাড়াচ্ছে।

চীনের প্রিমিয়াম সেগমেন্টে শাওমিও শক্ত অবস্থান বজায় রেখেছে। স্মার্টফোনের পাশাপাশি ইভি ও আইওটি ব্যবসায়ও প্রিমিয়ামাইজেশনের সম্প্রসারণ দেখা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, শাওমির প্রিমিয়াম ইভি লঞ্চের সাফল্য স্মার্টফোন ব্যবসায়ও ‘হ্যালো ইফেক্ট’ তৈরি করেছে।

অন্যদিকে গুগল পাঁচ বছরের পর প্রথমবারের মতো প্রিমিয়াম শীর্ষ পাঁচ ব্র্যান্ডের মধ্যে প্রবেশ করেছে। পিক্সেল ৯ সিরিজের রেকর্ড বিক্রি, নতুন বাজারে সম্প্রসারণ এবং আরো অভিনব বিপণন কৌশল বিক্রি দ্বিগুণ করেছে। গুগল পিক্সেলকে শুধু হার্ডওয়্যারের জন্য নয়, বরং এআই-ফার্স্ট ডিভাইস হিসেবে বাজারজাত করছে, যা গ্রাহক আস্থা বাড়াচ্ছে।

স্যামসাং এস২৫ সিরিজের বিক্রিতে ভালো পারফরম্যান্স দেখিয়েছে। বিশ্লেষকরা আশা করছেন স্যামসাংয়ের জেড ফোল্ড৭ আগের মডেলের তুলনায় আরো ভালো পারফরম্যান্স দেবে।

প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে প্রায় ৮০ শতাংশ বিক্রিতে অবদান রেখেছে শীর্ষ ১০টি বাজার। এর মধ্যে ভারতেই সবচেয়ে দ্রুত প্রবৃদ্ধি হয়েছে। দেশটিতে গত বছরের তুলনায় এ ধরনের স্মার্টফোনের বিক্রি বেড়েছে প্রায় ৩৭ শতাংশ। অ্যাপলের ভালো বিক্রি ও সহজ ফাইন্যান্সিং অপশন ভারতের প্রিমিয়াম ডিভাইস বাজার সম্প্রসারণে সহায়ক হয়েছে। তবে মোট ইউনিটের দিক থেকে চীন এখনো সবচেয়ে বড় বাজার।

তবে ফোল্ডেবল স্মার্টফোনের বাজার সীমিত হলেও ক্রমবর্ধনশীল। ভিন্ন ডিজাইন ও লাক্সারি অফার এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অ্যাপলের ২০২৬ সালে ফোল্ডেবল মডেল লঞ্চ বাজারকে আরো প্রসারিত করবে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া এআই-ভিত্তিক ডিভাইস প্রিমিয়াম বিক্রিতে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে। ২০২৫ সালের প্রথমার্ধে জেনারেটিভ এআইভিত্তিক স্মার্টফোন প্রিমিয়াম বিক্রির ৮০ শতাংশের বেশি অংশ দখল করেছে। বিশেষজ্ঞরা বলছেন, হার্ডওয়্যারের পার্থক্য ছোট হওয়ায় ভবিষ্যতে গ্রাহক এআই ইকোসিস্টেমের ওপর বেশি নির্ভর করবে।

Tags: ফোল্ডেবল স্মার্টফোনফোল্ডেবল স্মার্টফোন বাজার

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশের বাজারে পাওয়া যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ৭০
প্রযুক্তি সংবাদ

দেশের বাজারে পাওয়া যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ৭০

সরকারকে হুঁশিয়ারি দিচ্ছে অবৈধ মোবাইল ফোন ব্যবসায়ীরা
প্রযুক্তি সংবাদ

সরকারকে হুঁশিয়ারি দিচ্ছে অবৈধ মোবাইল ফোন ব্যবসায়ীরা

ডিজিটাল হসপিটালের ২ ঘণ্টায় ডেলিভারি সেবা মেডিএক্সপ্রেস এখন চট্টগ্রামে
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল হসপিটালের ২ ঘণ্টায় ডেলিভারি সেবা মেডিএক্সপ্রেস এখন চট্টগ্রামে

নারজো সিরিজের নতুন ফোন আনল রিয়েলমি
প্রযুক্তি সংবাদ

নারজো সিরিজের নতুন ফোন আনল রিয়েলমি

ফোনে কথা বলার সময় ইন্টারনেট কাজ করে না? জানুন সমাধান
কিভাবে করবেন

ফোনে কথা বলার সময় ইন্টারনেট কাজ করে না? জানুন সমাধান

বাজারে নতুন বিস্পোক AI ফ্রিজ নিয়ে এলো স্যামসাং
নির্বাচিত

বাজারে নতুন বিস্পোক AI ফ্রিজ নিয়ে এলো স্যামসাং

Load More

ট্রেন্ডিং টপিক

সংসদে দেওয়া হেডফোনের দাম কত?
প্রযুক্তি বাজার

সংসদে দেওয়া হেডফোনের দাম কত?

যে তিন শর্তে যুদ্ধ বন্ধে রাজি ইরান
বিবিধ

যে তিন শর্তে যুদ্ধ বন্ধে রাজি ইরান

কমপ্যাক্ট বডিতে দানবীয় শক্তি: ফাঁস হলো Oppo Find X9s Pro-এর পূর্ণাঙ্গ স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

কমপ্যাক্ট বডিতে দানবীয় শক্তি: ফাঁস হলো Oppo Find X9s Pro-এর পূর্ণাঙ্গ স্পেসিফিকেশন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করলেন ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করলেন ফকির মাহবুব আনাম

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

৩০ হাজার টাকায় ২০২৫ সালের সেরা ৫ স্মার্টফোন

৩০ হাজার টাকায় ২০২৫ সালের সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সক্রিয় হয়ে উঠেছে ‍সুযোগ-সন্ধানী মোবাইল ফোন চোরাকারবারিরা
প্রযুক্তি সংবাদ

সক্রিয় হয়ে উঠেছে ‍সুযোগ-সন্ধানী মোবাইল ফোন চোরাকারবারিরা

মধ্যপ্রাচ্য কেন্দ্রিক একের পর এক বাতিল হচ্ছে ফ্লাইট।...

কোন প্রযুক্তিতে ভর করে এমন নিখুঁত হামলা করছে ইরান, চিন্তায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল

কোন প্রযুক্তিতে ভর করে এমন নিখুঁত হামলা করছে ইরান, চিন্তায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল

অ্যাডভেঞ্চার ও প্রফেশনালদের জন্য ডুজি ফায়ার ৭ সিরিজ: এক ফোনেই সব ট্যুলস!

অ্যাডভেঞ্চার ও প্রফেশনালদের জন্য ডুজি ফায়ার ৭ সিরিজ: এক ফোনেই সব ট্যুলস!

শাওমি প্যাড ৮ বনাম ওয়ানপ্লাস প্যাড গো ২: সেরা ট্যাবলেটের লড়াইয়ে কে এগিয়ে?

শাওমি প্যাড ৮ বনাম ওয়ানপ্লাস প্যাড গো ২: সেরা ট্যাবলেটের লড়াইয়ে কে এগিয়ে?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix