Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাজারে নতুন বিস্পোক AI ফ্রিজ নিয়ে এলো স্যামসাং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 2 December 2024
বাজারে নতুন বিস্পোক AI ফ্রিজ নিয়ে এলো স্যামসাং
Share on FacebookShare on Twitter

দেশের বাজারে নতুন ও সর্বাধুনিক “বিস্পোক AI” প্রযুক্তি সুবিধাসম্পন্ন রেফ্রিজারেটর লাইনআপ উন্মোচন করেছে শীর্ষ কনজ্যুমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড স্যামসাং। হোম অ্যাপ্লায়েন্সের বাজারে স্মার্ট এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ের এক নতুন মানদণ্ড স্থাপন করেছে এই রেফ্রিজারেটরগুলো।

রাজধানীর গুলশান ২-এ অবস্থিত র‍্যাংগস ই-মার্ট স্টোরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে নতুন এই রেফ্রিজারেটর লাইনআপ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে স্যামসাং ইলেক্ট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক হোয়ানসাং উ, ফারহানা করিম, ম্যানেজিং ডিরেক্টর, র‍্যানকন হোল্ডিংস লিমিটেড, শাহরিয়ার বিন লুৎফর, ডিরেক্টর ও হেড অব বিজনেস, স্যামসাং বাংলাদেশ, ইয়ামিন শরীফ চৌধুরী, ডিভিশনাল ডিরেক্টর, র‌্যাংগস ই-মার্ট এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

নতুন এই লাইনআপে রয়েছে চারটি অত্যাধুনিক মডেল – RT31B1, RT35B1, RT3522 এবং RT42B1। ব্যবহারকারীদের নানা ধরণের প্রয়োজন মেটানোর উপযোগী করে এই রেফ্রিজারেটরগুলো ডিজাইন করা হয়েছে। প্রতিটি মডেলে ব্যবহৃত হয়েছে প্রিমিয়াম মেটালিক ফিনিশ, কোটা ফিনিশ এবং গ্লাসের সমন্বয়ে তৈরি স্লিক, ফ্ল্যাট দরজা, যা আধুনিক গৃহস্থালির নান্দনিকতা ও সৌন্দর্য্যের চাহিদার সাথে পুরোপুরি মানানসই।

নতুন ফ্রিজগুলোতে যুক্ত হয়েছে সর্বাধুনিক প্রযুক্তির সব ফিচার, যা ব্যবহারকারীদের অনন্য স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে। স্যামসাংয়ের স্মার্টথিংস এআই প্রযুক্তি ব্যবহারকারীদের রেফ্রিজারেটর ব্যবহারের অভ্যাস বিশ্লেষণ করে কী পরিমাণ বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে তার ধারণা দেয়, এবং নির্ধারিত সীমার বেশি বিদ্যুৎ ব্যবহৃত হলে সেভিং মোড চালুর পরামর্শ দেয়, ফলে বিদ্যুৎ বিল অনেকাংশে সাশ্রয় করা সম্ভব হয়। স্যামসাংয়ের স্পেসম্যাক্সট্রেডমার্ক প্রযুক্তি রেফ্রিজারেটরগুলোতে যথেষ্ট ইন্টেরিয়র স্পেস নিশ্চিত করে, তাই ধারণক্ষমতা নিয়ে দুশ্চিন্তা ছাড়াই চাইলে পুরো সপ্তাহ বা মাসের বাজার একবারেই করে নেয়া যায়! জরুরি কোনো প্রয়োজনে বাড়ির বাইরে যেতে হলেও সমস্যা নেই, কারণ স্মার্টথিংস অ্যাপ ব্যবহার করে ওয়াই-ফাই’এর মাধ্যমে দূর থেকেও নতুন লাইনআপের এই রেফ্রিজারেটরগুলো নিয়ন্ত্রণ করা যায়।

অনুষ্ঠানে স্যামসাং ইলেক্ট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক হোয়ানসাং উ বলেন, “গ্রাহকদের প্রাত্যহিক জীবনকে আরো সহজ ও উন্নত করার জন্য উদ্ভাবনীর চর্চা ও প্রয়োগ অব্যাহত রেখেছে স্যামসাং। আমাদের নতুন এআই-সাপোর্টেড ফ্রিজগুলো আধুনিক ডিজাইন ও অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি, যা গ্রাহকদের বিদ্যুৎ খরচ কমিয়ে আনার পাশাপাশি কমপ্রেসারের স্থায়িত্বও বাড়াবে। আধুনিক গৃহস্থালির জন্য এই রেফ্রিজারেটরগুলো সেরা সমাধান, কারণ এগুলো আধুনিক সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং পরিবেশ বান্ধব জীবনযাপন নিশ্চিত করতে সক্ষম”।

র‌্যাংগস ই-মার্টের ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরীফ চৌধুরী বলেন, “বর্তমানে বাড়ির রেফ্রিজারেটরকে সাধারণ গৃহস্থালি অনুষঙ্গ হিসেবে দেখা হয় না, এটি রীতিমতো ঘরের স্ট্যাটাস এবং গৃহীর রুচিরও পরিচয় বহন করে। গ্রাহকরা এখন ঘরের সাজসজ্জার মান ও ব্যবহারের স্বাচ্ছন্দ্য বৃদ্ধিতে এসব অ্যাপ্লায়েন্সের গুরুত্ব বুঝতে পারছেন। আমাদের নতুন রেফ্রিজারেটর লাইনআপ এক্ষেত্রে শতভাগ সন্তুষ্টি নিশ্চিত করতে পারে। নতুন এই রেফ্রিজারেটরগুলো ব্যবহারকারীদের রান্নাঘর ও ডাইনিং স্পেসের সৌন্দর্য অনেকগুণে বাড়িয়ে তুলবে”।

রান্নাঘরের সবধরণের প্রয়োজন মেটাতে স্যামসাং এর নতুন লাইনআপের বেসপোক এআই রেফ্রিজারেটরগুলো আপনার সেরা সঙ্গী হতে পারে। রেফ্রিজারেটরগুলোর সেরা ডিজাইন ও ফিচারগুলো যাচাই করে দেখতে আগ্রহী ক্রেতাদের সারাদেশের স্যামসাং অনুমোদিত বিক্রয়কেন্দ্রে আমন্ত্রণ জানিয়েছে স্যামসাং।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার সময় যা খেয়াল রাখবেন
অটোমোবাইল

সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার সময় যা খেয়াল রাখবেন

ওয়ালটন প্রিমো জি এইচ ৯: কম দামে ভালো ফোন
নির্বাচিত

ওয়ালটন প্রিমো জি এইচ ৯: কম দামে ভালো ফোন

আইফোনের চেয়ে কেন অ্যানড্রয়েড সেরা? জেনে নিন ৭টি অকাট্য কারণ
প্রযুক্তি সংবাদ

আইফোনের চেয়ে কেন অ্যানড্রয়েড সেরা? জেনে নিন ৭টি অকাট্য কারণ

বাজারে আসলো স্যামসাং এর নতুন টিভি
প্রযুক্তি সংবাদ

বাজারে আসলো স্যামসাং এর নতুন টিভি

জ্বর, পিরিয়ড এবং অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানাবে অ্যাপল ওয়াচ ৮
প্রযুক্তি সংবাদ

জ্বর, পিরিয়ড এবং অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানাবে অ্যাপল ওয়াচ ৮

মহামারির মাঝেও বৈদেশিক মুদ্রা আনছেন ফ্রিল্যান্সাররা
প্রযুক্তি সংবাদ

মহামারির মাঝেও বৈদেশিক মুদ্রা আনছেন ফ্রিল্যান্সাররা

Load More

ট্রেন্ডিং টপিক

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার
অটোমোবাইল

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

ডিসেম্বর থেকে যেসব ডিভাইসে নেটফ্লিক্স দেখা যাবে না
প্রযুক্তি সংবাদ

কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নেটফ্লিক্সের

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস
ই-কমার্স

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

আজকের প্রযুক্তিনির্ভর পৃথিবীতে শুধু প্রযুক্তি ব্যবহার করাই যথেষ্ট...

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 December 2024

বাজারে নতুন বিস্পোক AI ফ্রিজ নিয়ে এলো স্যামসাং

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix