Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রাকৃতিক দুর্যোগের সচিত্র পূর্বাভাস মিলবে গুগল ম্যাপসে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
Tuesday, 11 June 2019
প্রাকৃতিক দুর্যোগের সচিত্র পূর্বাভাস মিলবে গুগল ম্যাপসে
Share on FacebookShare on Twitter

প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস ও সতর্কতা প্রদানে আরো উন্নত ফিচার এনেছে গুগল ম্যাপস। সম্প্রতি একটি ব্লগ পোস্টে গুগল জানিয়েছে, এসওএস অ্যালার্ট ফিচার আরো উন্নত করা হয়েছে। এতে প্রাকৃতিক দুর্যোগ পূর্বাভাসের সচিত্র তথ্য যুক্ত করা হয়েছে। পাশাপাশি সম্ভাব্য দুর্যোগকবলিত এলাকা থেকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শও পাওয়া যাবে এ ফিচার থেকে।

প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে গুগল ম্যাপসের এসওএস অ্যালার্ট ফিচারে ঘটমান বিষয়ে সারসংক্ষেপ সংবাদ, কোনো ঘটনা সম্পর্কিত গণমাধ্যম প্রতিবেদন, জরুরি ফোন নাম্বার ও ওয়েবসাইট এবং স্থানীয় কর্তৃপক্ষের দেয়া যেকোনো হালনাগাদ পাওয়া যায়। ম্যাপসের নতুন হালনাগাদ ফিচারে এখন ঘূর্ণিঝড়, ভূমিকম্প ও বন্যার ব্যাপারে বিস্তারিত সচিত্র তথ্য থাকবে।

কোথাও ঘূর্ণিঝড় আঘাত হানার কয়েকদিন আগেই স্থানীয়দের ডিভাইসে একটি ক্রাইসিস নোটিফিকেশন কার্ড স্বয়ংক্রিয়ভাবে পর্দায় ভেসে উঠবে। এ কার্ডে থাকবে ঘূর্ণিঝড় পূর্বাভাসের তথ্য। সেখানে ঝড়ের গতি, বিস্তৃতি ও আঘাত হানার সম্ভাব্য স্থানের তথ্য বিস্তারিত দেয়া থাকবে।

ভূমিকম্প সম্পর্কিত নোটিফিকেশন কার্ডে থাকবে ভূকম্পনের একটি মানচিত্র। অথবা ভূমিকম্পের উত্পত্তিস্থল এবং নির্দিষ্ট এলাকায় ভূকম্পনের মাত্রা কালার কোড দিয়ে চিত্রায়ণ করা থাকবে।

এছাড়া বন্যার নোটিফিকেশন কার্ডে পূর্বাভাসের বিবরণে থাকবে বন্যাকবলিত হওয়ার সম্ভাব্য সময়, বিস্তৃতি এবং স্থানীয়দের মধ্যে এর প্রভাব সম্পর্কিত তথ্য। অবশ্য ফিচারটি আপাতত শুধু ভারতেই পাওয়া যাবে।

এদিকে গ্রীষ্মে গুগল ম্যাপসের দুর্যোগ-বিষয়ক ফিচার আরো উন্নত করা হবে বলে জানা গেছে। কারো যাত্রাপথ প্রাকৃতিক দুর্যোগের কারণে কতটা প্রভাবিত হতে পারে, সে ব্যাপারে তথ্য দেয়া হবে। পাশাপাশি দুর্যোগকবলিত পথ এড়িয়ে আর কোন কোন বিকল্প নিরাপদ পথ রয়েছে, সে ব্যাপারেও পরামর্শ দেয়ার চেষ্টা করবে এ ফিচার।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গুগল

এই বিভাগ থেকে আরও পড়ুন

কোটি টাকার অনুদান পেলো বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট জয়ী স্টার্টআপ
প্রযুক্তি সংবাদ

কোটি টাকার অনুদান পেলো বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট জয়ী স্টার্টআপ

যুক্তরাষ্ট্রের সুরক্ষায় কাজ করবে কৃত্রিম বুদ্ধিমত্তার কোম্পানি
নির্বাচিত

যুক্তরাষ্ট্রের সুরক্ষায় কাজ করবে কৃত্রিম বুদ্ধিমত্তার কোম্পানি

ভারত থেকে স্মার্টফোনের রপ্তানি দ্বিগুণ হয়েছে গত এক বছরে
নির্বাচিত

ভারত থেকে স্মার্টফোনের রপ্তানি দ্বিগুণ হয়েছে গত এক বছরে

লকডাউনে শুধু বাইক চালক, বসতে পারবেন না যাত্রী
অটোমোবাইল

লকডাউনে শুধু বাইক চালক, বসতে পারবেন না যাত্রী

এমএনপি সেবার ৭ লাখের ৫ লাখই এসেছে রবিতে
টেলিকম

ছয় মাস বিনামূল্যে ৩৩ জিবি করে ডাটা দেবে রবি

ব্র্যাক ব্যাংক থেকে কোটি টাকা ঋণ পাবেন বিসিএস সদস্যরা
প্রযুক্তি সংবাদ

ব্র্যাক ব্যাংক থেকে কোটি টাকা ঋণ পাবেন বিসিএস সদস্যরা

Load More

ট্রেন্ডিং টপিক

ভ্যাট তদন্তের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসা
অর্থ ও বাণিজ্য

ভ্যাট তদন্তের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসা

অনলাইন সেবা সূচকে রেকর্ড স্কোর, বিশ্বে ৫১তম বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

অনলাইন সেবা সূচকে রেকর্ড স্কোর, বিশ্বে ৫১তম বাংলাদেশ

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত
প্রযুক্তি সংবাদ

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

সম্মাননা পেলেন স্বপ্নের সাব্বির নাসির
অর্থ ও বাণিজ্য

‘সিইও–ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার ২০২৬’ সম্মাননা পেলেন স্বপ্নের সাব্বির নাসির

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

আইফোনের ২০ বছর পূর্তিতে অ্যাপলের চমক

আইফোনের ২০ বছর পূর্তিতে অ্যাপলের চমক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অগ্নি নিরাপত্তায় এআইয়ের ব্যবহার নিয়ে ঢাকায় আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

অগ্নি নিরাপত্তায় এআইয়ের ব্যবহার নিয়ে ঢাকায় আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

অগ্নিকাণ্ডের ঝুঁকি আগাম শনাক্ত ও জানমালের ক্ষয়ক্ষতি কমাতে...

রেনো১৫ এফ ফাইভজি ব্যবহারের অভিজ্ঞতা জানালেন সেরা ক্যাম্পাস অ্যাম্বাসেডররা

রেনো১৫ এফ ফাইভজি ব্যবহারের অভিজ্ঞতা জানালেন সেরা ক্যাম্পাস অ্যাম্বাসেডররা

যমুনা ফিউচার পার্কে পাবজি মোবাইল ফ্ল্যাশ অ্যাক্টিভেশনের অফিসিয়াল ডিভাইস পার্টনার শাওমি

যমুনা ফিউচার পার্কে পাবজি মোবাইল ফ্ল্যাশ অ্যাক্টিভেশনের অফিসিয়াল ডিভাইস পার্টনার শাওমি

চিফ ডিজিটাল অফিসার সম্মাননা পেলেন গ্রামীণফোনের সোলায়মান আলম

চিফ ডিজিটাল অফিসার সম্মাননা পেলেন গ্রামীণফোনের সোলায়মান আলম

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 June 2019

প্রাকৃতিক দুর্যোগের সচিত্র পূর্বাভাস মিলবে গুগল ম্যাপসে

Techzoom.TV |
TechzoomTV