Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যুক্তরাষ্ট্রের বাজারে পিসিবিএ রপ্তানি শুরু ওয়ালটনের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 15 September 2025
যুক্তরাষ্ট্রের বাজারে পিসিবিএ রপ্তানি শুরু ওয়ালটনের
Share on FacebookShare on Twitter

দেশের ইলেকট্রনিক্স শিল্পে এক নতুন ইতিহাস সৃষ্টি করল ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। যুক্তরাষ্ট্রের বাজারে প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাসেম্বলি (পিসিবিএ) রপ্তানিকারক প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে গৌরব অর্জন করেছে কোম্পানিটি। এই সাফল্যকে শুধু ওয়ালটনের জন্য নয়, বরং বৈশ্বিক ইলেকট্রনিক্স সাপ্লাই চেইনে বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে।

অতীতে যেখানে দেশের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে বিদেশ থেকে চড়া দামে পিসিবি আমদানি করতে হতো, সেখানে ওয়ালটনের এই রপ্তানি দেশের হাই-টেক শিল্পে এক নতুন মানদণ্ড স্থাপন করল।

ওয়ালটন যুক্তরাষ্ট্রের Safepro Technologies Inc.-এর সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে এই রপ্তানি কার্যক্রম শুরু করেছে। তাদের সরবরাহ করা অত্যাধুনিক পিসিবি ও পিসিবি অ্যাসেম্বলি (PCBA) জীবনরক্ষাকারী প্রযুক্তি, যেমন Soteria System-এ ব্যবহার করা হচ্ছে, যা বাংলাদেশি উদ্ভাবন ও প্রকৌশলের সক্ষমতাকে প্রমাণ করে।

কোম্পানিটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে ১,০০০-এরও বেশি পিসিবিএ ইউনিট সফলভাবে সরবরাহ করা হয়েছে। এর আগে ওয়ালটন গ্রিসেও ১০,০০০-এর বেশি পিসিবিএ ইউনিট রপ্তানি করেছিল।

বিশ্বব্যাপী প্রিন্টেড সার্কিট বোর্ডের (PCBA) একটি বিশাল বাজার রয়েছে, যার বর্তমান আকার প্রায় ৮০-৯০ বিলিয়ন মার্কিন ডলার। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ফাইভ-জি নেটওয়ার্ক, বৈদ্যুতিক গাড়ি এবং কনজ্যুমার ইলেকট্রনিক্সের চাহিদা বাড়ার সাথে সাথে এই বাজার আরও বড় হবে।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের জন্য এখানে বিশাল সম্ভাবনা রয়েছে। ওয়ালটনের মতো দেশীয় প্রতিষ্ঠানগুলো যদি উচ্চমানের পিসিবিএ উৎপাদন, গবেষণা ও নকশার সক্ষমতা বাড়াতে পারে, তবে আন্তর্জাতিক বাজারে দেশের অবস্থান আরও সুদৃঢ় হবে। সরকারের সঠিক নীতি সহায়তা, প্রযুক্তিখাতে বিনিয়োগ এবং দক্ষ জনশক্তি গড়ে তোলা গেলে, আগামী দশকে বাংলাদেশ বৈশ্বিক ইলেকট্রনিক্স সাপ্লাই চেইনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে বলে আশা করা হচ্ছে।

ওয়ালটনের এই সাফল্য তাদের একটি বিশ্বমানের ইলেকট্রনিক্স ও আইটি সল্যুশন প্রতিষ্ঠানে পরিণত হওয়ার লক্ষ্যকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটনওয়ালটন ডিজি-টেকওয়ালটন পিসিবিপিসিবি রপ্তানি শুরু ওয়ালটনের

এই বিভাগ থেকে আরও পড়ুন

অটোমোবাইল

৯৯ হাজারে সুজুকির মাইলেজ কিং

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের শ্বেতপত্র প্রকাশ
প্রযুক্তি সংবাদ

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের শ্বেতপত্র প্রকাশ

শিগগিরই যুক্তরাষ্ট্রে ল্যাপটপ রপ্তানি করবে বাংলাদেশ: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

শিগগিরই যুক্তরাষ্ট্রে ল্যাপটপ রপ্তানি করবে বাংলাদেশ: মোস্তাফা জব্বার

বিজনেস নিয়ারবাই নামে নতুন ফিচার হোয়াটসঅ্যাপের
নির্বাচিত

হোয়াটসঅ্যাপ কে সরাসরি জানান আপনার সমস্যা

ইস্টার্ন ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন
নির্বাচিত

ইস্টার্ন ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন

আইফোনের চেয়ে কেন অ্যানড্রয়েড সেরা? জেনে নিন ৭টি অকাট্য কারণ
প্রযুক্তি সংবাদ

আইফোনের চেয়ে কেন অ্যানড্রয়েড সেরা? জেনে নিন ৭টি অকাট্য কারণ

Load More

ট্রেন্ডিং টপিক

হোম ডেলিভারির নামে রাস্তায় ফ্রিজ রেখে যাওয়ার অভিযোগ পিকাবুর বিরুদ্ধে
নির্বাচিত

হোম ডেলিভারির নামে রাস্তায় ফ্রিজ রেখে যাওয়ার অভিযোগ পিকাবুর বিরুদ্ধে

ব্যাংক এশিয়া চেয়ারম্যানের স্ত্রী-কন্যার বৈদেশিক মুদ্রা খরচের ক্ষেত্রে ভয়ংকর অনিয়ম
অর্থ ও বাণিজ্য

সাপ্তাহিক দরপতনের শীর্ষে ব্যাংক এশিয়ার বন্ড

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে
নির্বাচিত

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

নতুন ও অব্যবহৃত (ইনঅ্যাকটিভ) বলে বিক্রি করা আইফোনের...

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

দেশের বাজারে অনার ৬০০এস ৫জি উন্মোচন

দেশে ৬০০এস ৫জি নিয়ে এলো অনার, প্রকাশ করল নতুন ব্র্যান্ড অ্যান্থেম

এআই ডেস্কটপ আনল এমএসআই

এআই ডেস্কটপ আনল এমএসআই

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

15 September 2025

যুক্তরাষ্ট্রের বাজারে পিসিবিএ রপ্তানি শুরু ওয়ালটনের

Techzoom.TV |
TechzoomTV