Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইসরায়েলি সেনাবাহিনীর ক্লাউড ও এআই-সুবিধা সীমিত করল মাইক্রোসফট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 27 September 2025
ইসরায়েলি সেনাবাহিনীর ক্লাউড ও এআই-সুবিধা সীমিত করল মাইক্রোসফট
Share on FacebookShare on Twitter

ক্লাউড কম্পিউটিং সফটওয়্যার ব্যবহার করে লাখ লাখ বেসামরিক ফিলিস্তিনির ওপর নজরদারির অভিযোগে ইসরায়েলি সামরিক বাহিনীর পরিষেবা সীমিত করছে মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফট। গতকাল বৃহস্পতিবার, এক ব্লগ পোস্টে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট এবং ভাইস চেয়ার ব্র্যাড স্মিথ।

কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ব্লগ পোস্টে তিনি লিখেছেন, গত ৬ আগস্ট দ্য গার্ডিয়ান, +972 ম্যাগাজিন এবং হিব্রু ভাষার সংবাদমাধ্যম লোকাল কলের যৌথ অনুসন্ধানে বেরিয়ে আসা তথ্যের পরিপ্রেক্ষিতে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ইউনিটের জন্য কিছু পরিষেবা (ক্লাউড স্টোরেজ ও এআই পরিষেবা) বন্ধ ও ডিস্যাবল করেছে মাইক্রোসফট।

ওই ব্লগ পোস্টে স্মিথ আরও লিখেছেন, ‘প্রথমত, আমরা সাধারণ নাগরিকদের ব্যাপক নজরদারির জন্য কোনো প্রযুক্তি সরবরাহ করি না। এই নীতি আমরা বিশ্বের প্রতিটি দেশে মেনে চলি এবং দুই দশকেরও বেশি সময় ধরে বারবার এ বিষয়ে জোর দিয়েছি। দ্বিতীয়ত, আমরা আমাদের গ্রাহকদের গোপনীয়তার অধিকারকে সম্মান করি এবং সুরক্ষিত রাখি।’

নির্দিষ্ট একটি ইউনিটের জন্য এসব পরিষেবা বন্ধ করা হয়েছে উল্লেখ করলেও কোন ইউনিট তা স্পষ্ট করেননি স্মিথ।

দ্য গার্ডিয়ান, +972 ম্যাগাজিন ও লোকাল কল ওই অনুসন্ধানে উঠে আসে, গাজা ও পশ্চিম তীরের বাসিন্দাদের ফোন কলের ড্যাটা মাইক্রোসফটের এজেডইউআরই ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ব্যবহার করছে ইসরায়েলি সেনাবাহিনীর ইউনিট-৮২০০। ইউনিট-৮২০০ হলো ইসরায়েলি সেনাবাহিনীর একটি বিশেষ সাইবার ওয়ারফেয়ার ইউনিট, যা গোপন অপারেশন পরিচালনার পাশাপাশি সিগন্যাল ইন্টেলিজেন্স সংগ্রহ এবং নজরদারির কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত।

ওই অনুসন্ধানে আরও উঠে আসে, ২০২১ সালে মাইক্রোফটের সিইও সত্য নাদেলা এবং ইউনিট-৮২০০-এর নেতা ইয়োসি সারিয়েলের মধ্যে একটি সমঝোতা হয়েছিল। ওই সমঝোতায় সিদ্ধান্ত হয়, ইউনিট-৮২০০কে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সংরক্ষণে সহযোগিতা করবে মাইক্রোসফট। ২০২২ সালে কার্যকর হয় ওই চুক্তি। ২০২২ থেকেই মাইক্রোসফটের অসীম স্টোরেজ ও কম্পিউটিং শক্তি ব্যবহার করে লাখ লাখ ফিলিস্তিনির ফোনকল সংগ্রহ ও বিশ্লেষণ করছে ইসরায়েল।

ক্লাউড-ভিত্তিক ওই পরিষেবা ইসরায়েলকে অবরুদ্ধ গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণঘাতী হামলা চালাতেও সহায়তা করেছে। ইউনিট-৮২০০-এরই এক সূত্র তা নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডে অবস্থিত এজেডইউআরইর সার্ভারগুলোতে ফিলিস্তিনিদের ড্যাটার বড় অংশ সংরক্ষিত রয়েছে।

ফেব্রুয়ারিতে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) একটি প্রতিবেদনে বলা হয়েছিল, হামাসের নেতৃত্বে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার পর এবং গাজার ধ্বংসাত্মক যুদ্ধ শুরু হলে ইসরায়েলি সেনাবাহিনীতে মাইক্রোসফটের পণ্যের ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি সেনারা ক্লাউডে গিগাবাইট পরিমাণ তথ্য সংরক্ষণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-ভিত্তিক ভাষা অনুবাদ পরিষেবা ব্যবহার করে ব্যাপক নজরদারি চালাচ্ছে, যা এআই সিস্টেমের সঙ্গে মিলিয়ে বিমান হামলার লক্ষ্য নির্ধারণে কাজে লাগানো হচ্ছে।

মে মাসে মাইক্রোসফট স্বীকার করে যে, গাজার যুদ্ধে তারা ইসরায়েলি সেনাবাহিনীর জন্য উন্নত এআই ও ক্লাউড কম্পিউটিং পরিষেবা সরবরাহ করেছে এবং অবরুদ্ধ অঞ্চলে ইসরায়েলি বন্দীদের খুঁজে বের করতে সহায়তা করেছে। তবে সংস্থা দাবি করেছে যে, অভ্যন্তরীণ পর্যালোচনার পরে তারা ‘কোনো প্রমাণ’ পায়নি যে এজেডইউআরই ব্যবহার করে মানুষকে টার্গেট বা ক্ষতি করা হয়েছে। আগস্টের অনুসন্ধানী প্রতিবেদনের পরে, মাইক্রোসফট একটি দ্বিতীয় পর্যালোচনা শুরু করে, যা বাইরে থেকে একটি আইন সংস্থা পরিচালনা করছে। সেই পর্যালোচনা চলমান, তবে ভাইস চেয়ারম্যান ব্র্যাড স্মিথ জানান, ইতিমধ্যেই প্রমাণ পাওয়া গেছে যে তাদের পণ্য এমনভাবে ব্যবহার করা হচ্ছে, যা কোম্পানির পরিষেবা শর্ত লঙ্ঘন করছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশের বাজারে স্যামসাংয়ের গ্যালাক্সি এস২০ সিরিজ
প্রযুক্তি সংবাদ

দেশের বাজারে স্যামসাংয়ের গ্যালাক্সি এস২০ সিরিজ

তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়তে হবে: পলক
প্রযুক্তি সংবাদ

তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়তে হবে: পলক

টাকা না পেয়ে গ্রামীণফোন ও রবির উপর অ্যাকশন নিল বিটিআরসি
টেলিকম

টাকা না পেয়ে গ্রামীণফোন ও রবির উপর অ্যাকশন নিল বিটিআরসি

আইসিটি অ্যাওয়ার্ড পেলেন মেহজাবিন
প্রযুক্তি সংবাদ

আইসিটি অ্যাওয়ার্ড পেলেন মেহজাবিন

মোবাইল ইন্টারনেটের গতি ভারতের চেয়ে বাংলাদেশে বেশি
প্রযুক্তি সংবাদ

মোবাইল ইন্টারনেটের গতি ভারতের চেয়ে বাংলাদেশে বেশি

পুনরায় কিরিন চিপসেট আনবে হুয়াওয়ে
নির্বাচিত

পুনরায় কিরিন চিপসেট আনবে হুয়াওয়ে

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়
ই-কমার্স

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস
ই-কমার্স

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

রাজধানীর যমুনা ফিউচার পার্কের ‘অ্যাপল হট’ থেকে কেনা...

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 September 2025

ইসরায়েলি সেনাবাহিনীর ক্লাউড ও এআই-সুবিধা সীমিত করল মাইক্রোসফট

Techzoom.TV |
TechzoomTV