Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৫০০০ কোটি ডলারে ভিডিও গেম কোম্পানি কিনছে ট্রাম্পের জামাতা ও সৌদি আরব

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 29 September 2025
৫০০০ কোটি ডলারে ভিডিও গেম কোম্পানি কিনছে ট্রাম্পের জামাতা ও সৌদি আরব
Share on FacebookShare on Twitter

বিশ্ববিখ্যাত ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ইলেকট্রনিক আর্টসকে (ইএ) কিনে নেবে এক বিনিয়োগকারী দল। এই অধিগ্রহণের চুক্তি প্রায় চূড়ান্ত। বিনিয়োগকারী এই দলের মধ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)।

এক প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইএর এই অধিগ্রহণের মূল্য হতে পারে প্রায় ৫০ বিলিয়ন ডলার বা ৫ হাজার কোটি ডলার। এটি ইতিহাসের সবচেয়ে বড় লিভারেজড বাইআউট হতে চলেছে। এই চুক্তির ফলে ইএ প্রাইভেট কোম্পানিতে রূপান্তরিত হবে।

উল্লেখ্য, লিভারেজড বাইআউট এমন একটি প্রক্রিয়া, যেখানে কোনো বিনিয়োগকারী অন্য একটি কোম্পানি কেনার জন্য মূলত ঋণ নেয়।

এ বিনিয়োগের নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠান সিলভার লেক। অংশীদার হিসেবে রয়েছেন কুশনার প্রতিষ্ঠিত অ্যাফিনিটি পার্টনারস। উল্লেখযোগ্যভাবে, অ্যাফিনিটি পার্টনারসের অধিকাংশ অর্থ জোগান দেয় সৌদি পিআইএফ।

২০২৩ সালের হিসাব অনুযায়ী সৌদি আরবের এই সরকারি বিনিয়োগ তহবিল ইতিমধ্যে ইএর প্রায় ১০ শতাংশ শেয়ার কিনে রেখেছে। ফলে চূড়ান্ত চুক্তিতে তাদের অংশগ্রহণ ইএর মালিকানায় সরাসরি বড় ধরনের রদবদল আনবে বলে ধারণা করা হচ্ছে।

গত কয়েক বছর ধরেই গেমিং খাতে বড় ধরনের বিনিয়োগ করছে সৌদি আরব। তেলের ওপর নির্ভরতা কমাতে এবং প্রযুক্তি ও গেমিং শিল্পে প্রভাব বিস্তারের জন্য এসব বিনিয়োগ করছে দেশটি। ২০২১ সালে স্যাভি গেমস গ্রুপ প্রতিষ্ঠা করে সৌদি। এই গ্রুপের চেয়ারম্যান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান নিজে।

ইএ ছাড়াও পিআইএফের মালিকানায় রয়েছে অ্যাক্টিভিশন ব্লিজার্ড (কল অব ডিউটি ও ওয়ার্ল্ড অব ওয়ারক্রাফট গেমের নির্মাতা), টেক-টু ইন্টারঅ্যাকটিভ (গ্র্যান্ড থেফট অটো ও বডারল্যান্ডস গেমের নির্মাতা) এবং নিনটেন্ডোর উল্লেখযোগ্য শেয়ার। যদিও ২০২৪ সালে নিনটেন্ডোতে তাদের শেয়ার কিছুটা কমানো হয়েছে।

বিশ্লেষকেরা বলছেন, এই চুক্তির মাধ্যমে ইএর মতো গেমিং জায়ান্ট একটি নতুন মালিকানার ছায়ায় প্রবেশ করতে যাচ্ছে। এটি বৈশ্বিক গেমিং ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান তৈরিতে সৌদি আরবকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দক্ষতা নির্ভর শিক্ষাকে এগিয়ে নিতে অত্যাধুনিক মোশন গ্রাফিক্স ল্যাব স্থাপন করা হবে: পলক
প্রযুক্তি সংবাদ

দক্ষতা নির্ভর শিক্ষাকে এগিয়ে নিতে অত্যাধুনিক মোশন গ্রাফিক্স ল্যাব স্থাপন করা হবে: পলক

অ্যামাজন নয়, ১০ বিলিয়ন ডলারের কাজ পেল মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

নিরাপত্তা ঝুঁকিতে ৪ কোটি ৪০ লাখ মাইক্রোসফট ব্যবহারকারী

বাজেট সেগমেন্টের নকিয়ার নতুন ফোন
প্রযুক্তি সংবাদ

বাজেট সেগমেন্টের নকিয়ার নতুন ফোন

এডুট্রেইনমেন্ট সেন্টার : দিনে চলবে স্কুল, রাতে দেখানো হবে সিনেমা
প্রযুক্তি সংবাদ

এডুট্রেইনমেন্ট সেন্টার : দিনে চলবে স্কুল, রাতে দেখানো হবে সিনেমা

এক্সএআই কিনে নিল স্পেসএক্স
নির্বাচিত

এক্সএআই কিনে নিল স্পেসএক্স

অ্যাপলের ব্রাউজারে ত্রুটি পেল গুগল
নির্বাচিত

অ্যাপলের ব্রাউজারে ত্রুটি পেল গুগল

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি
প্রযুক্তি সংবাদ

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস
ই-কমার্স

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো
অর্থ ও বাণিজ্য

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 September 2025

৫০০০ কোটি ডলারে ভিডিও গেম কোম্পানি কিনছে ট্রাম্পের জামাতা ও সৌদি আরব

Techzoom.TV |
TechzoomTV