Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মাস্ক এখন ৫০০ বিলিয়ন ডলারের মালিক, ট্রিলিয়নিয়ার হচ্ছেন কবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 2 October 2025
মাস্ক এখন ৫০০ বিলিয়ন ডলারের মালিক, ট্রিলিয়নিয়ার হচ্ছেন কবে
Share on FacebookShare on Twitter

টেসলা, স্পেস–এক্স, নিউরালিংক এবং এক্সের মতো প্রতিষ্ঠানের কর্ণধার উদ্যোক্তা ইলন মাস্ক মানবেতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে অর্ধ ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক হয়েছেন। ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নিয়ারস ট্র্যাকার অনুযায়ী, বিশ্বের সবচেয়ে ধনী এই ব্যক্তির সম্পদের পরিমাণ এখন ৫০০ দশমিক ১ বিলিয়ন ডলার।

গত ডিসেম্বরে মাস্ক প্রথমবারের মতো ৪০০ বিলিয়ন ডলার বা তার বেশি সম্পদের মালিক হয়েছিলেন। এখন তিনি দ্বিতীয় স্থানে থাকা ওরাকল–এর সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসনের চেয়ে ১৫০ বিলিয়ন ডলার এগিয়ে আছেন।

দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া এই ব্যবসায়ীর সম্পদ সবচেয়ে বেশি নির্ভর করছে তাঁর ইলেকট্রিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলার ওপর। সেপ্টেম্বরের ১৫ তারিখ পর্যন্ত মাস্ক সেখানে ১২ দশমিক ৪ শতাংশ শেয়ারের মালিক। চলতি বছরে টেসলার শেয়ারদর ইতিমধ্যেই ১৪ শতাংশের বেশি বেড়েছে। শুধু বুধবারই শেয়ারের দাম প্রায় ৪ শতাংশ বাড়ে। এতে মাস্কের সম্পদে যোগ হয় আনুমানিক ৯ দশমিক ৩ বিলিয়ন ডলার।

বছরের শুরুতে টেসলার শেয়ারের দাম ওঠানামা করলেও পরের দিকে ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হয়। বিনিয়োগকারীদের আস্থা ফেরে যখন মাস্ক ঘোষণা দেন যে, তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সরকারের ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি’—এর প্রধানের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন এবং টেসলায় আবার মনোযোগ দিচ্ছেন।

গত মাসে টেসলার বোর্ড চেয়ারম্যান রবিন ডেনহোম জানান, কয়েক মাস হোয়াইট হাউসে কাটানোর পর মাস্ক আবারও কোম্পানির ‘ফ্রন্ট অ্যান্ড সেন্টার’ অবস্থানে ফিরেছেন। অল্প কিছুদিন পর মাস্ক জানান, তিনি প্রায় ১ বিলিয়ন ডলার দিয়ে টেসলার শেয়ার কিনেছেন। এতে বোঝা যায়, টেসলার ভবিষ্যৎ নিয়ে তাঁর আস্থা অনেক বেশি, বিশেষ করে যখন কোম্পানি গাড়ি প্রস্তুতকারক থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিকস খাতে নেতৃত্ব নেওয়ার লক্ষ্য স্থির করেছে।

একই মাসে টেসলার বোর্ড মাস্কের জন্য ১ ট্রিলিয়ন ডলারের ক্ষতিপূরণ পরিকল্পনা প্রস্তাব করে। এতে আর্থিক ও কার্যক্রম সংক্রান্ত উচ্চাভিলাষী লক্ষ্য ঠিক করে দেওয়া হয় এবং মাস্কের আরও বড় শেয়ার মালিকানার দাবিও এতে বিবেচনায় রাখা হয়।

তবে টেসলাই মাস্কের অর্ধ ট্রিলিয়ন ডলারের সম্পদের একমাত্র উৎস নয়। তাঁর কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি এক্সএআই ও মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স–এর বাজারমূল্যও এ বছর বেড়েছে। পিচবুকের তথ্য অনুযায়ী, জুলাইয়ে এক্সএআই–এর মূল্য দাঁড়ায় ৭৫ বিলিয়ন ডলার। সেপ্টেম্বরে সিএনবিসি জানায়, নতুন অর্থ সংগ্রহের পর কোম্পানিটি ২০০ বিলিয়ন ডলার মূল্যে পৌঁছানোর পরিকল্পনা করছে। তবে তখন মাস্ক বলেন, তারা নতুন মূলধন তুলছে না।

এদিকে ব্লুমবার্গ নিউজ জুলাইয়ে জানিয়েছিল, স্পেসএক্স নতুন অর্থ সংগ্রহ ও অভ্যন্তরীণ শেয়ার বিক্রির পরিকল্পনা করছে। এতে কোম্পানিটির মূল্য দাঁড়াবে প্রায় ৪০০ বিলিয়ন ডলার।

ফোর্বসের হিসাবে, যদি মাস্কের সম্পদ এ ধারা বজায় রাখে, তাহলে তিনি বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হবেন ২০৩৩ সালের মার্চের আগেই। ওই সময় টেসলায় তাঁর ১ ট্রিলিয়ন ডলারের ক্ষতিপূরণ প্যাকেজের প্রথম ভেস্টিং ডেট কার্যকর হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

খালীয়াজুরীতে বন্যাদুর্গতদের জন্য টেলিযোগাযোগ মন্ত্রীর ত্রান
প্রযুক্তি সংবাদ

খালীয়াজুরীতে বন্যাদুর্গতদের জন্য টেলিযোগাযোগ মন্ত্রীর ত্রান

আইসিটি বিভাগের অধীন দপ্তর ও সংস্থার সাথে ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর
প্রযুক্তি সংবাদ

আইসিটি বিভাগের অধীন দপ্তর ও সংস্থার সাথে ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

২০০ কোটির মাইলফলকে হোয়াটসঅ্যাপ
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপের নতুন নীতিমালা না মানলে কী হবে?

অ্যানড্রয়েডের স্টোরেজ সমস্যা সমাধানে আসছে আর্কাইভিং ফিচার
প্রযুক্তি সংবাদ

অ্যানড্রয়েডের স্টোরেজ সমস্যা সমাধানে আসছে আর্কাইভিং ফিচার

৪৫ শতাংশ ফোনে থাকবে ওলেড ডিসপ্লে
নির্বাচিত

৪৫ শতাংশ ফোনে থাকবে ওলেড ডিসপ্লে

গুগল ম্যাপসে আরও সহজ হলো দিকনির্দেশনা
কিভাবে করবেন

গুগল ম্যাপে আপনার বাড়ি, অফিস, দোকান যুক্ত করবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক
সোশ্যাল মিডিয়া

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%
নির্বাচিত

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়
নির্বাচিত

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

আজকের প্রযুক্তিনির্ভর পৃথিবীতে শুধু প্রযুক্তি ব্যবহার করাই যথেষ্ট...

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 October 2025

মাস্ক এখন ৫০০ বিলিয়ন ডলারের মালিক, ট্রিলিয়নিয়ার হচ্ছেন কবে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix