Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যাপল গুগলকে টপকে শীর্ষ ব্র্যান্ড অ্যামাজন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
বৃহস্পতিবার, ১৩ জুন ২০১৯
অ্যাপল গুগলকে টপকে শীর্ষ ব্র্যান্ড অ্যামাজন
Share on FacebookShare on Twitter

প্রযুক্তি জগতের শীর্ষ দুই জায়ান্ট অ্যাপল ও গুগলকে টপকে এক নম্বর ব্র্যান্ডের মর্যাদা ছিনিয়ে নিয়েছে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। গত মঙ্গলবার প্রকাশিত এক জরিপ প্রতিবেদন অনুযায়ী, অ্যামাজনের ব্র্যান্ড মূল্য এখন সর্বাধিক।

আন্তর্জাতিক বাজার গবেষণা প্রতিষ্ঠান কান্তারের ‘হান্ড্রেড টপ ব্র্যান্ডজ’ শীর্ষক প্রতিবেদন অনুযায়ী, অ্যামাজনের বর্তমান ব্র্যান্ড মূল্য গত বছরের তুলনায় ৫২ শতাংশ বেড়ে ৩১৫ বিলিয়ন ডলার হয়েছে। অথচ গত বছর এই ই-কমার্স কোম্পানি তিন নম্বরে ছিল। শীর্ষে ছিল অ্যাপল, এরপরের অবস্থানেই ছিল সার্চ জায়ান্ট গুগল।

যুক্তরাষ্ট্রের সিয়াটলে একটি বাড়ির গ্যারেজে ১৯৯৪ সালে অ্যামাজন প্রতিষ্ঠা করেন জেফ বেজোস। সেই কোম্পানিই এখন গুরুত্বপূর্ণ কিছু অধিগ্রহণ, চমত্কার গ্রাহকসেবা এবং সৃষ্টিশীল ব্যবসায়িক মডেলের জন্য বিশ্বের এক নম্বর ব্র্যান্ডে পরিণত হয়েছে। কান্তারের প্রতিবেদনে এভাবেই অ্যামাজনের অর্জনকে উল্লেখ করা হয়েছে।

এদিকে ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে বরাবরের মতো এবারো শীর্ষ দশে স্থান করে নেয়া বেশির ভাগ কোম্পানিই মার্কিন। যেখানে ৩০৯ দশমিক ৫ বিলিয়ন ডলার মূল্যমান নিয়ে দ্বিতীয় অবস্থানে অ্যাপল, ৩০৯ বিলিয়ন ডলার নিয়ে তৃতীয় অবস্থানে গুগল এবং ২৫১ বিলিয়ন ডলার নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।

অন্যদিকে পেমেন্ট সিস্টেম ভিসার অবস্থান পঞ্চম। এ কোম্পানির ব্র্যান্ড ভ্যালু ১৭৮ বিলিয়ন ডলার। ১৫৯ বিলিয়ন ডলার মূল্যমান নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে শীর্ষ সোস্যাল মিডিয়া কোম্পানি ফেসবুক।

এবারই প্রথম টেনসেন্টকে পেছনে ফেলে চীনের সবচেয়ে দামি কোম্পানিতে পরিণত হয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা। ১৩১ দশমিক ২ বিলিয়ন ডলার মূল্যমানের আলিবাবার অবস্থান সপ্তম। গত বছরের তুলনায় দুই ধাপ উন্নতি হয়েছে এ চীনা কোম্পানির। অন্যদিকে ইন্টারনেট জায়ান্ট টেনসেন্ট এবার তিন ধাপ নিচে নেমে গেছে। বর্তমানে কোম্পানিটির ব্র্যান্ড ভ্যালু ১৩০ দশমিক ৯ বিলিয়ন ডলার।

তাছাড়া কান্তারের তালিকায় একটি বিষয় স্পষ্ট যে বৃহৎ আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এশীয় কোম্পানিগুলোর গুরুত্ব বাড়ছে। শীর্ষ ১০০ কোম্পানির তালিকায় এবার স্থান পাওয়া ২৩টি কোম্পানি এশীয়। এর মধ্যে চীনা কোম্পানিই ১৫টি।

Tags: অ্যামাজন

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনলাইনে ব্যক্তিগত তথ্য ছবি ছড়িয়ে গেলে যা করবেন
প্রযুক্তি পরামর্শ

অনলাইনে ব্যক্তিগত তথ্য ছবি ছড়িয়ে গেলে যা করবেন

বাজারে আসার আগেই আলোচনায় রেডমি টেন এক্স
নির্বাচিত

বাজারে আসার আগেই আলোচনায় রেডমি টেন এক্স

মোস্তাফা জব্বারের দায়িত্ব পুনঃবিন্যাস
প্রযুক্তি সংবাদ

মোস্তাফা জব্বারের দায়িত্ব পুনঃবিন্যাস

মাইক্রোল্যাব এর স্টাইলিশ হেডফোন বাজারে
প্রযুক্তি সংবাদ

মাইক্রোল্যাব এর স্টাইলিশ হেডফোন বাজারে

গেমের বাজারে এক নম্বরে ফোর্টনাইট
নির্বাচিত

গেমের বাজারে এক নম্বরে ফোর্টনাইট

ওয়ালটন টিভির ক্রেতাদের জন্য আকাশ ডিটিএইচে ১০ শতাংশ ছাড়
নির্বাচিত

ওয়ালটন টিভির ক্রেতাদের জন্য আকাশ ডিটিএইচে ১০ শতাংশ ছাড়

Load More

ট্রেন্ডিং টপিক

উত্তরা ব্যাংক
অর্থ ও বাণিজ্য

সাবসিডিয়ারিতে বড় বিনিয়োগে যাচ্ছে উত্তরা ব্যাংক—রাইট শেয়ারে ঢালবে ১৯২ কোটি টাকা

ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী
বিবিধ

ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

পেপ্যাল ও এনইআইআর: কেন আটকে আছে দীর্ঘদিনের অপেক্ষা?
নির্বাচিত

পেপ্যাল ও এনইআইআর: কেন আটকে আছে দীর্ঘদিনের অপেক্ষা?

এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল
অটোমোবাইল

এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা

২০২৬ সালে মোবাইল গেমিং আর কেবল বিনোদনের মাধ্যম...

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

মেটার বিরুদ্ধে মামলা

মেটার বিরুদ্ধে মামলা

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix