Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চীন, তাইওয়ান ও দক্ষিণ কোরিয়াকে ছাড়িয়ে যাবে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 11 October 2025
চীন, তাইওয়ান ও দক্ষিণ কোরিয়াকে ছাড়িয়ে যাবে যুক্তরাষ্ট্র
Share on FacebookShare on Twitter

২০২৭ থেকে সেমিকন্ডাক্টর খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ চীন, তাইওয়ান ও দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী চিপ বাজারকে ছাড়িয়ে যাবে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চাহিদা এবং ওয়াশিংটনের স্থানীয় চিপ উৎপাদন বৃদ্ধির উদ্যোগ এর মূল কারণ বলে জানিয়েছে আন্তর্জাতিক শিল্প সংস্থা সেমি। খবর নিক্কেই এশিয়া।

সংস্থাটির পূর্বাভাস বলছে, ২০২৭-৩০ পর্যন্ত চিপ খাতে বিনিয়োগে বড় ধরনের প্রবৃদ্ধি দেখতে পাবে যুক্তরাষ্ট্র। এর মধ্যে থাকবে চিপ তৈরির প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনা এবং নতুন কারখানা নির্মাণ করার খরচ।

সেমির প্রতিবেদনে বলা হয়েছে, সেমিকন্ডাক্টর উৎপাদন ও প্রযুক্তি বিকাশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ চলতি বছর এবং আগামী বছর প্রায় ২ হাজার কোটি ডলার ছাড়াবে। ২০২৭-২৮ সালে তা যথাক্রমে ৩ হাজার ৩০০ কোটি এবং ৪ হাজার ৩০০ কোটি ডলারে পৌঁছবে।

সেমির মার্কেট ইন্টেলিজেন্স বিভাগের সিনিয়র ডিরেক্টর ক্লার্ক সেনগ জানিয়েছেন, ২০২৭-৩০ সাল পর্যন্ত দেশটিতে মোট চিপ বিনিয়োগ প্রায় ১৫ হাজার ৮০০ কোটি ডলার হবে, যা বিশ্বের অন্য কোনো স্থানে দেখা যাবে না।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে সেমিকন্ডাক্টর উৎপাদনে যে পরিমাণ বিনিয়োগের প্রতিশ্রুতি দেয়া হয়েছে, তা দেখেই বোঝা যাচ্ছে এখানে চিপ শিল্পের বৃদ্ধি বিশ্বের অন্য দেশের তুলনায় দ্রুত হতে পারে।’

সেমির প্রতিবেদন বলছে, বিশ্বজুড়ে ১২ ইঞ্চি (৩০০ মিমি) সেমিকন্ডাক্টর ওয়েফার (চিপ তৈরির মূল উপাদান) তৈরি করার জন্য যেসব চিপ কারখানা কাজ করছে, সেখানে যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জামে খরচ দুই বছরের মধ্যে প্রায় ৩৭ হাজার ৪০০ কোটি ডলারে পৌঁছতে পারে। কারণ এআই প্রযুক্তির জন্য চিপ উৎপাদন দ্রুত বেড়ে যাওয়ায় সংশ্লিষ্ট সরঞ্জামে বিনিয়োগও ত্বরান্বিত হচ্ছে।

এছাড়া এ খাতে চিপ উৎপাদনের উপকরণে খরচ চলতি বছর প্রথমবারের মতো ১০ হাজার কোটি ডলার অতিক্রম করবে বলে পূর্বাভাস দিয়েছে সেমি।

যুক্তরাষ্ট্রের ফিনিক্সে গত সপ্তাহে অনুষ্ঠিত সেমিকন ওয়েস্ট ইভেন্টে হাজার হাজার সেমিকন্ডাক্টর শিল্পের প্রতিনিধিরা একত্রিত হয়েছেন। তাদের মধ্যে একটি সাধারণ প্রশ্ন ছিল, এআইচালিত চিপের চাহিদা কতদিন চলবে।

চ্যাটজিপিটি ২০২২ সালে প্রকাশিত হওয়ার পর থেকে ডাটা সেন্টার এবং এজ কম্পিউটিংয়ের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে, যা জেনারেটিভ এআই যুগের সূচনা করেছে বলে মনে করেন অনেকে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোন নয় যেন ডিএসএলআর: ১.২৪ লাখ টাকায় লঞ্চ হলো Vivo X300 Ultra
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন নয় যেন ডিএসএলআর: ১.২৪ লাখ টাকায় লঞ্চ হলো Vivo X300 Ultra

আইসিটি প্রশিক্ষণ পাবেন আরো ১৬৩০০ শিক্ষক
প্রযুক্তি সংবাদ

আইসিটি প্রশিক্ষণ পাবেন আরো ১৬৩০০ শিক্ষক

iOS 27.0.1 আপডেটেও কাটেনি iPhone 18 Pro-এর স্পিকার সমস্যা
নির্বাচিত

iOS 27.0.1 আপডেটেও কাটেনি iPhone 18 Pro-এর স্পিকার সমস্যা

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে দক্ষ মানবসম্পদ তৈরির কোনো বিকল্প নাই : পলক
নির্বাচিত

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে দক্ষ মানবসম্পদ তৈরির কোনো বিকল্প নাই : পলক

শক্তিশালী ফেসিয়াল ক্যামেরা বানাল চীন
নির্বাচিত

শক্তিশালী ফেসিয়াল ক্যামেরা বানাল চীন

নগদের মাধ্যমে ৯ হাজার কোটি টাকার সরকারি সহায়তা পেল সোয়া দুই কোটি মানুষ
প্রযুক্তি সংবাদ

নগদের মাধ্যমে ৯ হাজার কোটি টাকার সরকারি সহায়তা পেল সোয়া দুই কোটি মানুষ

Load More

ট্রেন্ডিং টপিক

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন
প্রযুক্তি সংবাদ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
প্রযুক্তি সংবাদ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন
প্রযুক্তি সংবাদ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

স্মার্টফোন কেনার সময় এখন শুধু ক্যামেরা, প্রসেসর বা...

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 October 2025

চীন, তাইওয়ান ও দক্ষিণ কোরিয়াকে ছাড়িয়ে যাবে যুক্তরাষ্ট্র

Techzoom.TV |
TechzoomTV