Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিনা খরচে গুগল ফটোজের স্টোরেজ বাড়ানোর ৩ উপায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
বিনা খরচে গুগল ফটোজের স্টোরেজ বাড়ানোর ৩ উপায়
Share on FacebookShare on Twitter

স্মার্টফোনে ছবি তোলার অভ্যাস এখন প্রায় সবারই। এসব ছবি সংরক্ষণের জন্য অনেকেই ব্যবহার করেন গুগল ফটোজ। তবে গুগল ব্যবহারকারীদের জন্য যে ১৫ গিগাবাইট (জিবি) বিনা মূল্যের স্টোরেজ দেয়া হয়, তা দ্রুতই পূর্ণ হয়ে যায়। তবে এ স্টোরেজ শুধু গুগল ফটোজ নয়, গুগল ড্রাইভ ও জিমেইলও ব্যবহার করে। ফলে সীমিত জায়গার কারণে হঠাৎ করে নতুন ছবি বা ভিডিও আপলোড করা যায় না। তখন অনেকেরই সামনে আসে বাড়তি জায়গা কেনার বিকল্প। তবে চাইলে কিছু সহজ পদ্ধতি অনুসরণ করে ১ টাকাও খরচ না করে গুগল ফটোজে উল্লেখযোগ্য পরিমাণ জায়গা খালি করা সম্ভব—

ঝাপসা ও অপ্রয়োজনীয় ছবি মুছে ফেলা
গুগল ফটোজ ফোনে তোলা সব ছবি ও ভিডিও স্বয়ংক্রিয়ভাবে ব্যাকআপ করে রাখে, যদি অবশনটি চালু থাকে। ফলে অনেক ঝাপসা বা অপ্রয়োজনীয় ছবিও জমে যায়। সময়ের সঙ্গে এসব ফাইলই স্টোরেজের বড় অংশ দখল করে নেয়। এ সমস্যা সমাধানে ডেস্কটপ থেকে গুগল ফটোজে গিয়ে বাম পাশে থাকা ‘স্টোরেজ’ অপশনে ক্লিক করলে ডান পাশে ‘রিভিউ অ্যান্ড ডিলিট’ অংশে গিয়ে ‘ব্লারি ফটোজ’ নির্বাচন করলে ঝাপসা ছবিগুলো আলাদা করে দেখা যাবে। প্রতিটি ছবি ভালোভাবে দেখে প্রয়োজনীয়গুলো রেখে বাকি ছবিগুলো ‘মুভ টু ট্র্যাশ’ চাপলেই হয়ে যাবে।

অনেক ক্ষেত্রে দেখা যায় ব্যবহারকারীর অজান্তেই এখানে এক-দুই জিবি জায়গা দখল করে থাকে স্ক্রিনশট। সেক্ষেত্রে একইভাবে স্ক্রিনশটস, আনসাপোর্টেড ভিডিওজ এবং আদার অ্যাপস অপশনে গিয়েও অপ্রয়োজনীয় ছবি বা ভিডিও মুছে ফেলা যায়। সব শেষে ‘ট্র্যাশ’ অপশনে গিয়ে ‘এম্পটি ট্র্যাশ’ ক্লিক করলে স্থায়ীভাবে জায়গা খালি হবে। না হলে এসব ফাইল ৬০ দিন পর্যন্ত ট্র্যাশেই থেকে যায়।

ড্রাইভ ও জিমেইল থেকে ফাইল সরানো
গুগলের দেয়া ১৫ জিবি ফ্রি স্টোরেজ শুধু গুগল ফটোজের জন্য নয়, গুগল ড্রাইভ ও জিমেইলও একই জায়গা ব্যবহার করে। ফলে ড্রাইভে রাখা ফাইল ও জিমেইলে থাকা বড় অ্যাটাচমেন্ট জায়গা দখল করে ফেলে। তাই শুধু ছবি ডিলিট করলেই সমস্যার সমাধান হয় না। স্টোরেজ বাড়াতে হলে ড্রাইভ বা জিমেইলে থাকা বড় ফাইলগুলোও মুছতে হবে। এক্ষেত্রে গুগল ফটোজের ‘স্টোরেজ’ অপশনে গিয়ে ‘ক্লিন আপ জিমেইল অ্যান্ড ড্রাইভ’ নির্বাচন করতে হবে। এখানে বড় অ্যাটাচমেন্টসহ ই-মেইল বা অপ্রয়োজনীয় ড্রাইভ ফাইল মুছে ফেললে গুগল ফটোজের জন্য আরো জায়গা ফাঁকা হবে।

স্টোরেজ সেভার মোড চালু
সাধারণভাবে গুগল ফটোজে ছবিগুলো হাই কোয়ালিটিতে সংরক্ষণ হয়, যা অনেক জায়গা দখল করে। ‘স্টোরেজ সেভার’ মোড চালু করলে ছবি ও ভিডিওর মান কিছুটা কমে গেলেও জায়গা বাঁচে অনেকটাই।

স্টোরেজে গিয়ে ‘কনভার্ট এক্সিস্টিং ফটোজ অ্যান্ড ভিডিওজ টু স্টোরেজ সেভার’ অপশনে ক্লিক করে আগের ফাইলগুলোও কমপ্রেস করা যায়। এতে কয়েক জিবি জায়গা ফাঁকা হতে পারে। তবে প্রক্রিয়াটি শেষ হতে কিছুটা সময় লাগবে। কমপ্রেস করার পর নতুন করে তোলা ছবিগুলোকেও ‘স্টোরেজ সেভার’ মোডে ব্যাকআপ করার ব্যবস্থা রাখলে ভবিষ্যতে জায়গা ব্যবহারে সাশ্রয় হবে।

ওপরের উপায়গুলো অনুসরণ করলে গুগল ফটোজ অ্যাপে অনেকটা জায়গা ফিরে পাওয়া সম্ভব। তবে তাতেও যদি কাজ না হয়, তাহলে গুগল ওয়ান পেইড প্ল্যান নিয়ে বা ইমিচ ও এনটের মতো বিকল্প ফটো স্টোরেজ অ্যাপ ব্যবহার করা যায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

১৭ লাখ ভিডিও ডিলিট করলো ইউটিউব
প্রযুক্তি সংবাদ

ইউটিউব থেকে বন্ধ হচ্ছে পপ-আপ অ্যাড

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নতুন নিয়ম
প্রযুক্তি সংবাদ

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নতুন নিয়ম

আসছে স্যামসাং এর সবচেয়ে সস্তা ফাইভজি ফোন গ্যালাক্সি এ৩২ ৫জি
নির্বাচিত

আসছে স্যামসাং এর সবচেয়ে সস্তা ফাইভজি ফোন গ্যালাক্সি এ৩২ ৫জি

ওয়ানপ্লাস বাডস ৪ ইয়ারফোন
নির্বাচিত

একবার চার্জে ৪৫ ঘণ্টা গান শোনা যাবে ইয়ারবাডে

লিঙ্গবৈষম্য কমাতে উদ্যোগী নকিয়া
প্রযুক্তি সংবাদ

লিঙ্গবৈষম্য কমাতে উদ্যোগী নকিয়া

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে ভিভোর ‘ভি৮০ লাইট ৫জি’
নির্বাচিত

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে ভিভোর ‘ভি৮০ লাইট ৫জি’

Load More

ট্রেন্ডিং টপিক

জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে সিমের মালিকানা বদল : এক রাতেই কোটি টাকা লেনদেন
টেলিকম

জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে সিমের মালিকানা বদল : এক রাতেই কোটি টাকা লেনদেন

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট
বিবিধ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

৪১২ একর সরকারি জমিতে গড়ে উঠবে সৌর বিদ্যুৎকেন্দ্র, থাকছে ব্যাটারি স্টোরেজ সুবিধাও
প্রযুক্তি সংবাদ

ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌর বিদ্যুৎতে ইউনিটপ্রতি মিলবে ১০.৫০ টাকা

অনলাইনে এক বছরে যৌন নিপীড়নের শিকার প্রায় ২ কোটি শিশু
প্রযুক্তি সংবাদ

অনলাইনে এক বছরে যৌন নিপীড়নের শিকার প্রায় ২ কোটি শিশু

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের
প্রযুক্তি সংবাদ

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে অবকাঠামোগত সম্প্রসারণে নেমেছে...

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৮ অক্টোবর ২০২৫

বিনা খরচে গুগল ফটোজের স্টোরেজ বাড়ানোর ৩ উপায়

Techzoom.TV |
TechzoomTV