Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নকিয়ায় ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে এনভিডিয়া

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
নকিয়ায় ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে এনভিডিয়া
Share on FacebookShare on Twitter

ফিনল্যান্ডের টেলিকম জায়ান্ট নকিয়ায় ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়া। এ বিনিয়োগের মাধ্যমে এনভিডিয়া নকিয়ার অন্যতম বড় শেয়ারহোল্ডার হবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের পদক্ষেপ আরো শক্তিশালী হবে। খবর ফাইন্যান্সিয়াল টাইমস।

সম্প্রতি এক বিবৃতিতে নকিয়া জানিয়েছে, এনভিডিয়ার এ বিনিয়োগের ফলে দুই প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে। তারা টেলিকম নেটওয়ার্ক এবং ডাটা সেন্টার অবকাঠামোয় এআই প্রযুক্তি সংযুক্ত করবে। বিনিয়োগের বিনিময়ে এনভিডিয়া নকিয়ার ২ দশমিক ৯ শতাংশ শেয়ারের অংশীদার হবে।

ঘোষণাটির পর মঙ্গলবার নকিয়ার শেয়ারমূল্য ২১ শতাংশ বেড়ে ১০ বছরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এর ফলে কোম্পানির বাজারমূল্য প্রায় ৬৭০ কোটি ইউরো বেড়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি নকিয়ার দীর্ঘমেয়াদি পরিকল্পনার জন্য বড় সহায়ক হবে, যা কোম্পানির নেটওয়ার্ক ব্যবসা থেকে এআই ও ক্লাউড সেবায় সম্প্রসারণ করার পরিকল্পনাকে এগিয়ে নেবে।

চুক্তির আওতায় এনভিডিয়ার সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করে ফাইভজি এবং আগাম সিক্সজি নেটওয়ার্ক উন্নত করবে নকিয়া। এআই সংযুক্ত করার ফলে টেলিকম নেটওয়ার্ক আরো দ্রুত, শক্তি সাশ্রয়ী এবং উন্নত ট্রাফিক ব্যবস্থাপনা ও স্পেকট্রাম বরাদ্দের সুবিধা দেবে। নকিয়া ওয়্যারলেস নেটওয়ার্ক বিকাশে এনভিডিয়ার নতুন ব্ল্যাকওয়েল জিপিইউ-ভিত্তিক কম্পিউটার ব্যবহার করবে।

এনভিডিয়া জানিয়েছে, ওমডিয়ার তথ্য অনুযায়ী ‘এআই-র‍্যান’ প্রযুক্তির (এআই ব্যবহার করে নেটওয়ার্ককে দ্রুত, দক্ষ ও স্মার্ট করা) বাজার ২০৩০ সালের মধ্যে ২০ হাজার কোটি ডলারে পৌঁছতে পারে।

বিশ্লেষকরা বলছেন, এনভিডিয়ার বিনিয়োগ নকিয়ার জন্য একটি বড় উৎসাহ হিসেবে কাজ করবে। নকিয়া একসময় মোবাইল ফোন বাজারের শীর্ষস্থান দখল করলেও অ্যাপল ও স্যামসাংয়ের স্মার্টফোন যুগে কোম্পানিটি পিছিয়ে পড়ে। এরপর নকিয়া নেটওয়ার্ক অবকাঠামোয় মনোনিবেশ করে এবং হুয়াওয়ে ও জেডটিইর মতো চীনা কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা শুরু করে।

ওয়াশিংটনে এনভিডিয়ার এক কোম্পানি সম্মেলনে সিইও জেনসেন হুয়াং বলেন, ‘এ অংশীদারত্বের মাধ্যমে ভবিষ্যতের নেটওয়ার্ক প্রযুক্তি আমেরিকান হার্ডওয়্যারের ওপর ভিত্তি করে তৈরি হবে।’

প্রতিবেদনে আরো বলা হয়েছে, এনভিডিয়ার জন্য এ চুক্তি সাম্প্রতিক এআই ও চিপ শিল্পে বড় বিনিয়োগের ধারাবাহিকতা। এরই মধ্যে ওপেনএআইয়ে ১০ হাজার কোটি ডলার এবং ইন্টেলে ৫০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে কোম্পানিটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সামিট কমিউনিকেশনের চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
প্রযুক্তি সংবাদ

সামিট কমিউনিকেশনের চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪ বছরে প্রথমবার স্যামসাংকে ছাড়িয়ে যাবে আইফোন বিক্রি
প্রযুক্তি সংবাদ

১৪ বছরে প্রথমবার স্যামসাংকে ছাড়িয়ে যাবে আইফোন বিক্রি

মাইক্রোসফটের বড় ছাঁটাই: খরচ কমাতে চাকরি হারাচ্ছেন প্রায় ৬ হাজার কর্মী
প্রযুক্তি সংবাদ

মাইক্রোসফটের বড় ছাঁটাই: খরচ কমাতে চাকরি হারাচ্ছেন প্রায় ৬ হাজার কর্মী

জিমেইল স্টোরেজ ফুল? জানুন খালি করার উপায়
কিভাবে করবেন

জিমেইল স্টোরেজ ফুল? জানুন খালি করার উপায়

এজেন্টের ২০ লাখ টাকা নিয়ে বিকাশের এসআর উধাও
নির্বাচিত

এজেন্টের ২০ লাখ টাকা নিয়ে বিকাশের এসআর উধাও

২০১৯ সালের সেরা ১০ মিউজিক ভিডিও
নির্বাচিত

গোটা বিশ্বেই ভিডিও মান কম রাখবে ইউটিউব

Load More

ট্রেন্ডিং টপিক

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত
বিবিধ

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

জাপানে ক্রেডিট কার্ড নেটওয়ার্ক বিপর্যয়ে লেনদেন ব্যাহত
প্রযুক্তি সংবাদ

জাপানে ক্রেডিট কার্ড নেটওয়ার্ক বিপর্যয়ে লেনদেন ব্যাহত

গ্যালাক্সি ফোনে আরেকটি ‘ব্লটওয়্যার’ যুক্ত করছে স্যামসাং, থাকছে বিশেষ সুবিধাও
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি ফোনে আরেকটি ‘ব্লটওয়্যার’ যুক্ত করছে স্যামসাং, থাকছে বিশেষ সুবিধাও

ইনফিনিক্স নোট ৬০ আল্ট্রা (Infinix Note 60 Ultra) রিভিউ
মোবাইল এরিনা

ইনফিনিক্স নোট ৬০ আল্ট্রা (Infinix Note 60 Ultra) রিভিউ

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?
প্রযুক্তি সংবাদ

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

দীর্ঘস্থায়িত্ব, শক্তিশালী হার্ডওয়্যার কিংবা অত্যাধুনিক ক্যামেরা—কোনোদিক থেকেই অ্যাপলের...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

৩০ অক্টোবর ২০২৫

নকিয়ায় ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে এনভিডিয়া

Techzoom.TV |
TechzoomTV