Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভারতের স্মার্টফোন বাজারে ৫% প্রবৃদ্ধি প্রিমিয়াম বিভাগে শীর্ষে অ্যাপল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৯ নভেম্বর ২০২৫
ভারতের স্মার্টফোন বাজারে ৫% প্রবৃদ্ধি প্রিমিয়াম বিভাগে শীর্ষে অ্যাপল
Share on FacebookShare on Twitter

ভারতের স্মার্টফোন বাজারের আকার চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ৫ শতাংশ বেড়েছে। এ প্রান্তিকে দেশটি থেকে রেকর্ড সর্বোচ্চ আয় করেছে সংশ্লিষ্ট স্মার্টফোন কোম্পানিগুলো। বাজার গবেষণা সংস্থা কাউন্টারপয়েন্টের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সংস্থাটি বলছে, গত প্রান্তিকে বিক্রয় প্রবৃদ্ধিতে বিশেষ ভূমিকা ছিল অ্যাপলের প্রিমিয়াম সেগমেন্টের।

কাউন্টারপয়েন্টের ‘মাসিক ইন্ডিয়া স্মার্টফোন ট্র্যাকার’-এর তথ্য অনুযায়ী, ভারতের স্মার্টফোন বাজারে মূলত কম দামে ভালো মানের ফোনের চাহিদা বাড়ার কারণে এ মাত্রায় প্রবৃদ্ধি অর্জন করতে পেরেছে। উৎসবের সময়ের বিক্রয় ও মূল্যছাড় এ প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্রেতারা এখন বেশি দামের ডিভাইস পছন্দ করছেন। ফলে ভারতে প্রিমিয়াম স্মার্টফোন সেগমেন্ট গত বছরের তুলনায় ২৯ শতাংশ বেড়েছে। এক্ষেত্রে মূল চালিকাশক্তি ছিল অ্যাপল ও স্যামসাং। দেশটির স্মার্টফোন বাজারে ২৮ শতাংশ হিস্যা নিয়ে শীর্ষে আছে আইফোন নির্মাতা অ্যাপল। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বেশি বিক্রি হয়েছে আইফোন ১৬ ও আইফোন ১৫ মডেল। সেই সঙ্গে সদ্য উন্মোচিত আইফোন ১৭ সিরিজের চাহিদাও বেড়েছে দেশটিতে।

অ্যাপলের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে স্যামসাং। ভারতে কোম্পানিটির বাজার হিস্যা প্রায় ২৩ শতাংশ। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় গ্যালক্সি এস ও মিড রেঞ্জের ‘এ’ সিরিজ। পাশাপাশি গত প্রান্তিকে গ্যালাক্সি জেড ফোল্ড সেভেনের রেকর্ড বিক্রি হয়েছে ভারতে।

অ্যাপল ও স্যামসাং চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বিশ্বজুড়ে রেকর্ড বিক্রির ফলাফল প্রকাশ করেছে। অ্যাপল জানিয়েছে, জুলাইয়ে কোম্পানির বিক্রি বা আয় ছিল প্রতিষ্ঠানটির ইতিহাসে সর্বোচ্চ।

ভারতের পাশাপাশি জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোন বিক্রি বেড়েছে ২ দশমিক ৬ শতাংশ। এ সময় মোট ডিভাইস বিক্রি ৩২ কোটি ইউনিট ছাড়িয়েছে।

বাজার গবেষণা সংস্থা আইডিসি বলছে, স্মার্টফোনের বাজার ধীরে ধীরে পুনরুদ্ধার হচ্ছে। বিশেষ করে প্রিমিয়াম সেগমেন্টে বিক্রি বাড়ছে। একই সঙ্গে বাজারে নতুন ধরনের ডিজাইন ও সাশ্রয়ী দামে এআই-সক্ষম স্মার্টফোনের চাহিদা বেড়েছে।

Tags: স্মার্টফোন বিক্রি

এই বিভাগ থেকে আরও পড়ুন

উইন্ডোজ ১০ ও ১১ দ্রুত চালু করার সহজ আট সমাধান
টিপস

উইন্ডোজ ১০ ও ১১ দ্রুত চালু করার সহজ আট সমাধান

ইলেকট্রনিক্স কোম্পানি ভিসতায় যোগ দিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন
প্রযুক্তি সংবাদ

ইলেকট্রনিক্স কোম্পানি ভিসতায় যোগ দিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন

ইসরায়েলি সেনাবাহিনীর ক্লাউড ও এআই-সুবিধা সীমিত করল মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

ইসরায়েলি সেনাবাহিনীর ক্লাউড ও এআই-সুবিধা সীমিত করল মাইক্রোসফট

৫০ হাজার টাকায় মিলছে যেসব চমকপ্রদ স্মার্টফোন
নির্বাচিত

কোন কোম্পানির ফোন বিশ্বে বেশি বিক্রি হয়?

অক্টোবরে চীনে মোবাইল ফোনের চালান বেড়েছে
প্রযুক্তি সংবাদ

মোবাইলের দাম কমাতে উৎপাদন ও আমদানিতে কর ‘ছাড়ে রাজি’ এনবিআর

আসছে রিয়েলমির ফ্ল্যাগশিপ স্মার্টফোন
নির্বাচিত

আসছে রিয়েলমির ফ্ল্যাগশিপ স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

৯ দিনেই রেমিট্যান্স এল ১ বিলিয়ন ডলারের বেশি
অর্থ ও বাণিজ্য

৯ দিনেই রেমিট্যান্স এল ১ বিলিয়ন ডলারের বেশি

দেশের সর্ববৃহৎ আইকনিক কর্পোরেট অফিস ভবন নির্মাণ করছে ওয়ালটন
নির্বাচিত

দেশের সর্ববৃহৎ আইকনিক কর্পোরেট অফিস ভবন নির্মাণ করছে ওয়ালটন

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন; যুক্ত হয়েছে এআই নির্ভর স্মার্ট ওয়াশ ফিচার
প্রযুক্তি বাজার

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন; যুক্ত হয়েছে এআই নির্ভর স্মার্ট ওয়াশ ফিচার

দেশের সাইবার সুরক্ষায় যে পরামর্শ দিলেন বিটিআরসি চেয়ারম্যান
টেলিকম

দেশের সাইবার সুরক্ষায় যে পরামর্শ দিলেন বিটিআরসি চেয়ারম্যান

সপ্তাহের সবচেয়ে পঠিত

অনারের সেরা ৫ ফোন

অনারের সেরা ৫ ফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

শাওমির সেরা ৫ স্মার্টফোন

শাওমির সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জাতীয় পেনশন স্কিমে ৩২ মাসে যুক্ত হয়েছে ৩.৭৭ লাখ মানুষ, জমা ২৫৫ কোটি
অর্থ ও বাণিজ্য

জাতীয় পেনশন স্কিমে ৩২ মাসে যুক্ত হয়েছে ৩.৭৭ লাখ মানুষ, জমা ২৫৫ কোটি

২০২৩ সালের ১৭ অগাস্ট ১৮ থেকে ৫০ বছর...

গ্রাহকের তথ্য চুরির অভিযোগে নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা

গ্রাহকের তথ্য চুরির অভিযোগে নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা

চ্যাটজিপিটিকে এই ৮ প্রশ্ন করার আগে অবশ্যই ভাবুন

চ্যাটজিপিটিকে এই ৮ প্রশ্ন করার আগে অবশ্যই ভাবুন

ঈদুল আজহা উপলক্ষে ২৩ মে’র ট্রেনের টিকিট বিক্রি শুরু

ঈদুল আজহা উপলক্ষে ২৩ মে’র ট্রেনের টিকিট বিক্রি শুরু

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix