Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এনইআইআর বাস্তবায়ন সময়োপযোগী ও জরুরি পদক্ষেপ: মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৯ নভেম্বর ২০২৫
এনইআইআর বাস্তবায়ন সময়োপযোগী ও জরুরি পদক্ষেপ: মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং গ্রাহক সুরক্ষায় মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন ব্যবস্থা বা এনইআইআর (NEIR) বাস্তবায়নকে ‘সময়োপযোগী ও জরুরি পদক্ষেপ’ বলে অভিহিত করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন।

রবিবার (৯ নভেম্বর) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ এই ব্যবস্থার দ্রুত ও কার্যকর বাস্তবায়নের দাবি জানান।

বিবৃতিতে মহিউদ্দিন আহমেদ বলেন, “বর্তমান বিশ্বে মোবাইল ফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি অর্থনৈতিক কর্মকাণ্ড, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও প্রশাসনিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ উপাদান। বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রা সফল করতে হলে টেলিযোগাযোগ খাতে শৃঙ্খলা ও নিরাপত্তা অপরিহার্য।”

এনইআইআর (National Equipment Identity Register) হলো একটি জাতীয় ডাটাবেস, যেখানে দেশে ব্যবহৃত প্রতিটি মোবাইল হ্যান্ডসেটের আইএমইআই (IMEI) নম্বর নিবন্ধিত থাকে। এর মাধ্যমে বৈধ এবং অবৈধ (চোরাই, নকল বা কালোবাজারি) ফোনের মধ্যে পার্থক্য করা সম্ভব হয়।

এনইআইআর (NEIR) বাস্তবায়নের গুরুত্ব

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন এই ব্যবস্থা চালুর পক্ষে ৬টি প্রধান কারণ তুলে ধরেছে:

১. অবৈধ ফোন নিয়ন্ত্রণ: বাংলাদেশে প্রতিবছর বিপুলসংখ্যক অবৈধভাবে আমদানি করা ও চোরাই ফোন বাজারে আসে। এনইআইআর (NEIR) বাস্তবায়নের মাধ্যমে অবৈধ আইএমইআই নম্বরযুক্ত ফোন নেটওয়ার্কে সংযোগ পাবে না, ফলে এসব ফোনের রমরমা বাজার বন্ধ হয়ে যাবে।

২. সরকারি রাজস্ব সুরক্ষা: শুল্ক ও কর ফাঁকি দিয়ে আনা ফোন ব্যবহার বন্ধ হলে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে। এটি বৈধ আমদানিকারক ও ব্যবসায়ীদেরও সুরক্ষা দেবে।

৩. ভোক্তা সুরক্ষা: এই ব্যবস্থা চালুর ফলে নিম্নমানের, নকল ও ‘রিফারবিশড’ হ্যান্ডসেট বাজার থেকে বাদ যাবে। ফলে ব্যবহারকারীরা মানসম্পন্ন ও নিরাপদ ডিভাইস ব্যবহার করতে পারবেন।

৪. চুরি হওয়া ফোন ব্লক করা: চুরি বা হারিয়ে যাওয়া ফোনের আইএমইআই নম্বর এনইআইআর (NEIR) সিস্টেমে ব্লক করা যাবে, ফলে সেটি কোনো নেটওয়ার্কে কাজ করবে না। এটি ফোন চুরি নিরুৎসাহিত করবে।

৫. জাতীয় নিরাপত্তা: অচিহ্নিত বা অবৈধ ডিভাইস প্রায়ই অপরাধমূলক কার্যক্রমে ব্যবহৃত হয়। এনইআইআর (NEIR)-এর মাধ্যমে প্রতিটি হ্যান্ডসেটের পরিচয় জানা থাকলে সন্ত্রাস, প্রতারণা ও সাইবার অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

৬. নেটওয়ার্কের মানোন্নয়ন: অবৈধ ও নকল ফোন প্রায়ই নেটওয়ার্কে সিগন্যাল বিঘ্নিত করে। শুধু বৈধ হ্যান্ডসেট ব্যবহারে নেটওয়ার্ক স্থিতিশীলতা ও সেবার মান বৃদ্ধি পাবে।

সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, “এনইআইআর (NEIR) বাস্তবায়ন কেবল একটি প্রযুক্তিগত উদ্যোগ নয়, এটি রাজস্ব সুরক্ষা, ভোক্তা নিরাপত্তা, এবং জাতীয় স্বার্থ রক্ষার এক কৌশলগত পদক্ষেপ।”

তিনি এই ব্যবস্থা বাস্তবায়নে জনগণকে সচেতন করা, নিবন্ধনের প্রক্রিয়া সহজ করা এবং মোবাইল অপারেটরদের সাথে সমন্বয় জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: Mobile Phone Consumers AssociationNEIR Bangladeshঅবৈধ মোবাইলএনইআইআরএনইআইআর (NEIR)এনইআইআর প্রকল্পগ্রে মার্কেটজাতীয় নিরাপত্তাবাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনবিটিআরসিমহিউদ্দিন আহমেদরাজস্ব সুরক্ষা

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০২১ সালের মধ্যে ইন্টারনেটে সংযুক্ত হবে ৯০ শতাংশ নাগরিক : পলক
প্রযুক্তি সংবাদ

২০২১ সালের মধ্যে ইন্টারনেটে সংযুক্ত হবে ৯০ শতাংশ নাগরিক : পলক

যেসব পরিবর্তন আসছে উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে
নির্বাচিত

যেসব পরিবর্তন আসছে উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে

স্মার্টফোনে নেটওয়ার্ক সমস্যা সমাধান করার উপায়
নির্বাচিত

একটি মাত্র সেটিংস এ পুরাতন ফোন হয়ে যাবে নতুনের মতো

ম্যাকওএসের পরবর্তী সংস্করণের নাম ফাঁস
প্রযুক্তি সংবাদ

ম্যাকওএসের পরবর্তী সংস্করণের নাম ফাঁস

অপেক্ষামান গ্রাহকদের জন্য গেমিং সুবিধা দিচ্ছে ভিভোর গ্রাহক সেবাকেন্দ্রগুলো
প্রযুক্তি সংবাদ

অপেক্ষামান গ্রাহকদের জন্য গেমিং সুবিধা দিচ্ছে ভিভোর গ্রাহক সেবাকেন্দ্রগুলো

মার্চেই চারটি ডিভাইস ‘আনছে’ ওয়ানপ্লাস?
নির্বাচিত

মার্চেই চারটি ডিভাইস ‘আনছে’ ওয়ানপ্লাস?

Load More

ট্রেন্ডিং টপিক

স্মার্টফোনে বড় ব্যাটারির নতুন প্রবণতা
প্রযুক্তি বাজার

স্মার্টফোনে বড় ব্যাটারির নতুন প্রবণতা

এনআইডি জালিয়াতি ঠেকাতে ৯ প্রতিষ্ঠানের তথ্য মিলিয়ে দেখবে ইসি
প্রযুক্তি সংবাদ

এনআইডি জালিয়াতি ঠেকাতে ৯ প্রতিষ্ঠানের তথ্য মিলিয়ে দেখবে ইসি

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন
প্রযুক্তি সংবাদ

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন

২০২৬ সালের সেরা ব্যাটারি ব্যাকআপের ১০ ল্যাপটপের তালিকা প্রকাশ
প্রযুক্তি বাজার

২০২৬ সালের সেরা ব্যাটারি ব্যাকআপের ১০ ল্যাপটপের তালিকা প্রকাশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

১ মাস ১ মিলিয়ন ফোন বিক্রির রেকর্ড !

নতুন আপডেট পাবে যে সকল শাওমি ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইল গেমস অ্যাওয়ার্ডস ২০২৬-এ মনোনয়ন পেল হুয়াওয়ে অ্যাপগ্যালারি
নির্বাচিত

মোবাইল গেমস অ্যাওয়ার্ডস ২০২৬-এ মনোনয়ন পেল হুয়াওয়ে অ্যাপগ্যালারি

মোবাইল গেমিং ইন্ডাস্ট্রির অন্যতম মর্যাদাপূর্ণ বৈশ্বিক আয়োজন ‘Pocket...

কয়েক মাসের মধ্যেই আসছে ফোল্ডেবলসহ ৫ নতুন মডেলের আইফোন

কয়েক মাসের মধ্যেই আসছে ফোল্ডেবলসহ ৫ নতুন মডেলের আইফোন

বাংলা কিউআরের প্রসারে মাঠে গভর্নর, স্বল্পমূল্যের স্মার্টফোন ও মানসম্পন্ন ইন্টারনেট নিশ্চিতের দাবি

বাংলা কিউআরের প্রসারে মাঠে গভর্নর, স্বল্পমূল্যের স্মার্টফোন ও মানসম্পন্ন ইন্টারনেট নিশ্চিতের দাবি

বাংলাদেশের যোগাযোগ খাতে সহযোগিতা বাড়াবে জাইকা

বাংলাদেশের যোগাযোগ খাতে সহযোগিতা বাড়াবে জাইকা

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৯ নভেম্বর ২০২৫

এনইআইআর বাস্তবায়ন সময়োপযোগী ও জরুরি পদক্ষেপ: মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন

Techzoom.TV |
TechzoomTV