Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্ক্রিনের নিচে ২৪ এমপি ক্যামেরা থাকতে পারে ফোল্ডেবল আইফোনে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 10 November 2025
স্ক্রিনের নিচে ২৪ এমপি ক্যামেরা থাকতে পারে ফোল্ডেবল আইফোনে
Share on FacebookShare on Twitter

অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য বা ফোল্ডেবল আইফোনে থাকতে পারে স্ক্রিনের নিচে লুকানো ২৪ মেগাপিক্সেল ক্যামেরা। স্মার্টফোন শিল্পে এমন ক্যামেরা আগে কখনো দেখা যায়নি। বহু বছর ধরেই ফোল্ডেবল আইফোন নিয়ে নানা জল্পনা চলছে। তবে এবার অ্যাপলের নতুন ক্যামেরা প্রযুক্তিতে বড় অগ্রগতির ইঙ্গিত মিলেছে জেপি মরগানের সর্বশেষ প্রতিবেদনে।

বিশ্লেষকরা বলছেন, অ্যাপল যদি স্ক্রিনের নিচে ২৪ মেগাপিক্সেলের ক্যামেরা আনতে পারে, তবে এটি হবে টেক জায়ান্টটির জন্য সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার উদ্ভাবনের মধ্যে একটি। কারণ এখন পর্যন্ত স্ক্রিনের নিচে থাকা ক্যামেরা প্রযুক্তি তেমন কার্যকর প্রমাণিত হয়নি।

বিভিন্ন প্রতিবেদন বলছে, এর আগে স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোল্ড থেকে শুরু করে জিটিইর অ্যাক্সন সিরিজসহ বেশকিছু অ্যান্ড্রয়েড ফোনে প্রযুক্তিটি ব্যবহারের চেষ্টা হয়েছে, কিন্তু ফল ছিল হতাশাজনক। কারণ ডিসপ্লের স্তরের নিচে লুকানো থাকায় এসব ক্যামেরা যথেষ্ট আলো ধরতে পারে না। ফলে সেলফিগুলো পরিষ্কার না হয়ে ঝাপসা ও ফ্যাকাশে দেখায়।

জেপি মরগানের প্রতিবেদনে বলা হয়েছে, ফোল্ডেবল আইফোনে থাকবে ২৪ মেগাপিক্সেলের আন্ডার-স্ক্রিন ক্যামেরা। এতে থাকবে ছয়টি প্লাস্টিক লেন্স। রেজল্যুশনে বড় অগ্রগতি থেকে ধারণা করা হচ্ছে, অ্যাপল স্ক্রিনের নিচ দিয়ে আলো প্রবাহিত হওয়ার দীর্ঘদিনের সমস্যার সমাধান করতে পেরেছে। ফলে ছবিগুলো হয়তো এখন সাধারণ ফ্রন্ট ক্যামেরার মতো পরিষ্কার দেখাবে।

প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপল এ ডিভাইসে আলোপ্রবাহ ও ছবির মান উন্নত করার চেষ্টা করছে। পাশাপাশি ক্যামেরাপ্রেমীদের এবার অনেক কিছু থাকবে।

বিশ্লেষক মিং-চি কু বলছেন, ফোল্ডেবল আইফোনে দুটি ৪৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং দুটি ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। এর মধ্যে একটি ফোন ভাঁজ করা অবস্থায় ব্যবহারের জন্য এবং আরেকটি ভেতরের স্ক্রিনের নিচে লুকানো থাকবে।

উল্লেখ্য, অ্যাপলের ফোল্ডেবল ফোনটি ২০২৬ সালেই বাজারে আসবে বলে ধারণা করেছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু ফোনের উন্মোচন এক বছর পেছাতে পারে বলে জানিয়েছে কোম্পানিটি।

অ্যাপল জানিয়েছে, ডিভাইসটি যেন কোম্পানির প্রিমিয়াম মানের চাহিদা পূরণ করতে পারে সেজন্য তারা সময় নিচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গ্যালাক্সি জেড ফোল্ডফোল্ডেবল আইফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

হারানো মুঠোফোনের নম্বর ফিরে পাওয়ার কৌশল
প্রযুক্তি সংবাদ

হারানো মুঠোফোনের নম্বর ফিরে পাওয়ার কৌশল

উইন্ডোজ ১১ ব্যবহার করতে হলে আপনার কম্পিউটারে কী কী থাকতে হবে?
প্রযুক্তি সংবাদ

ম্যানুয়ালি ইনস্টল করা যাবে উইন্ডোজ ১১

ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে: তথ্যমন্ত্রী
নির্বাচিত

ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে: তথ্যমন্ত্রী

অর্ধযুগে ৪ হাজার টাওয়ার স্থাপন ইডটকোর
টেলিকম

অর্ধযুগে ৪ হাজার টাওয়ার স্থাপন ইডটকোর

১৫ বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর করল অপো
প্রযুক্তি সংবাদ

১৫ বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর করল অপো

অক্টোবরেই আসছে হুয়াওয়ের ফোল্ডেবল স্ক্রিনের ফোন
নির্বাচিত

অক্টোবরেই আসছে হুয়াওয়ের ফোল্ডেবল স্ক্রিনের ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

শীঘ্রই ডট বিডি ডোমেইন চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে: বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 November 2025

স্ক্রিনের নিচে ২৪ এমপি ক্যামেরা থাকতে পারে ফোল্ডেবল আইফোনে

Techzoom.TV |
TechzoomTV