Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশে অপোর রেনো সিরিজের নতুন দুই স্মার্টফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৮ জুন ২০১৯
দেশে অপোর রেনো সিরিজের নতুন দুই স্মার্টফোন
Share on FacebookShare on Twitter

দেশের বাজারে রেনো সিরিজের দুটি স্মার্টফোন ‘রেনো’ এবং ‘রেনো ১০ এক্স জুম’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপো। গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে নতুন স্মার্টফোনে নতুন দুটি স্মার্টফোন উন্মোচন করে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড্যামন ইয়াং, গ্রামীণফোনের ডিভাইস বিভাগের প্রধান সর্দার শওকত আলী, অপো বাংলাদেশের ব্র্যান্ড প্রধান আইয়োনো ও পিআর ব্যবস্থাপক মো. ইফতেখার সানি।

সোমবার ঢাকার ক্রিকেটার্স কিচেন রেস্টুরেন্টে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড অপো আয়োজন করলো অপো রেনো এক্সপেরিয়েন্স অনুষ্ঠানের। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বাংলাদেশে প্রথমবারের মতো অপো’র সর্বশেষ ইনোভেশনগুলোর সমন্বয়ে তৈরি রেনো এবং রেনো ১০এক্স জুম হাতে নিয়ে অভিজ্ঞতা করবার সুযোগ পান।

এই অনুষ্ঠানেই বাংলাদেশের বাজারে বিক্রির জন্য আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় অপো রেনো এবং অপো রেনো ১০এক্স জুম এর। অপো রেনো এবং রেনো ১০এক্স জুম ফোন দুটির মূল্য নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৪৯,৯৯০ এবং ৭৯,৯৯০ টাকায়।

অনুষ্ঠানে অপো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, যাত্রার শুরু থেকেই ব্যবহারকারীদের চাহিদা পুরোপুরি ভাবে মেটাতে সক্ষম এমন ফোন উৎপাদনে গুরুত্ব দিয়ে আসছে অপো। এরই ধারাবাহিকতায় সম্প্রতি স্মার্টফোন ফটোগ্রাফি এবং অধিক গ্রাফিক্স সমৃদ্ধ গেমস ও মননশীল বিভিন্ন ভারি কাজের উপযোগী স্মার্টফোন তৈরিতে যুগান্তকারী পরিবর্তন এনেছে অপো।

অপো রেনো এবং অপো রেনো ১০এক্স জুম ফোন দু’টি অপো’র সকল ইনোভেশনের সমন্বয়ে তৈরি। অপো রেনো এবং রেনো ১০এক্স জুম ব্যবহার করা মাত্রই যে কেউ ফোন দুটির ডিজাইন ও কার্যক্ষমতার প্রতি মুগ্ধ হতে বাধ্য।

অপো রেনোতে থাকছে ২৩৪০*১০৮০ পিক্সেল সমৃদ্ধ ৬.৪০-ইঞ্চি ফুলএইচডি প্লাস ডিসপ্লে। আর রেনো ১০এক্স জুমে থাকছে ২৩৪০*১০৮০ পিক্সেলের ৬.৬-ইঞ্চি ফুলএইচডি প্লাস ডিসপ্লে। দু’টো ফোনেই থাকছে অ্যামোলেড ডিসপ্লে। আর দু’টো ফোনেই শার্ক-ফিন সদৃশ রাইজিং ক্যামেরা প্ল্যাটফর্ম থাকায় এর এর স্ক্রিন-টু-বডি রেশিও ৯৩.১%।

ক্যামেরার জন্যে অপো রেনোতে রয়েছে ডুয়েল ক্যামেরা সেট-আপ যার প্রাথমিক ক্যামেরাটি এফ/১.৭ অ্যাপারচার যুক্ত সনি আইএমএক্স ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। অপো রেনো ১০এক্স জুম স্মার্টফোনটিতে ট্রিপল ক্যামেরা সেট-আপ এর মাঝে মূল ক্যামেরা হিসেবে রয়েছে এফ/১.৭ অ্যাপারচার যুক্ত ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর।

এছাড়াও এতে আছে এফ/২.২ অ্যাপারচার যুক্ত আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং এফ/৩.০ অ্যাপারচার যুক্ত ১৩ মেগাপিক্সেল সেন্সরের টেলিফটো ক্যামেরা। নামের সাথে সঙ্গতি রেখেই অপো রেনো ১০এক্স জুমে রয়েছে ১০এক্স লস-লেস হাইব্রিড জুম এবং ৫০এক্স ডিজিটাল জুম।

অপো রেনো এবং অপো রেনো ১০এক্স জুম, দু’টো ফোনেই সেলফি ক্যামেরা স্থাপন করা হয়েছে একটি রাইজিং প্ল্যাটফর্মে। দু’টো ফোনেই রয়েছে সমান সমান সক্ষমতার এফ/২.০ অ্যাপারচার যুক্ত ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। লম্বা সময় ফোনকে কার্যক্ষম রাখতে অপো রেনোতে রয়েছে ৩৭৬৫ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং অপো রেনো ১০এক্স জুম এ রয়েছে ৪০৬৫ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এছাড়াও ফোন দু’টিতে রয়েছে ২০ ওয়াট ক্ষমতার ভোক ৩.০ ফাস্ট চার্জিং প্রযুক্তি।

৮গিগাবাইট র‍্যাম এবং ১২৮ গিগাবাইট স্টোরেজ যুক্ত অপো রেনো পাওয়া যাবে ৪৯,৯৯০ টাকায় এবং ৮ গিগাবাইট র‍্যাম এবং ২৫৬ গিগাবাইট স্টোরেজ যুক্ত অপো রেনো ১০এক্স জুম পাওয় যাবে ৭৯,৯৯০ টাকায়।

গ্রামীণফোন ব্যবহারকারীদের জন্যে থাকছে আকর্ষণীয় বান্ডেল অফার। প্রতিটি অপো রেনো এবং রেনো ১০এক্স জুম ক্রয় করলেই ক্রেতারা পাবে ৮ গিগাবাইট ৪জি ইন্টারনেট ডাটা। এছাড়াও অপো রেনো ক্রয়ের প্রথম তিন মাসের জন্য ডিজিটাল কন্টেন্ট প্ল্যাটফর্ম বায়স্কোপ ব্যবহার করতে প্রতিটি ৫ গিগাবাইটের ৩০ দিন মেয়াদী প্যাকেজ পাবেন মাত্র ২৫ টাকায়।

এই বিভাগ থেকে আরও পড়ুন

করোনাভাইরাস থেকে মুক্ত থাকতে ওয়ালটনের ওয়াশিং মেশিন
প্রযুক্তি সংবাদ

করোনাভাইরাস থেকে মুক্ত থাকতে ওয়ালটনের ওয়াশিং মেশিন

মহাকাশে ‘সেলফি’ পাঠাতে পারেনি স্যামসাং
প্রযুক্তি সংবাদ

মহাকাশে ‘সেলফি’ পাঠাতে পারেনি স্যামসাং

শর্তের বেড়াজালে ওয়ানপ্লাসের ‘গ্রিন লাইন’ সমস্যা
প্রযুক্তি সংবাদ

শর্তের বেড়াজালে ওয়ানপ্লাসের ‘গ্রিন লাইন’ সমস্যা

প্রযুক্তি সংবাদ

৭ মার্চের ভাষণের ইউনেস্কোর স্বীকৃতি স্মরণে স্মারক ডাকটিকেট অবমুক্ত

ইলেকট্রনিক্স পণ্য মেরামত আন্দোলনের নেতৃত্বে অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা
নির্বাচিত

ইলেকট্রনিক্স পণ্য মেরামত আন্দোলনের নেতৃত্বে অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা

নবম বর্ষে পদার্পণ করলো ওপেনস্ট্যাক ক্লাউড
প্রযুক্তি সংবাদ

নবম বর্ষে পদার্পণ করলো ওপেনস্ট্যাক ক্লাউড

Load More

ট্রেন্ডিং টপিক

অন্ধকারে গ্রাম বাংলা: লোডশেডিংয়ে পুড়ছে বরিশাল-রাজশাহী, ব্যাহত শিল্প ও কৃষি
অর্থ ও বাণিজ্য

অন্ধকারে গ্রাম বাংলা: লোডশেডিংয়ে পুড়ছে বরিশাল-রাজশাহী, ব্যাহত শিল্প ও কৃষি

বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় প্রকল্প প্রণয়নে বাস্তব চাহিদা বিবেচনায় নিতে জাইকাকে ইউজিসি’র পরামর্শ
সোশ্যাল মিডিয়া

বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় প্রকল্প প্রণয়নে বাস্তব চাহিদা বিবেচনায় নিতে জাইকাকে ইউজিসি’র পরামর্শ

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার

কোয়ালকম চিপে নিরাপত্তা ত্রুটি শনাক্ত করল ক্যাসপারস্কি
নির্বাচিত

কোয়ালকম চিপে নিরাপত্তা ত্রুটি শনাক্ত করল ক্যাসপারস্কি

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’
প্রযুক্তি সংবাদ

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’

রাশিয়ার পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ...

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix