Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বজুড়ে এক দশকে ই-বর্জ্য তৈরি হয়েছে ১৩ কোটি পাউন্ড

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 16 November 2025
বিশ্বজুড়ে এক দশকে ই-বর্জ্য তৈরি হয়েছে ১৩ কোটি পাউন্ড
Share on FacebookShare on Twitter

বিশ্বজুড়ে ২০১৪ সাল থেকে প্রায় ১৩ কোটি পাউন্ড ই-ওয়েস্ট তৈরি হয়েছে। মাইক্রোসফটের মতো ইলেকট্রনিক ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান কখনো কখনো স্বেচ্ছায় সফটওয়্যার আপডেট বা গুরুত্বপূর্ণ ফিচার বন্ধ করে দেয়। এতে করে অনেকেই ব্যবহারযোগ্য ডিভাইস বদলাতে বা নতুন ডিভাইস কিনতে বাধ্য হন। ফলে প্রতি বছর বিশ্বজুড়ে বিপুল পরিমাণ ইলেকট্রনিক বর্জ্য তৈরি হচ্ছে। অলাভজনক অ্যাডভোকেসি সংস্থা পাবলিক ইন্টারেস্ট রিসার্চ গ্রুপের (পিআইআরজি) সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চলতি বছর উইন্ডোজ ১০-এর জন্য ফ্রি সাপোর্ট ও সিকিউরিটি হালনাগাদ বন্ধ করে দিয়েছে মাইক্রোসফট। ফলে বিশ্বজুড়ে এখনো সচল প্রায় ৪০ কোটি কম্পিউটার আর মাইক্রোসফটের কোনো সহায়তা পাচ্ছে না। আপডেট না থাকায় এসব কম্পিউটার নিয়ে নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, অনেক ব্যবহারকারী হয়তো এসব কম্পিউটার ফেলে দেবেন, যা ইলেকট্রনিক বর্জ্য বা ই-ওয়েস্ট বাড়াতে পারে।

শুধু উইন্ডোজ ১০-এ ফ্রি সাপোর্ট ও সিকিউরিটি আপডেট বন্ধ হওয়ায় বিশ্বজুড়ে ১৬০ কোটি ই-ওয়েস্ট তৈরি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। ২০২২ সালে গবেষকরা দেখেছেন, উইন্ডোজ ১০ চালানো ৪৩ শতাংশ কম্পিউটার উইন্ডোজ ১১ সংস্করণে আপগ্রেড করা সম্ভব নয়। ফলে ডিভাইসগুলো ব্যবহার অযোগ্য হয়ে ই-ওয়েস্টে পরিণত হচ্ছে।

ইলেকট্রনিক বর্জ্যকে বিশ্বের দ্রুততম বর্ধনশীল বর্জ্য বলে উল্লেখ করে পিআইআরজির সিনিয়র ডিরেক্টর নাথান প্রক্টর বলেন, ‘এর ক্ষতিকারক দিক দুই ধরনের। প্রথমত, এতে সিসা ও পারদসহ বিভিন্ন বিষাক্ত রাসায়নিক থাকে, যা মাটি, পানি ও বাতাসে মিশে পরিবেশ ও মানুষের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত করতে পারে। দ্বিতীয়ত, কম্পিউটারসহ অন্যান্য ডিভাইসে থাকে কোবাল্ট, নিকেল, লিথিয়ামের মতো খনিজ পদার্থ। এসব খনিজ খুঁজে বের করতে প্রচুর শক্তি ও সম্পদ ব্যবহার করতে হয়। এ খনন প্রক্রিয়ায় পরিবেশের উপর দীর্ঘমেয়াদি ক্ষতি হয়, যেমন বনাঞ্চল ধ্বংস, নদী বা মাটির দূষণ।’

উইন্ডোজ ১০-এর সাপোর্ট শেষ হচ্ছে প্রায় এক দশক পর, তবে এরই মধ্যে কিছু ডিভাইস খুব অল্প সময়ে ই-বর্জ্যে পরিণত হয়েছে। উদাহরণস্বরূপ, কিছু ফিটবিট ঘড়ি মাত্র দুই থেকে চার বছর ব্যবহারের পর বন্ধ করা হয়। এরপর আছে গুগল পিক্সেল ২ ফোন, যা মাত্র তিন বছর পর সাপোর্ট বন্ধ করে দেয়। ফলে ব্যবহারকারীদের কাছে এগুলো অকার্যকর হয়ে যায় এবং ‘ই-ওয়েস্ট গ্রেভইয়ার্ডে’ (ডিভাইস ফেলার স্থান) চলে যায়।

ইলেকট্রনিক বর্জ্যগুলো সাধারণত রিসাইক্লিং কেন্দ্র, ল্যান্ডফিল (মাটির নিচে ফেলা), বিদেশে রফতানি বা পুনর্ব্যবহারকারী প্রতিষ্ঠানে পাঠানো হয়। তবে অনেক সময় এসব কাজ নিয়মিতভাবে পরিচালিত হয় না। ফলে ক্ষরিকারক রাসায়নিক বাতাসে মিশে যায়।

বিশেষজ্ঞদের মতে, ইলেকট্রনিক বর্জ্য অত্যন্ত অপচয়ী এবং প্রাণিকুলের স্বাস্থ্য ও পরিবেশের জন্য হুমকিস্বরূপ। প্রতিদিন ই-ওয়েস্টের পরিমাণ বাড়ছে। তবে অনেক সচেতন সংস্থা ডিভাইসের দীর্ঘমেয়াদি সাপোর্ট, মেরামত প্রক্রিয়া সহজ ও সাশ্রয়ী এবং ভোক্তার পাশাপাশি অগ্রাধিকার দেয়ার জন্য কাজ চালিয়ে যাচ্ছে।

এদিকে বর্তমানে ইলেকট্রনিক বর্জ্য একটি বড় সমস্যায় পরিণত হওয়ায়, মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠান ইলেকট্রনিক ডিভাইস পুনর্ব্যবহার ও পুনর্নির্মাণ করছে। ফলে বিশ্বব্যাপী রিফারবিশড ও সেকেন্ড হ্যান্ড ডিভাইসের বাজার বাড়ছে বলে জানিয়েছে বাজার গবেষণা সংস্থা মরডর ইন্টেলিজেন্স।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: উইন্ডোজ ১০

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফিলিস্তিনিদের সাহায্যার্থে অনুদান দেওয়া যাবে উপায়-এ
প্রযুক্তি সংবাদ

ফিলিস্তিনিদের সাহায্যার্থে অনুদান দেওয়া যাবে উপায়-এ

উইন্ডোজ ৭ থেকে উইন্ডোজ ১০ আপগ্রেড
কিভাবে করবেন

উইন্ডোজ ৭ থেকে উইন্ডোজ ১০ আপগ্রেড

বিকাশে ১০০ টাকা ফ্রি পাবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

বিকাশের খরচ কমল, তবে…

ঈশ্বরদীতে অনলাইন জুয়া: ‘অ্যাভিয়েটর’ গেমে নিঃস্ব হচ্ছে তরুণ প্রজন্ম
প্রযুক্তি সংবাদ

ঈশ্বরদীতে অনলাইন জুয়া: ‘অ্যাভিয়েটর’ গেমে নিঃস্ব হচ্ছে তরুণ প্রজন্ম

তরুণদের স্বপ্নের গল্প বলছে ভিভো বাংলাদেশ
নির্বাচিত

তরুণদের স্বপ্নের গল্প বলছে ভিভো বাংলাদেশ

৫জি ফোন আনার পরিকল্পনা করেছে এইচটিসি
প্রযুক্তি সংবাদ

৫জি ফোন আনার পরিকল্পনা করেছে এইচটিসি

Load More

ট্রেন্ডিং টপিক

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ
অর্থ ও বাণিজ্য

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০
প্রযুক্তি সংবাদ

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

মেটার অফিস ঢাকায় হলে কী সুবিধা পাবে বাংলাদেশ?
নির্বাচিত

মেটার অফিস ঢাকায় হলে কী সুবিধা পাবে বাংলাদেশ?

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স
নির্বাচিত

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে...

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 November 2025

বিশ্বজুড়ে এক দশকে ই-বর্জ্য তৈরি হয়েছে ১৩ কোটি পাউন্ড

Techzoom.TV |
TechzoomTV