Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আগামী বছর নতুন রঙ ও উন্নত ক্যামেরা নিয়ে আসতে পারে আইফোন ১৮

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
আগামী বছর নতুন রঙ ও উন্নত ক্যামেরা নিয়ে আসতে পারে আইফোন ১৮
Share on FacebookShare on Twitter

আগামী বছর বাজারে আসছে অ্যাপলের পরবর্তী প্রজন্মের স্মার্টফোন সিরিজ আইফোন ১৮। নতুন এ সংস্করণে যুক্ত হতে পারে একাধিক নতুন রঙ, উন্নত সেলফি ক্যামেরা ও পরিবর্তিত ক্যামেরা বাটন। এমনকি অনেকে মনে করছেন, ২০২৬ সালে প্রথমবারের মতো ফোল্ডেবল আইফোনও বাজারে আনতে পারে অ্যাপল। তবে কিছু বিশ্লেষণ বলছে, ফোল্ডেবলের উন্মোচন আরো এক বছর পেছাতে পারে।

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমার্সের একটি প্রতিবেদনের তথ্যানুযায়ী আইফোন ১৮ প্রো মডেল পাওয়া যাবে কফি, বেগুনি ও বারগেন্ডি— এ তিন রঙে। এর মধ্যে কফি ও বারগেন্ডি রঙ আগে কোনো আইফোন মডেলে দেখা যায়নি। তবে বেগুনি রঙের মডেল আগেও মিলেছে আইফোন এক্সআর, ১১, ১২, ১৪ ও ১৪ প্রো সিরিজে।

চীনা সামাজিক যোগাযোগমাধ্যমে এক টিপস্টার জানিয়েছেন, আগের গোল্ড আইফোন এক্সএস বা ডেজার্ট টাইটানিয়াম আইফোন ১৬ প্রোয়ের উত্তরসূরি হতে পারে কফি রঙের আইফোন ১৮ প্রো। তবে গুঞ্জন থাকলেও নতুন সংস্করণে কোনো কালো রঙ রাখা হবে না।

বর্তমানে বাজারে থাকা আইফোন ১৭ প্রো মডেল পাওয়া যাচ্ছে সিলভার, ডিপ ব্লু ও কসমিক অরেঞ্জ রঙে। এসব মডেলেও কালো বা ধূসর রঙের বিকল্প ছিল না।

জানা গেছে, ক্যামেরায়ও পরিবর্তন আনতে যাচ্ছে অ্যাপল। আইফোন ১৭ মডেলে ক্যামেরা বাটনে ব্যবহৃত ক্যাপাসিটিভ ও প্রেসার সেন্সরযুক্ত সিস্টেম বাদ দিয়ে নতুন মডেলে কেবল প্রেসার সেন্সর রাখার পরিকল্পনা রয়েছে। এতে স্পর্শ, চাপ বা সোয়াইপ সব ধরনের ইঙ্গিত শনাক্ত করা যাবে।

ম্যাকরিউমার্স জানিয়েছে, নতুন এ নকশার সঙ্গে কিছুটা মিল আছে অপো এক্স৮ আল্ট্রা ও ভিভো এক্স২০০ আল্ট্রা মডেলের, যেখানে কেবল প্রেসার সেন্সর দিয়েই ট্যাপ ও প্রেস শনাক্ত করা হয়। আইফোন ১৮-এর সব মডেলে থাকবে ২৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা আইফোন ১৭ সিরিজের ১৮ মেগাপিক্সেল সেন্সরের চেয়ে উন্নত।

যদি ১৮ সংস্করণটি ফোল্ডেবল হয়, তাহলে এর ক্যামেরায় থাকছে আরেকটি নতুন চমক। কারণ জেপি মরগানের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য বা ফোল্ডেবল আইফোনে থাকতে পারে স্ক্রিনের নিচে লুকানো ২৪ মেগাপিক্সেল ক্যামেরা। স্মার্টফোন শিল্পে এমন ক্যামেরা আগে কখনো দেখা যায়নি।

আগামী বছর অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন বাজারে আসতে পারে বলে গুঞ্জন রয়েছে প্রযুক্তি জগতে। ধারণা করা হচ্ছে, আইফোন ১৮ এয়ার, প্রো, প্রো ম্যাক্স ও ফোল্ডেবল সংস্করণ ২০২৬ সালের সেপ্টেম্বরে প্রকাশ হবে। আইফোন ১৮ ও ১৮ই মডেল বাজারে আসবে ২০২৭ সালে। তবে ডিজাইন ও যন্ত্রাংশের জটিলতার কারণে ফোল্ডেবল আইফোন উন্মোচন কিছুটা বিলম্ব হতে পারে বলেও সম্প্রতি কিছু আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে।

জাপানি বিনিয়োগ সংস্থা মিজুহো সিকিউরিটিজ জানিয়েছে, অ্যাপল এখনো ফোল্ডেবল আইফোনের ডিজাইন ও মূল উপাদান চূড়ান্ত করতে পারেনি। বিশেষ করে কব্জা বা হিঞ্জের ডিজাইন নির্ধারণে দেরি হচ্ছে।

গত সেপ্টেম্বরে অ্যাপল উন্মোচন করেছিল আইফোন ১৭ সিরিজ। এতে ছিল নতুন সরু ডিজাইন, শক্তিশালী হার্ডওয়্যার ও উন্নত সফটওয়্যার।

Tags: আইফোন ১৮

এই বিভাগ থেকে আরও পড়ুন

মটো জি স্টাইলাসের সব তথ্য ফাঁস
প্রযুক্তি সংবাদ

মটো জি স্টাইলাসের সব তথ্য ফাঁস

প্রখর রোদেও ব্যবহার করা যাবে টেকনোর এই ফোন
নির্বাচিত

প্রখর রোদেও ব্যবহার করা যাবে টেকনোর এই ফোন

মার্সেল ফ্রিজ কিনে লাখ টাকার ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন চুয়াডাঙ্গার কৃষক ছানোয়ার
ছাড় ও অফার

মার্সেল ফ্রিজ কিনে লাখ টাকার ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন চুয়াডাঙ্গার কৃষক ছানোয়ার

মোবাইল ফোন কি সত্যিই ব্রেন ক্যানসারের ঝুঁকি বাড়ায়? গবেষণা যা বলছে
প্রযুক্তি সংবাদ

মোবাইল ফোন কি সত্যিই ব্রেন ক্যানসারের ঝুঁকি বাড়ায়? গবেষণা যা বলছে

নতুন সব আইফোনে থাকতে পারে ৫জি
নির্বাচিত

চীনের বাজারে আইফোন বিক্রি নিয়ে চিন্তায় পড়েছে অ্যাপল

‘ভেন্টিলেটর’ তৈরি করবে ইলন মাস্কের টেসলা!
প্রযুক্তি সংবাদ

‘ভেন্টিলেটর’ তৈরি করবে ইলন মাস্কের টেসলা!

Load More

ট্রেন্ডিং টপিক

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার

পেমেন্ট সিস্টেম অপারেটরদের জন্য নতুন প্রবিধানের খসড়া প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

ব্যাংকারদের উৎসাহ বোনাস নিয়ে ‍সুখবর

করহার কমানো ও ডিজিটাল ওয়ালেট চালুর ঘোষণা উপদেষ্টার
টেলিকম

করহার কমানো ও ডিজিটাল ওয়ালেট চালুর ঘোষণা উপদেষ্টার

মনোহরপুর সীমান্তে ৮৮টি চোরাই স্মার্টফোন জব্দ
প্রযুক্তি সংবাদ

মনোহরপুর সীমান্তে ৮৮টি চোরাই স্মার্টফোন জব্দ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি
অর্থ ও বাণিজ্য

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি

অনলাইনে ঝটপট বাজার করার জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘পান্ডামার্ট’ (Pandamart)...

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix