Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চাঁপাইনবাবগঞ্জে হাত বাড়ালেই ভারতীয় চোরাই ফোন, ৩ বছরে জব্দ ৩ হাজারের বেশি

চাঁপাইয়ে বিজ্ঞাপন দিয়ে চলছে চোরাই মোবাইলের কারবার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 18 November 2025
চাঁপাইনবাবগঞ্জে হাত বাড়ালেই ভারতীয় চোরাই ফোন, ৩ বছরে জব্দ ৩ হাজারের বেশি
Share on FacebookShare on Twitter

চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এখন ভারতের বিভিন্ন রাজ্য থেকে চুরি ও ছিনতাই হওয়া মোবাইল ফোনের প্রধান ‘হাব’-এ পরিণত হয়েছে। হাত বাড়ালেই মিলছে স্বল্প দামের এসব চোরাই ফোন। সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পণ্য আমদানির আড়ালে, এমনকি সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়েও প্রকাশ্যে চলছে এই রমরমা কারবার।

এই অবৈধ বাণিজ্যকে কেন্দ্র করে সম্প্রতি এক চোরাকারবারি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর হাতে ধরা পড়ে উল্টো বাহিনীর বিরুদ্ধে ‘টাকা ছিনতাইয়ের’ নাটক সাজিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।

অনুসন্ধানে জানা গেছে, ভারতের বিভিন্ন রাজ্যে চুরি বা ছিনতাই হওয়া ফোনগুলো পাচার হয়ে চলে আসছে বাংলাদেশের বাজারে। এই চোরাই ফোন বেচাকেনার প্রধান কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে শিবগঞ্জ বাজার। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ শহরের অভিজাত মোবাইল শপিংমল আব্দুল মান্নান সেন্টু মার্কেট, কানসাট বাজার, রানীহাটি বাজারসহ বিভিন্ন মার্কেটে দেদারসে বিক্রি হচ্ছে বক্স-বিহীন এসব পুরোনো ফোন।

চোরাকারবারির ‘৮ লাখ টাকা’ নাটক গত ২৫ সেপ্টেম্বর শিবগঞ্জ উপজেলার কানসাট পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) একটি টহল দল একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেয়। আরোহীরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। বিজিবি সেই ব্যাগ তল্লাশি করে ২৪টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করে।

এই ঘটনার পর আলমগীর নামে এক ব্যক্তি ফেসবুক লাইভে এসে দাবি করেন, বিজিবি তার ব্যাগে থাকা ৮ লাখ টাকা “ছিনিয়ে নিয়েছে”। এই ভিডিওটি ভাইরাল হলে তোলপাড় শুরু হয়।

তবে বিজিবি বলছে, গোয়েন্দা তথ্য অনুযায়ী আলমগীর আলী দীর্ঘদিন ধরে ভারতীয় চোরাই মোবাইল ব্যবসার সঙ্গে জড়িত। সেদিনও তিনি চোরাকারবারিদের কাছ থেকে ওই ২৪টি মোবাইল সংগ্রহ করেছিলেন। বিজিবির দাবি, এটি একটি সুশৃঙ্খল বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা।

এরই মধ্যে অভিযুক্ত চোরাকারবারি আলমগীরের চোরাই মোবাইল কেনার একটি “খসড়া হিসাব” সাংবাদিকদের হাতে এসেছে। তাতে দেখা যায়, তিনি বিভিন্ন ব্র্যান্ডের ২৪টি চোরাই মোবাইল মোট ৩ লাখ ৮৫ হাজার টাকায় কিনেছেন। এর মধ্যে ২ লাখ ৩৮ হাজার টাকা জমা দেন এবং বিক্রেতার কাছে ১ লাখ ৪৭ হাজার টাকা বাকি ছিল। এই হিসাবটিই তার ‘৮ লাখ টাকা’ ছিনতাইয়ের দাবিকে মিথ্যা প্রমাণ করেছে।

১০৭ কোটি টাকার পণ্য জব্দ দেশের যে কয়টি সীমান্ত দিয়ে ভারত থেকে মোবাইল ফোন চোরাচালান হয়, তার মধ্যে সোনামসজিদ অন্যতম। সোনামসজিদ স্থলবন্দরে পণ্য আমদানির আড়ালে মাদক ও অস্ত্রের পাশাপাশি মোবাইল চোরাচালানও চলছে।

গত ২৪ সেপ্টেম্বর সোনামসজিদ স্থলবন্দর কাস্টমস পাথরের আড়ালে আসা একটি চালানে আইফোনসহ বিভিন্ন দামি ব্র্যান্ডের ৪২টি মোবাইল ফোন জব্দ করে।

সোনামসজিদ সীমান্ত এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) তথ্য বলছে, গত তিন বছরে তারা ১০৭ কোটি টাকার বেশি চোরাচালান পণ্য জব্দ করেছে। এর মধ্যে ৩ হাজার ৩২৪টি ভারতীয় চোরাই মোবাইল ফোন রয়েছে। এই সময়ে আটক করা হয়েছে ২৯১ জন চোরাকারবারিকে।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া গণমাধ্যমকে বলেন, “চোরাচালান বন্ধে বিজিবি সক্রিয় রয়েছে। সীমান্তে আমাদের তৎপরতা অব্যাহত আছে।”

তবে সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সাব্বির আহমেদ জিসান বলেন, “একেবারে নিশ্চিত তথ্য না থাকলে আমরা পণ্যবাহী ভারতীয় ট্রাকে তল্লাশি চালাতে পারি না। তাই বন্দর দিয়ে এক পণ্যের আড়ালে বা ট্রাকচালকদের মাধ্যমে পণ্য চোরাচালানের সুযোগ থেকেই যায়।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: BGBChapainawabganjIndiaSmuggled MobileSmugglingSona Masjidআইফোনআলমগীরচাঁপাইনবাবগঞ্জচোরাই ফোনচোরাই মোবাইলচোরাচালানছিনতাই হওয়া ফোনবিজিবিভারতসোনামসজিদ স্থলবন্দর

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইল চোরদের ‘মাথায় হাত’: ১৬ ডিসেম্বর থেকে চালু হচ্ছে এনইআইআর; চুরি করা ফোন হবে ‘খেলনা’
নির্বাচিত

মোবাইল চোরদের ‘মাথায় হাত’: ১৬ ডিসেম্বর থেকে চালু হচ্ছে এনইআইআর; চুরি করা ফোন হবে ‘খেলনা’

বন্ধ্যা হয়ে যাবে স্ত্রী মশা! গুগলের অভিনব পদ্ধতি উদ্ভাবন
প্রযুক্তি সংবাদ

বন্ধ্যা হয়ে যাবে স্ত্রী মশা! গুগলের অভিনব পদ্ধতি উদ্ভাবন

অ্যাপলকে ২৭ মিলিয়ন ডলার জরিমানা
নির্বাচিত

অ্যাপলকে ২৭ মিলিয়ন ডলার জরিমানা

আর্টসেল-এর মিউজিক্যাল নাইটের মাধ্যমে অপো রেনো ১৪ সিরিজ ৫জি-এর উদ্বোধন
নির্বাচিত

আর্টসেল-এর মিউজিক্যাল নাইটের মাধ্যমে অপো রেনো ১৪ সিরিজ ৫জি-এর উদ্বোধন

স্ন্যাপচ্যাটে ভিডিও বানিয়ে আয়ের সুযোগ
নির্বাচিত

স্ন্যাপচ্যাটে ভিডিও বানিয়ে আয়ের সুযোগ

নতুন প্রজন্মকে ডিজিটাল শিক্ষার মাধ‌্যমে নতুনধারা সৃষ্টির এখনই সময় : মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

নতুন প্রজন্মকে ডিজিটাল শিক্ষার মাধ‌্যমে নতুনধারা সৃষ্টির এখনই সময় : মোস্তাফা জব্বার

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস
নির্বাচিত

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ
প্রযুক্তি সংবাদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ
প্রযুক্তি সংবাদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

সারা দেশে সেবা বিস্তৃত করার লক্ষ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ...

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 November 2025

চাঁপাইনবাবগঞ্জে হাত বাড়ালেই ভারতীয় চোরাই ফোন, ৩ বছরে জব্দ ৩ হাজারের বেশি

Techzoom.TV |
TechzoomTV