Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এআই দৌড়ে শীর্ষে পৌঁছতে স্যামসাংয়ের ৩১০ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 18 November 2025
এআই দৌড়ে শীর্ষে পৌঁছতে স্যামসাংয়ের ৩১০ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা
Share on FacebookShare on Twitter

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে আগামী পাঁচ বছর ৩১০ বিলিয়ন বা ৩১ হাজার কোটি ডলার বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। বিশ্বজুড়ে এআই অবকাঠামোর চাহিদা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এ খাতে শীর্ষে ওঠার লক্ষ্যে বিশাল অংকের বিনিয়োগ করতে যাচ্ছে কোম্পানিটি।

বিনিয়োগের অংশ হিসেবে পিয়ংটেক শহরে একটি নতুন সেমিকন্ডাক্টর প্লান্ট তৈরি হবে বলে জানিয়েছে স্যামসাং। এর কার্যক্রম ২০২৮ সালে শুরুর পরিকল্পনা রয়েছে। স্যামসাং ইলেকট্রনিকস ও এসডিএসের মতো এর সহযোগী প্রতিষ্ঠানগুলো এ বিনিয়োগ প্রকল্পের মূল চালিকাশক্তি। স্যামসাং এসডিএস এ উদ্যোগের অংশ হিসেবে সাউথ জিওল্লা ও গুমিতে দুটি এআই ডাটা সেন্টার খোলার পরিকল্পনা করছে।

দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্টটি জানিয়েছে, স্যামসাংয়ের বিনিয়োগ পরিকল্পনা শুধু এআই পর্যন্ত সীমাবদ্ধ নয়। একই সঙ্গে পরবর্তী প্রজন্মের ব্যাটারির উৎপাদন লাইন গড়ার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটির ইভি ব্যাটারি বিভাগ স্যামসাং এসডিআই।

দক্ষিণ কোরিয়ার সরকার সম্প্রতি এআই খাতে তিন গুণ ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যেই স্যামসাংয়ের বিনিয়োগের ঘোষণা এল। সাম্প্রতিক বছরগুলোয় বিশ্বব্যাপী এআই ও সেমিকন্ডাক্টর উৎপাদনের প্রতি আগ্রহ বাড়ায় এসব প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ছে।

বিশ্লেষকরা বলছেন, পিয়ংটেক প্লান্টে কার্যক্রম শুরু হলে কেবল দক্ষিণ কোরিয়া নয়, বরং এটি বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর সরবরাহ চেইনে একটি গুরুত্বপূর্ণ ও বড় ভূমিকা রাখবে। প্লান্টটি দেশটির স্থানীয় চিপ শিল্পকেও শক্তিশালী করবে।

প্রতিবেদনে আরো উল্লেখ আছে, স্যামসাং গ্রুপের আইটি ও লজিস্টিকস বিভাগ স্যামসাং এসডিএস সাউথ জিওল্লা ও গুমিতে দুটি এআই ডাটা সেন্টার স্থাপনের পরিকল্পনা করছে।

স্যামসাং গ্রুপ একটি একক কোম্পানি নয়। বরং এটি স্যামসাং ব্র্যান্ডের অধীনে থাকা একাধিক কোম্পানির একটি বড় নেটওয়ার্ক, যেখানে কোম্পানিগুলোর মালিকানা ও শেয়ারের সম্পর্কও জটিলভাবে যুক্ত।

অনেকের মতে, এআইয়ের উত্থান স্যামসাং ইলেকট্রনিকস ও এসকে হাইনিক্সের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে। কারণ এসব কোম্পানির উচ্চক্ষমতাসম্পন্ন মেমোরি চিপ এআই কম্পিউটিংয়ে অপরিহার্য হয়ে উঠেছে।

বিপুল অংকে বিনিয়োগের ঘোষণা দেয়ার পাশাপাশি স্যামসাং ইলেকট্রনিকস আরো জানিয়েছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বরে) কোম্পানির মুনাফা ৩০ শতাংশের বেশি বেড়েছে। গত তিন বছরের মধ্যে এবারই সবচেয়ে ভালো তৃতীয় প্রান্তিক পার করেছে স্যামসাং। এলএসইজি স্মার্ট এস্টিমেটের এক জরিপভিত্তিক পর্যবেক্ষণে বলা হয়েছে, ২০২২ সালের পর চলতি বছরেই সম্ভবত তৃতীয় প্রান্তিকে সবচেয়ে বড় মুনাফা প্রবৃদ্ধির দেখা পেয়েছে স্যামসাং। এআইকে এ প্রবৃদ্ধির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে কোম্পানিটি।

এআই খাতে দক্ষিণ কোরিয়া নেতৃত্ব দিতে চায় উল্লেখ করে দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং দেশকে এআইর নতুন যুগে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তার লক্ষ্য, যুক্তরাষ্ট্র ও চীনের পর বিশ্বে তৃতীয় বৃহত্তম এআই শক্তি হিসেবে দক্ষিণ কোরিয়াকে প্রতিষ্ঠা করা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইফতার প্রস্তুতিতে নতুন আমেজ যোগ করছে আধুনিক কিচেন আপ্লায়েন্সেস
নির্বাচিত

ইফতার প্রস্তুতিতে নতুন আমেজ যোগ করছে আধুনিক কিচেন আপ্লায়েন্সেস

‘স্মার্ট বাংলাদেশ’ রূপকল্পে পাল্টে যাবে সবকিছু
নির্বাচিত

‘স্মার্ট বাংলাদেশ’ রূপকল্পে পাল্টে যাবে সবকিছু

শরীরে জ্বর থাকলে জানিয়ে দেবে ফোন
নির্বাচিত

শরীরে জ্বর থাকলে জানিয়ে দেবে ফোন

করোনা রোগী চিহ্নিত করবে করোনা আইডেন্টিফায়ার’ অ্যাপ
নির্বাচিত

করোনা রোগী চিহ্নিত করবে করোনা আইডেন্টিফায়ার’ অ্যাপ

শক্তিশালী ব্যাটারি ও জাইস ক্যামেরার ভিভো ভি৫০ ফাইভজি
প্রযুক্তি সংবাদ

শক্তিশালী ব্যাটারি ও জাইস ক্যামেরার ভিভো ভি৫০ ফাইভজি

বিজিডি ই-গভ সার্ট কর্তৃক নিজস্ব e-KYC সফটওয়্যার তৈরী
প্রযুক্তি সংবাদ

মন্ত্রী: বাংলাদেশের তৈরি ৩৪ ভাগ সফটওয়্যার রপ্তানি হচ্ছে আমেরিকায়

Load More

ট্রেন্ডিং টপিক

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা
অর্থ ও বাণিজ্য

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়
ই-কমার্স

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা
ই-কমার্স

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%
নির্বাচিত

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 November 2025

এআই দৌড়ে শীর্ষে পৌঁছতে স্যামসাংয়ের ৩১০ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা

Techzoom.TV |
TechzoomTV