Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইস্টার্ন প্লাজায় নকল ফোনের ভয়ংকর প্রতারণার ফাঁদ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
ইস্টার্ন প্লাজায় নকল ফোনের ভয়ংকর প্রতারণার ফাঁদ
Share on FacebookShare on Twitter

রাজধানীর অভিজাত শপিং মল ইস্টার্ন প্লাজার সপ্তম তলায় গড়ে তোলা হয়েছিল মোবাইল ফোনের এক গোপন ‘মিনি ফ্যাক্টরি’। সেখানে বসে নামিদামি ব্র্যান্ডের হুবহু নকল ফোন তৈরি করছিল এমন এক চক্র, যাদের কারিগরদের শিক্ষাগত যোগ্যতা মাত্র ৫ম থেকে ৮ম শ্রেণি!

এই চক্রটি চোরাই ফোনের যন্ত্রাংশ এবং বিদেশ থেকে আনা নিম্নমানের পার্টস জোড়াতালি দিয়ে আইফোন, ভিভো, অপো, রিয়েলমি ও রেডমির মতো জনপ্রিয় ব্র্যান্ডের ফোন তৈরি করে আসছিল। সাধারণ চোখে আসল ও নকলের পার্থক্য বোঝা প্রায় অসম্ভব।

গত বছর এক অভিযানে পুলিশ এই কারখানার সন্ধান পায় এবং চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৩১৭টি প্রস্তুতকৃত নকল ফোন এবং আরও হাজারখানেক ফোন তৈরির যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।

 গ্রেপ্তারকৃতরা হলেন—মো. আল আমিন হোসেন (২৪), মো. শিমুল (১৯) ও মো. রাসেল (৩১)।

স্বল্প শিক্ষিত হলেও প্রযুক্তিতে তারা এতটাই দক্ষ হয়ে উঠেছে যে, অরিজিনাল ফোনের অপারেটিং সিস্টেম (OS) ক্লোন করা থেকে শুরু করে হার্ডওয়্যার অ্যাসেম্বলিং—সবই তারা নিখুঁতভাবে করতে পারে। তাদের তৈরি ফোন বাহ্যিক ও অভ্যন্তরীণভাবে দেখতে হুবহু আসলের মতো।

তৈরির প্রক্রিয়া ও বাজারজাতকরণ জিজ্ঞাসাবাদে জানা যায়, চক্রটি দুই উপায়ে যন্ত্রাংশ সংগ্রহ করত:

১. বিভিন্ন চোরাই ফোনের ভালো যন্ত্রাংশ খুলে নেওয়া।

২. বিদেশ থেকে (লাগেজ পার্টির মাধ্যমে) অত্যন্ত নিম্নমানের যন্ত্রাংশ আমদানি করা।

ইস্টার্ন প্লাজার ওই গোপন কারখানায় বসে তারা মাদারবোর্ড সেটিং, ডিসপ্লে লাগানো এবং ভুয়া আইএমইআই (IMEI) স্টিকার তৈরির কাজ করত। এরপর হুবহু আসলের মতো দেখতে বক্সে প্যাকেটজাত করে তা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হতো রাজধানীর মোতালেব প্লাজা, নাহার প্লাজা এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায়।

‘সেকেন্ড হ্যান্ড’ বলে প্রতারণা খুচরা বিক্রেতারা এই ফোনগুলো ‘সেকেন্ড হ্যান্ড’ বা ‘ইউজড’ ফোন হিসেবে নির্ধারিত মূল্যের অর্ধেক দামে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করত। দেখতে চকচকে এবং অরিজিনাল অপারেটিং সিস্টেম থাকায় ক্রেতারা সহজেই এই ফাঁদে পা দিতেন।

এনইআইআর (NEIR) চালুর গুরুত্ব বিশেষজ্ঞরা বলছেন, ইস্টার্ন প্লাজার এই ঘটনা প্রমাণ করে যে দেশের মোবাইল বাজার কতটা অরক্ষিত। ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর (NEIR) চালু হলে বিটিআরসি’র ডাটাবেজে না থাকা এসব নকল আইএমইআই-যুক্ত ফোন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এতে করে স্বল্প শিক্ষিত কারিগরদের এই ‘মিনি ফ্যাক্টরি’ এবং ২০ হাজার কোটি টাকার অবৈধ ফোনের বাজার চিরতরে বন্ধ হবে বলে আশা করা হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: Eastern PlazaFake Phone FactoryNEIRRefurbished Mobileইস্টার্ন প্লাজাএনইআইআরনকল মোবাইলপুলিশ অভিযানপ্রতারণাফেক আইফোনমোতালেব প্লাজারিফারবিশড ফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস
প্রযুক্তি পরামর্শ

গুগল ম্যাপস আপনাকে কি ভুল রাস্তা দেখাচ্ছে? এই সেটিং বদলে নিন এখনই

দেশি কোম্পানি পাঠাও নিয়ে এলো ‘চলো দেশি Vibe-এ’ ক্যাম্পেইন
অটোমোবাইল

দেশি কোম্পানি পাঠাও নিয়ে এলো ‘চলো দেশি Vibe-এ’ ক্যাম্পেইন

করোনা রোগীর চিকিৎসায় বাংলাদেশে রোবট তৈরি!
প্রযুক্তি সংবাদ

করোনা রোগীর চিকিৎসায় বাংলাদেশে রোবট তৈরি!

কর্মী ছাঁটাইয়ের চিন্তা স্যামসাংয়ের
নির্বাচিত

স্যামসাংয়ের পরিচালন মুনাফায় পতন অব্যাহত

২২০ কোটি ডলারে চীনা জে-টেন-সিই যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

২২০ কোটি ডলারে চীনা জে-টেন-সিই যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

বাংলাদেশে ‘ডিজিটাল ব্যবধান’ দূর করবে ৫জি
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে ‘ডিজিটাল ব্যবধান’ দূর করবে ৫জি

Load More

ট্রেন্ডিং টপিক

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম
নির্বাচিত

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

আগামী সপ্তাহ থেকে টাকা ফেরত পাবেন ই-কমার্স গ্রাহকরা
ই-কমার্স

ই-কমার্সে ৫৮ হাজার অভিযোগ, পাওনা ৩,৮৬৯ কোটি টাকা

৭০০ মেগাহার্জ স্পেকট্রামের বরাদ্দপত্র পেল গ্রামীণফোন
অর্থ ও বাণিজ্য

ডব্লিউপিপিএফের সুদ নিয়ে ফের হাইকোর্টে গ্রামীণফোন, সাবেক কর্মীদের দাবিতে নতুন অনিশ্চয়তা

২০২৬ সালের সেরা ৫ অপো স্মার্টফোন, কোনটি কার জন্য
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫ অপো স্মার্টফোন, কোনটি কার জন্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট
বিবিধ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

কক্সবাজারের রামুতে বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক...

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২১ নভেম্বর ২০২৫

ইস্টার্ন প্লাজায় নকল ফোনের ভয়ংকর প্রতারণার ফাঁদ

Techzoom.TV |
TechzoomTV