Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এনইআইআর (NEIR) ঠেকাতে এবার ‘সরকার পতনের’ হুমকি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 22 November 2025
এনইআইআর (NEIR) ঠেকাতে এবার ‘সরকার পতনের’ হুমকি
Share on FacebookShare on Twitter

অবৈধ মোবাইল ফোন বন্ধে সরকারের এনইআইআর (NEIR) উদ্যোগের বিরুদ্ধে এবার সরাসরি রাষ্ট্রকে হুমকি দিয়েছে ‘গ্রে-মাফিয়া’ সিন্ডিকেট। ‘বাংলাদেশ অবৈধ মোবাইল বিজনেস কমিউনিটি’র ব্যানারে আয়োজিত এক সমাবেশে সংগঠনটির সহ-সভাপতি বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, “ছোট্ট একটা ইস্যুতে কিন্তু ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে।”

বিশ্লেষকরা বলছেন, এটি কোনো সাধারণ ব্যবসায়িক দাবি নয়, বরং এটি রাষ্ট্রকে অস্থিতিশীল করার একটি স্পষ্ট হুমকি এবং উস্কানি। ২০ হাজার কোটি টাকার অবৈধ সাম্রাজ্য বাঁচাতে এই চক্রটি এখন ‘সরকার পতন’-এর মতো স্পর্শকাতর বিষয়কে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

হুমকির নেপথ্যে কী? আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর চালু হলে অবৈধ, চোরাই ও রিফারবিশড ফোন অচল হয়ে যাবে। এতে ‘সুমাসটেক’-এর পিয়াস, ‘ড্যাজল’ বা ‘অ্যাপল গ্যাজেট’-এর মতো সিন্ডিকেটের হাজার কোটি টাকার ব্যবসা বন্ধ হয়ে যাবে।

এই আতঙ্ক থেকেই সিন্ডিকেটের নেতারা এখন বেপরোয়া। সমাবেশে সহ-সভাপতির বক্তব্যে গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের প্রসঙ্গ টেনে আনার বিষয়টি গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। তিনি পরোক্ষভাবে বোঝাতে চেয়েছেন, এনইআইআর ইস্যুকে কেন্দ্র করে তারা দেশে অরাজকতা সৃষ্টি করবেন, যা সরকারের পতন পর্যন্ত গড়াতে পারে।

‘ফ্যাসিস্টের দোসররাই এখন বিপ্লবী সাজছে’ অনুসন্ধানে জানা গেছে, যেই সিন্ডিকেটটি আজ ‘ফ্যাসিস্ট সরকারের পতন’-এর উদাহরণ টানছে, সেই সিন্ডিকেটের মূল হোতা আবু সাঈদ পিয়াস এবং তার সহযোগীরাই ছিল সাবেক আওয়ামী লীগ সরকারের প্রধান সুবিধাভোগী। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক ও উপদেষ্টা সালমান এফ রহমানের ছত্রছায়ায় থেকে এই চক্রটিই গত ১৫ বছর ধরে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে।

এখন নিজেদের অবৈধ স্বার্থে আঘাত লাগায়, সেই পুরনো সিন্ডিকেটই ‘বিপ্লবী’ সেজে অন্তর্বর্তী সরকারকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে।

সরকারের কঠোর অবস্থান সিন্ডিকেটের এই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। আইসিটি উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়্যব আগেই স্পষ্ট করেছেন যে, কোনো হুমকির কাছে সরকার নতি স্বীকার করবে না। গোয়েন্দা সূত্র বলছে, যারা ব্যবসার আড়ালে সরকার পতনের হুমকি দিচ্ছে এবং বাজার অস্থিতিশীল করার চক্রান্ত করছে, তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে।

সাধারণ গ্রাহক ও সচেতন মহল বলছেন, চোর ও মাফিয়া চক্রের এই ‘হুঁশিয়ারি’ রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য অপমানজনক। এদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: Illegal Mobile SyndicateThreat to Govtঅবৈধ মোবাইল সিন্ডিকেটআবু সাঈদ পিয়াসএনইআইআর (NEIR)গ্রে মার্কেটফ্যাসিস্ট সরকারবাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটিসরকার পতনসুমাস টেকহুমকি

এই বিভাগ থেকে আরও পড়ুন

আপত্তিকর ভিডিও আপলোডের শীর্ষে টিকটক
প্রযুক্তি সংবাদ

টিকটক থেকে চাকরি হারাচ্ছে বহু কর্মী

একবার চার্জে ১৫ ঘণ্টা চলবে লেনোভোর নতুন ল্যাপটপ
নির্বাচিত

একবার চার্জে ১৫ ঘণ্টা চলবে লেনোভোর নতুন ল্যাপটপ

কর্মীদের হোম অফিসের সময় বাড়ালো মেটা-গুগল
নির্বাচিত

কর্মীদের হোম অফিসের সময় বাড়ালো মেটা-গুগল

ইনফিনিক্স জিরো এক্স নিও বনাম স্যামসাং গ্যালাক্সি এ ৫১ঃ কোনটি সেরা ফোন দেখে নিন
নির্বাচিত

ইনফিনিক্স জিরো এক্স নিও বনাম স্যামসাং গ্যালাক্সি এ ৫১ঃ কোনটি সেরা ফোন দেখে নিন

ফ্যাশন ও লাইফস্টাইল খাতে যৌথভাবে কাজ করবে হাল ফ্যাশন ও এনেক্স
প্রযুক্তি সংবাদ

ফ্যাশন ও লাইফস্টাইল খাতে যৌথভাবে কাজ করবে হাল ফ্যাশন ও এনেক্স

সার্চ ইঞ্জিন প্রকল্প বাতিল করলো গুগল
প্রযুক্তি সংবাদ

সার্চ ইঞ্জিন প্রকল্প বাতিল করলো গুগল

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যাপলের এম৬ চিপযুক্ত নতুন আইম্যাক ও ১৪ ইঞ্চি ম্যাকবুক প্রো
নির্বাচিত

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নতুন আইম্যাক আনছে অ্যাপল

১০ হাজার কোটি টাকার অবৈধ মোবাইল বাণিজ্য সালমান-পলক-জয় সিন্ডিকেটের দখলে
অর্থ ও বাণিজ্য

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি রোধে চালু হচ্ছে এনইআইআর

Oppo Find X10 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা কনফিগারেশন ও পেরিস্কোপ জুম প্রযুক্তি
মোবাইল এরিনা

২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ১০ গুণ জুম, অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা নিয়ে গুঞ্জন

শাওমি রেডমি আনছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির শক্তিশালী প্রসেসরের ফোন
নির্বাচিত

শাওমি রেডমি আনছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির শক্তিশালী প্রসেসরের ফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা
প্রযুক্তি সংবাদ

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশার যথেচ্ছ চলাচল নিয়ন্ত্রণ...

শিশু ও বয়স্কদের নিরাপত্তায় ‘নোকিয়া ২৩৬০ ফ্লিপ’, থাকছে রিমোট কন্ট্রোল ও এসওএস বাটন

শিশু ও বয়স্কদের নিরাপত্তায় ‘নোকিয়া ২৩৬০ ফ্লিপ’, থাকছে রিমোট কন্ট্রোল ও এসওএস বাটন

পুরনো নোকিয়া ফোনেই চলবে আধুনিক এআই চ্যাটবট

পুরনো নোকিয়া ফোনেই চলবে আধুনিক এআই চ্যাটবট

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 November 2025

এনইআইআর (NEIR) ঠেকাতে এবার ‘সরকার পতনের’ হুমকি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix