Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঠিকাদারের খরচে সফর নিষিদ্ধ, তবু হুয়াওয়ের টাকায় চীন ঘুরলেন বিসিসির ৫ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২২ নভেম্বর ২০২৫
ঠিকাদারের খরচে সফর নিষিদ্ধ, তবু হুয়াওয়ের টাকায় চীন ঘুরলেন বিসিসির ৫ কর্মকর্তা
Share on FacebookShare on Twitter

সরকার স্পষ্ট নির্দেশনা দিয়েছে—কোনো ঠিকাদার বা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে সরকারি কর্মকর্তারা বিদেশ ভ্রমণ করতে পারবেন না। গত ২৩ মার্চের এক পরিপত্রে কৃচ্ছ্রসাধন ও স্বচ্ছতার স্বার্থে এই কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়।

কিন্তু সেই সরকারি আদেশকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের খরচে চীন সফর করে এসেছেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) পাঁচ কর্মকর্তা। উল্লেখ্য, হুয়াওয়ে বিসিসির ন্যাশনাল ডেটা সেন্টারের অন্যতম বড় ঠিকাদার প্রতিষ্ঠান।

কারা গেলেন সফরে? বিসিসি সূত্রে জানা গেছে, হুয়াওয়ের পূর্ণ অর্থায়নে গত ২ থেকে ৭ নভেম্বর চীনে অনুষ্ঠিত ‘হুয়াওয়ে ক্লাউড স্ট্যাক অ্যান্ড ডেটা সেন্টার নেটওয়ার্ক’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন ওই কর্মকর্তারা। সফরে যাওয়া পাঁচজন হলেন: ১. বিসিসি পরিচালক এস কে মোস্তাফিজুর রহমান ২. প্রশাসক সুমন কুমার পাটোয়ারী ৩. সহযোগী আম্মার আশরাফ ৪. অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান ৫. সহযোগী সালমা সুবহা মালিহা

নিষেধাজ্ঞা বনাম অজুহাত সরকারি পরিপত্র অনুযায়ী, ঠিকাদারি প্রতিষ্ঠানের খরচে বিদেশ সফর সরাসরি নিষিদ্ধ। এটি মূলত স্বার্থের সংঘাত (Conflict of Interest) এড়াতে এবং সরকারি কেনাকাটা ও তদারকিতে স্বচ্ছতা নিশ্চিত করতে করা হয়েছিল। কারণ, ঠিকাদারের টাকায় বিদেশ ভ্রমণ করলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ থাকে।

তবে এ বিষয়ে জানতে চাইলে আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী সরকারি নিষেধাজ্ঞার বিষয়টি এড়িয়ে ভিন্ন যুক্তি দেখান। তিনি গণমাধ্যমকে বলেন, “হুয়াওয়ের সঙ্গে আমাদের দক্ষতা বাড়ানোর প্রশিক্ষণ চুক্তি আছে। সেই চুক্তি অনুযায়ীই এ সফর হচ্ছে।”

সংশ্লিষ্টরা প্রশ্ন তুলেছেন, সরকারি আদেশ যেখানে সুস্পষ্ট, সেখানে ‘প্রশিক্ষণ চুক্তির’ দোহাই দিয়ে ঠিকাদারের টাকায় বিদেশ ভ্রমণ কতটা যৌক্তিক? বিশেষ করে যখন হুয়াওয়ে বিসিসির একটি বড় প্রকল্পের ঠিকাদার, তখন এই সফর তাদের কাজের তদারকি, বিল পরিশোধ বা মান নিয়ন্ত্রণে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Tags: BCCConflict of InterestForeign TripICT Divisionআইসিটি বিভাগএস কে মোস্তাফিজুর রহমানডেটা সেন্টারবিদেশ সফরবিসিসিশীষ হায়দার চৌধুরীসরকারি নিষেধাজ্ঞাহুয়াওয়েহুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০২৪ সালে বাজারের সেরা ৫ কার ব্র্যান্ড
অটোমোবাইল

২০২৪ সালে বাজারের সেরা ৫ কার ব্র্যান্ড

করোনা মোকাবিলায় ভারতে ১ কোটি টাকা দান করেছে অপো
নির্বাচিত

করোনা মোকাবিলায় ভারতে ১ কোটি টাকা দান করেছে অপো

ই-স্ক্যান অ্যান্টিভাইরাসের দশকপূর্তি উদযাপন
নির্বাচিত

ই-স্ক্যান অ্যান্টিভাইরাসের দশকপূর্তি উদযাপন

১৬ জিবি পর্যন্ত র‌্যাম সহ বাজারে এল সারফেস ল্যাপটপ স্টুডিও
নির্বাচিত

বাড়ছে বিদেশি ল্যাপটপের দাম

আপনার হাতের স্মার্টফোনটি অফিশিয়াল নাকি আন-অফিশিয়ালঃ বুঝবেন যেভাবে!
প্রযুক্তি বাজার

বাজারে স্মার্টফোনের চালান বেড়েছে ৬৭.৭%

এক হল ওয়ানপ্লাস এবং অপো
নির্বাচিত

এক হল ওয়ানপ্লাস এবং অপো

Load More

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলকে অনুতপ্ত করতে বাধ্য করানোর শপথ ইরানের!
বিবিধ

ইসরায়েলকে অনুতপ্ত করতে বাধ্য করানোর শপথ ইরানের!

যুদ্ধের মধ্যেই ভূমিকম্প, পরমাণু বোমার পরীক্ষা করল ইরান?
বিবিধ

যুদ্ধের মধ্যেই ভূমিকম্প, পরমাণু বোমার পরীক্ষা করল ইরান?

আত্মহত্যা করা শিক্ষার্থীদের অর্ধেকই স্কুলের
শিক্ষা ও ক্যাম্পাস

আত্মহত্যা করা শিক্ষার্থীদের অর্ধেকই স্কুলের

সফটওয়্যার ত্রুটিতে ৪৩ লাখের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে ফোর্ড
অটোমোবাইল

সফটওয়্যার ত্রুটিতে ৪৩ লাখের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে ফোর্ড

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix