Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিজিটাল ট্রান্সফরমেশনের বৈশ্বিক ব্যয় ৪ ট্রিলিয়ন ডলার ছাড়াবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 2 June 2024
ডিজিটাল ট্রান্সফরমেশনের বৈশ্বিক ব্যয় ৪ ট্রিলিয়ন ডলার ছাড়াবে
Share on FacebookShare on Twitter

তথ্যপ্রযুক্তি উন্নয়নের সঙ্গে বিশ্বের বিভিন্ন কোম্পানি তথা ব্যবসাপ্রতিষ্ঠান ডিজিটাল ট্রান্সফরমেশনের দিকে ঝুঁকছে। এর পরিপ্রেক্ষিতে ২০২৭ সাল নাগাদ এ খাতের বৈশ্বিক ব্যয় ৪ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। সম্প্রতি বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন (আইডিসি) প্রকাশিত ওয়ার্ল্ডওয়াইড ডিজিটাল ট্রান্সফরমেশন স্পেন্ডিং গাইড সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিজিটাল ট্রান্সফরমেশন হলো ডিজিটাল কোনো প্রযুক্তিকে যেকোনো কার্যক্রমের জন্য ব্যবহার করা। এর মাধ্যমে একটি ব্যবসাপ্রতিষ্ঠান পণ্যের কার্যকারিতা বাড়ানোর পাশাপাশি নতুন পণ্য বাজারজাত করতে পারে।

আইডিসির তথ্যানুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও জেনারেটিভ এআইয়ের প্রভাবে এ খাতে বিনিয়োগ আরো বাড়বে। এর পরিপ্রেক্ষিতে ২০২৭ সাল পর্যন্ত বার্ষিক ডিজিটাল ট্রান্সফরমেশনের বাজার ১৬ দশমিক ২ শতাংশ হারে বাড়বে।

অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশ ও ব্যবসাপ্রতিষ্ঠান ডিজিটালাইজেশনকে গুরুত্ব দিচ্ছে। ফলে এ খাতে বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বাড়বে এবং ২০২৭ সাল নাগাদ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে মোট ব্যয়ের দুই-তৃতীয়াংশ ব্যয় হবে ডিজিটাল ট্রান্সফরমেশনে।

আইডিসির ডাটা অ্যান্ড অ্যানালিটিকস গ্রুপের সিনিয়র রিসার্চ ম্যানেজার অ্যাঞ্জেলা ভাক্কা বলেন, ‘ডিজিটাল রূপান্তর এখন আর বিবেচনাধীন কোনো বিনিয়োগ নয়। যেসব কোম্পানি প্রতিযোগিতামূলক হতে চায় এবং ডিজিটাল অর্থনীতিতে এগিয়ে যেতে চায়, তারাই এ খাতের বিকাশে নেতৃত্ব দিচ্ছে।’

তিনি বলেন, ‘‌বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ডিজিটাল ট্রান্সফরমেশন অংশের ব্যয় রূপান্তরবিমুখ খাতের তুলনায় বেশি। এছাড়া জেনারেটিভ এআইয়ের আবির্ভাবের সঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ডিজিটাল ব্যবসা বিস্তারে বিনিয়োগের পরিমাণ বাড়াচ্ছে।’

আইডিসির তথ্যানুযায়ী, ফাইন্যান্সিয়াল পরিষেবা খাতটি পাঁচ বছরে বার্ষিক ২০ দশমিক ৫ শতাংশ প্রবৃ্দ্ধিতে দ্রুত এগিয়ে যাচ্ছে। এর মধ্যে তিনটি খাত সবচেয়ে বেশি এগোচ্ছে। এগুলো হলো রোবোটিক প্রসেস অটোমেশন, রিয়েল টাইম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস এবং ডিজিটাল ব্যাংকিং এক্সপেরিয়েন্স। এ তিনটি খাতে কিছু মিল রয়েছে। কেননা তিনটিই অনেক বেশি তথ্য নির্ভর। এছাড়াও এগুলো এআই, জেনারেটিভ এআই ও তথ্য বিশ্লেষণ প্রযুক্তির ওপর অনেক বেশি নির্ভরশীল।

২০২৭ সাল নাগাদ ডিজিটাল ট্রান্সফরমেশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি বিনিয়োগ হবে উৎপাদন কার্যক্রমে। চলতি বছরেই তা অর্ধেক ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। ২০২৭ সাল নাগাদ এ খাতের ব্যয় ৭০ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে। অঞ্চলের দিক থেকে লাতিন আমেরিকা ও চীন এদিকে এগিয়ে থাকবে।

আইডিসির ডাটা অ্যান্ড অ্যানালিটিকস গ্রুপ চীনের বাজার বিশ্লেষক জিং কিয়ান বলেন, ‘‌চীন এমন একটি যুগে প্রবেশ করছে যেখানে ব্যবসার ডিজিটাল ট্রান্সফরমেশন বা রূপান্তরের ক্ষেত্রে এআইয়ের প্রভাব অনেক বেশি। বিভিন্ন ডিজিটাল অগ্রগতির ক্ষেত্রে সহায়ক নীতিমালার কারণে দেশটির কোম্পানিগুলো শিল্পের অগ্রগতি, বুদ্ধিমত্তা ও দীর্ঘস্থায়ী ফলের জন্য অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করছে।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইন্টারনেট ছাড়াই চলবে গুগলের নতুন এআই অ্যাপ
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেট ছাড়াই চলবে গুগলের নতুন এআই অ্যাপ

টিকটক সচল রাখতে সমঝোতা যুক্তরাষ্ট্র-চীনের
প্রযুক্তি সংবাদ

টিকটক সচল রাখতে সমঝোতা যুক্তরাষ্ট্র-চীনের

শাওমি নিয়ে এলো রেডমি প্যাড ২
নির্বাচিত

শাওমি নিয়ে এলো রেডমি প্যাড ২

ফল দিয়ে চার্জ হবে মোবাইল!
প্রযুক্তি সংবাদ

ফল দিয়ে চার্জ হবে মোবাইল!

এআই বিপ্লবের ধাক্কায় লণ্ডভণ্ড দেশের আইটি বাজার: ৪০০% বেড়েছে স্টোরেজের দাম
নির্বাচিত

বিশ্বজুড়ে র‍্যামের দাম অস্বাভাবিক হারে বাড়ছে, কিন্তু কেন?

স্মার্টফোন স্লো বা হ্যাং করছে? গতি বাড়াবেন যেভাবে
কিভাবে করবেন

স্মার্টফোন স্লো বা হ্যাং করছে? গতি বাড়াবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স
নির্বাচিত

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স
প্রযুক্তি সংবাদ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

স্বর্ণ-স্টিল ছেড়ে আধুনিক প্রযুক্তিনির্ভর উপাদানে ঝুঁকছেন বিলাসী ঘড়ি নির্মাতারা
প্রযুক্তি বাজার

স্বর্ণ-স্টিল ছেড়ে আধুনিক প্রযুক্তিনির্ভর উপাদানে ঝুঁকছেন বিলাসী ঘড়ি নির্মাতারা

নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয়
বিবিধ

নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয়

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত
প্রযুক্তি সংবাদ

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট ব্যবস্থাপনা, ব্যক্তিগত পরিচয় ও...

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 June 2024

ডিজিটাল ট্রান্সফরমেশনের বৈশ্বিক ব্যয় ৪ ট্রিলিয়ন ডলার ছাড়াবে

Techzoom.TV |
TechzoomTV