Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তৃতীয় প্রান্তিকে এনভিডিয়ার আয় বেড়েছে ৬২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
চিপ নির্মাতা প্রতিষ্ঠান
Share on FacebookShare on Twitter

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার আয় বেড়ে দাঁড়িয়েছে ৬২ শতাংশে, যা ওয়াল স্ট্রিটের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে ব্যয় নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ থাকা সত্ত্বেও ডাটা সেন্টারের চাহিদা বাড়ায় এনভিডিয়ার আয় ও বিক্রি দুটোই শক্ত অবস্থানে রয়েছে। এ ফলাফল প্রকাশের পর পরই অতিরিক্ত লেনদেনের কারণে এনভিডিয়ার শেয়ারদর ৪ শতাংশ বেড়েছে।

এনভিডিয়ার তথ্যানুযায়ী, বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির আয় গত বছরের একই সময়ের তুলনায় বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭০০ কোটি ডলারে। এর বড় অংশই এসেছে ডাটা সেন্টার থেকে, যেখানে বিক্রি এ বছর ৬৬ শতাংশ বেড়ে ৫ হাজার ১০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। চলতি অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে প্রবৃদ্ধি ৬ হাজার ৫০০ কোটি ডলারের মতো হবে বলে পূর্বাভাস দিয়েছে এনভিডিয়া, যা বিশ্লেষকদের ধারণার চেয়েও বেশি।

বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি হিসেবে এনভিডিয়া এখন বৈশ্বিক এআই প্রবৃদ্ধির অন্যতম প্রধান চালক। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী জেনসেন হুয়াং জানান, এনভিডিয়ার সর্বশেষ এআই ব্ল্যাকওয়েল সিস্টেমের বিক্রি ‘অসাধারণ’ এবং ক্লাউড জিপিইউর সব ইউনিট এরই মধ্যে বিক্রি শেষ।

তিনি বলেন, ‘এআইয়ের সম্ভাবনা নিয়ে অনেক জল্পনা-কল্পনা থাকলেও এনভিডিয়ার দৃষ্টিতে বাজার এখনো অত্যন্ত শক্তিশালী।’

ফলাফল প্রকাশের আগে টানা চার কার্যদিবস এসঅ্যান্ডপি ৫০০ সূচক নেমে গিয়েছিল। বাজারে এআই খাতের অতিমূল্যায়ন নিয়ে সংশয় থাকায় এ পতন হয়েছিল। তবে বিশ্লেষকরা বলছেন, এনভিডিয়ার ক্ষেত্রে প্রত্যাশার মান এতটাই ছিল যে প্রশ্ন ছিল প্রতিষ্ঠানটির আয় পূর্বাভাস ছাড়াবে কিনা এবং ছাড়ালে কতটা ছাড়াবে।

তবে চীনে উন্নতমানের চিপ রফতানিতে যুক্তরাষ্ট্রের বিধিনিষেধ নিয়ে হতাশা প্রকাশ করে এনভিডিয়ার চিফ ফাইন্যান্সিয়াল অফিসার কোলেট ক্রেস বলেন, ‘উদ্ভাবনকে এগিয়ে নিতে বিশ্বের সব ডেভেলপারদের সমর্থন জরুরি।’

এদিকে গত বুধবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র-সৌদি বিনিয়োগ ফোরামে এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং এবং উদ্যোক্তা ইলোন মাস্ক সৌদি আরবে একটি বিশাল এআই ডাটা সেন্টার প্রকল্পের ঘোষণা দেন। যেখানে মাস্কের প্রতিষ্ঠান এক্সএআই হবে প্রথম গ্রাহক আর চিপ সরবরাহ করবে এনভিডিয়া।

একই দিনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রায়ত্ত কিছু কোম্পানিকে ৭০ হাজার উন্নতমানের এআই চিপ বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

Tags: এনভিডিয়াচিপ নির্মাতা প্রতিষ্ঠান

এই বিভাগ থেকে আরও পড়ুন

জনপ্রিয়তায় দ্বিতীয় স্থানে উঠে এল টিকটক
নির্বাচিত

জনপ্রিয়তায় দ্বিতীয় স্থানে উঠে এল টিকটক

অনলাইনে জন্মনিবন্ধন করবেন যেভাবে
প্রযুক্তি পরামর্শ

অনলাইনে জন্মনিবন্ধন করবেন যেভাবে

অ্যাপলওয়াচ দিয়ে আইফোন আনলক করা যাবে
নির্বাচিত

অ্যাপলওয়াচ দিয়ে আইফোন আনলক করা যাবে

চলছে ওয়ালটনের টিভি এক্সচেঞ্জ মেলা
প্রযুক্তি সংবাদ

চলছে ওয়ালটনের টিভি এক্সচেঞ্জ মেলা

ফেসবুকের চেয়ারম্যান পদ থেকে জাকারবার্গকে সরানোর তাগাদা
টেলিকম

ফেসবুকের চেয়ারম্যান পদ থেকে জাকারবার্গকে সরানোর তাগাদা

মেসেঞ্জারে ডিলিট হওয়া মেসেজ ফিরে পাওয়ার উপায়
প্রযুক্তি পরামর্শ

মেসেঞ্জারে ডিলিট হওয়া মেসেজ ফিরে পাওয়ার উপায়

Load More

ট্রেন্ডিং টপিক

ফোল্ডেবল ফোনের বাজারে মটোরোলার চমক: ১৩ মে আসছে ‘রেজর ফোল্ড’
প্রযুক্তি সংবাদ

ফোল্ডেবল ফোনের বাজারে মটোরোলার চমক: ১৩ মে আসছে ‘রেজর ফোল্ড’

মোটরসাইকেলে কর আরোপ, সিসিভেদে দিতে হবে যতো টাকা
নির্বাচিত

মোটরসাইকেলে কর আরোপ, সিসিভেদে দিতে হবে যতো টাকা

ইন্টারনেট বিক্রি আর খরচ কমিয়ে বছরের প্রথম প্রান্তিকে রবির ২৩২ কোটি টাকা মুনাফা
অর্থ ও বাণিজ্য

ইন্টারনেট বিক্রি আর খরচ কমিয়ে বছরের প্রথম প্রান্তিকে রবির ২৩২ কোটি টাকা মুনাফা

নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পের জটিলতা নিয়ে ঘুরপাক খাচ্ছে টেলিটক
টেলিকম

অরক্ষিত টেলিটকের তথ্যভান্ডার: রাষ্ট্রীয় নিরাপত্তায় বড় ধরনের ফাটল

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

অনারের সেরা ৫ ফোন

অনারের সেরা ৫ ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ
নির্বাচিত

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ

এনভিডিয়ার এইচ২০০ চিপ কেনার জন্য চীনের ১০টি প্রতিষ্ঠানকে...

সুপারমার্কেটে কেনাকাটার ধুম: ভ্যাট ছাড় ও আধুনিক জীবনযাত্রায় বদলে যাচ্ছে খুচরা বাজার

সুপারমার্কেটে কেনাকাটার ধুম: ভ্যাট ছাড় ও আধুনিক জীবনযাত্রায় বদলে যাচ্ছে খুচরা বাজার

শিক্ষার্থীদের আনন্দ দিতে এসে আতঙ্ক ছড়ালো রোবট, স্কুলে হুলস্থুল কাণ্ড

শিক্ষার্থীদের আনন্দ দিতে এসে আতঙ্ক ছড়ালো রোবট, স্কুলে হুলস্থুল কাণ্ড

রাজশাহী হবে ইন্টারনেটের শহর: ভূমিমন্ত্রী

রাজশাহী হবে ইন্টারনেটের শহর: ভূমিমন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix