Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বৈধ মোবাইল আমদানি শুল্ক যৌক্তিক করতে ডিসেম্বরে উচ্চ পর্যায়ের বৈঠক: সরকারকে সহযোগিতা ও ধৈর্য্য রাখার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 25 November 2025
অনলাইন জুয়ার নামে টাকা পাচারের অভিযোগ, বিশেষ সহকারীর হুঁশিয়ারি
Share on FacebookShare on Twitter

অবৈধ মোবাইল হ্যান্ডসেট (গ্রে মার্কেট) বন্ধ এবং বৈধ আমদানি প্রক্রিয়াকে সহজ করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে যাচ্ছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ জানিয়েছেন, বৈধ মোবাইল ফোনের আমদানি শুল্ক কাঠামো সহজীকরণ ও যৌক্তিকীকরণ বিষয়ে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে একটি উচ্চ-পর্যায়ের বৈঠক ডাকা হয়েছে।

ফয়েজ আহমেদ তাঁর ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন এবং সংশ্লিষ্ট আমদানিকারক ও উৎপাদকদের প্রতি ধৈর্য্য রাখার আহ্বান জানিয়েছেন।

সরকার বর্তমানে মোবাইল ফোন আমদানিকারকদের সঙ্গে দফায় দফায় আলোচনা করছে। এই আলোচনার ভিত্তিতেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাণিজ্য মন্ত্রণালয়, বিডা (BIDA) এবং জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) সঙ্গে একটি হাই-লেভেল মিটিংয়ের পরিকল্পনা করা হয়েছে।

:এই বৈঠকে মোবাইল ফোন আমদানির শুল্ক কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা করার পরিকল্পনা রয়েছে। সরকারের আশা, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতায় বৈধ পথে মোবাইল ফোন আমদানি আরও সহনীয় ও প্রতিযোগিতামূলক করা সম্ভব হবে।

:ফয়েজ আহমেদ আমদানিকারকদের আশ্বস্ত করে বলেন যে— বৈধ আমদানিকে সহজ ও সাশ্রয়ী করতে সরকার সর্বোচ্চ আন্তরিকতা ও সদিচ্ছা নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে এবং শুল্ক-সংক্রান্ত যৌক্তিক সংস্কার শুরু হবে।

উৎপাদকদের প্রতি আহ্বান ও কঠোর হুঁশিয়ারি:

একই সাথে, তিনি দেশের বৈধভাবে উৎপাদকদের প্রতিও আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশের ভোক্তাদের স্বার্থে স্থানীয় মোবাইল উৎপাদকদের উচিত মোবাইলের মূল্য কমিয়ে আরও প্রতিযোগিতামূলক রাখতে দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করা।

অন্যদিকে, অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি অনৈতিক কর্মকাণ্ড থেকে সম্পূর্ণ বিরত থাকার আহ্বান জানান:

অবৈধ আমদানি, চোরাচালান, দেশীয়ভাবে চুরি হওয়া ফোনের ক্রয়-বিক্রয়, ভুয়া IMEI দিয়ে ক্লোন মোবাইল-এর ব্যবসা সম্প্রসারণ, এবং বিদেশের রিফার্বিশড/পুরোনো ফোনের কেসিং পরিবর্তন করে নতুন হিসেবে বাজারজাত করার মতো অনৈতিক কাজ বন্ধ করতে হবে।

তিনি বলেন, “আমরা বাংলাদেশকে এভাবে মোবাইল ফোন চোরাচালানের কেন্দ্র এবং ইউজড ফোনের ডাম্পিং গ্রাউন্ডে পরিণত করতে পারি না।”

ফয়েজ আহমেদ আশা প্রকাশ করেন, আমদানি শুল্ক ধীরে ধীরে যৌক্তিক মাত্রায় নামিয়ে আনতে পারলে বাজারে স্বাভাবিকভাবেই স্মার্টফোনের দাম অনেক কমে আসবে। দিনের শেষে, ডিজিটাল স্পেইসকে নিরাপদ রাখা এবং মানুষের হাতে সুলভে নিরাপদ ডিভাইস পৌঁছে দেওয়াই সরকারের প্রধান লক্ষ্য।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিএসসিপিএলসি কর্তৃক বিটিআরসি-কে রেভিনিউ শেয়ারিং ও সামাজিক দায়বদ্ধতা তহবিল বাবদ চেক হস্তান্তর
টেলিকম

বিএসসিপিএলসি কর্তৃক বিটিআরসি-কে রেভিনিউ শেয়ারিং ও সামাজিক দায়বদ্ধতা তহবিল বাবদ চেক হস্তান্তর

‘ফাইভজি ইন্টারনেটের গতি হবে ২০ জিবিপিএস’
টেলিকম

‘ফাইভজি ইন্টারনেটের গতি হবে ২০ জিবিপিএস’

লকডাউনের মধ্যেই স্মার্টফোন ও অন্যান্য প্রোডাক্ট বিক্রি শুরু করল শাওমি
নির্বাচিত

লকডাউনের মধ্যেই স্মার্টফোন ও অন্যান্য প্রোডাক্ট বিক্রি শুরু করল শাওমি

আইওএসের ক্রোম ব্রাউজারে নতুন পাসওয়ার্ড ফিচার
কিভাবে করবেন

গুগল ক্রোমের গতি বাড়ানোর উপায়

আইফোন ১৫ পাওয়া যাবে ৫ রঙে
লিড স্টোরি

আইফোন ১৫ পাওয়া যাবে ৫ রঙে

মাতৃভাষার বিকাশ রক্ষায় প্রযুক্তিগত উন্নয়ন করতে সরকার বদ্ধপরিকর : মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

মাতৃভাষার বিকাশ রক্ষায় প্রযুক্তিগত উন্নয়ন করতে সরকার বদ্ধপরিকর : মোস্তাফা জব্বার

Load More

ট্রেন্ডিং টপিক

ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০
অর্থ ও বাণিজ্য

ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০

পাঠাও নিয়ে এলো কুরিয়ার ও পার্সেল ডেলিভারিতে ডিজিটাল পেমেন্ট
প্রযুক্তি সংবাদ

পাঠাও নিয়ে এলো কুরিয়ার ও পার্সেল ডেলিভারিতে ডিজিটাল পেমেন্ট

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ
অর্থ ও বাণিজ্য

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

সাইবার হামলার ঝুঁকিতে বুয়েট, ঢাবিসহ শীর্ষ ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট
নির্বাচিত

সাইবার হামলার ঝুঁকিতে বুয়েট, ঢাবিসহ শীর্ষ ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল

গেল সপ্তাহে নতুন আইপ্যাড মিনি ও গত মাসে...

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর

ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০

ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 November 2025

বৈধ মোবাইল আমদানি শুল্ক যৌক্তিক করতে ডিসেম্বরে উচ্চ পর্যায়ের বৈঠক: সরকারকে সহযোগিতা ও ধৈর্য্য রাখার আহ্বান

Techzoom.TV |
TechzoomTV