Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঐতিহ্যবাহী রিয়াজউদ্দিন বাজার এখন ‘চোরাই ফোনের আড়ত’: মাফিয়া সিন্ডিকেটের কবলে ধুলিস্যাৎ শতবর্ষের সুনাম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
ঐতিহ্যবাহী রিয়াজউদ্দিন বাজার এখন ‘চোরাই ফোনের আড়ত’: মাফিয়া সিন্ডিকেটের কবলে ধুলিস্যাৎ শতবর্ষের সুনাম
Share on FacebookShare on Twitter

চট্টগ্রামের শতবর্ষী ঐতিহ্যবাহী রিয়াজউদ্দিন বাজার একসময় ছিল দেশের পাইকারি বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র। সততা ও বিশ্বস্ততার জন্য এই বাজারের সুনাম ছিল দেশজুড়ে। কিন্তু সেই গৌরবোজ্জ্বল ইতিহাস এখন ম্লান হতে বসেছে। কতিপয় অসাধু মোবাইল ব্যবসায়ী এবং একটি শক্তিশালী সিন্ডিকেটের কারণে রিয়াজউদ্দিন বাজার এখন পরিচিতি পেয়েছে ‘চোরাই ফোনের স্বর্গরাজ্য’ হিসেবে।

সরেজমিনে দেখা গেছে, বাজারের তামাকুমুণ্ডি লেন, জলসা মার্কেট, রিজওয়ান কমপ্লেক্সসহ একাধিক মার্কেটে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ভারত থেকে চুরি হয়ে আসা এবং শুল্ক ফাঁকি দেওয়া অবৈধ মোবাইল ফোন। এতে একদিকে সরকার হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ক্ষুণ্ন হচ্ছে বাজারের সুনাম।

ঐতিহ্যে ‘কালিমা’ লেপনকারী সিন্ডিকেট সাধারণ ব্যবসায়ীদের অভিযোগ, বাজারের এই অধপতনের মূল কারণ তমাকুণ্ড লাইন মোবাইল ব্যবসায়ী সমিতি এবং চট্টগ্রাম মেট্রো মোবাইল ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফুর রহমান ও তার নেতৃত্বাধীন সিন্ডিকেট।

অভিযোগ রয়েছে, আরিফুর রহমান তার রাজনৈতিক প্রভাব (সাবেক আ.লীগ কানেকশন) ব্যবহার করে এই বাজারকে চোরাই ফোনের ‘ট্রানজিট রুট’ বানিয়েছেন। ভারত থেকে চুরি হওয়া আইফোনগুলো রাশেদ সিন্ডিকেটের মাধ্যমে এখানে আসে এবং এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। আবার দেশ থেকে চুরি হওয়া ফোনগুলো এখান থেকেই আইএমইআই (IMEI) বদলে বিদেশে পাচার করা হয়।

চোরাই ফোনের এই রমরমা ব্যবসার কারণে সাধারণ ক্রেতারা ভয়াবহ বিপদে পড়ছেন। সম্প্রতি রিয়াজউদ্দিন বাজার থেকে কেনা আইফোন নিয়ে ভারতে গিয়ে গ্রেপ্তার হন শাহ আলম নামের এক বাংলাদেশি। এই ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে আসার পর রিয়াজউদ্দিন বাজারের নাম জড়িয়ে দেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে।

বাজারের প্রবীণ এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “বাপ-দাদার আমল থেকে এখানে ব্যবসা করছি। আগে মানুষ শ্রদ্ধার সাথে রিয়াজউদ্দিন বাজারের নাম নিত। আর এখন মানুষ বলে, ওটা তো চোরের বাজার। মুষ্টিমেয় কিছু অপরাধীর জন্য আমাদের মতো হাজারো সৎ ব্যবসায়ীর সম্মান ধুলোয় মিশে যাচ্ছে।”

অনুসন্ধানে জানা গেছে, বাজারের অলিগলিতে গড়ে উঠেছে কয়েকশো মোবাইল মেরামতের দোকান, যা মূলত আইএমইআই পরিবর্তনের ল্যাব হিসেবে ব্যবহৃত হয়। মাত্র কয়েক শ টাকার বিনিময়ে ৫-১০ সেকেন্ডের মধ্যে ফোনের পরিচয় বদলে ফেলা হয়। প্রশাসনের নাকের ডগাতেই চলছে এই অবৈধ কর্মযজ্ঞ।

আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর (NEIR) চালু হলে এই অবৈধ কারবার বন্ধ হয়ে যাবে—এই ভয়ে আরিফুর রহমানের সিন্ডিকেট এখন বাজার অস্থিতিশীল করার হুমকি দিচ্ছে। তারা সাধারণ ব্যবসায়ীদের ভুল বুঝিয়ে ধর্মঘটের ডাক দেওয়ার চেষ্টা করছে।

তবে সচেতন মহল ও সাধারণ ব্যবসায়ীরা বলছেন, রিয়াজউদ্দিন বাজারের হারানো গৌরব ফিরিয়ে আনতে হলে এখনই এই মাফিয়া সিন্ডিকেটকে উৎখাত করতে হবে। চোরাই ও অবৈধ ফোনের অভিশাপ থেকে বাজারকে মুক্ত করতে প্রশাসনের কঠোর অভিযানের দাবি জানিয়েছেন তারা।

Tags: ChittagongIllegal TradeRiazuddin BazarStolen Mobileআরিফুর রহমানএনইআইআরঐতিহ্যবাহী বাজারচট্টগ্রামচোরাই ফোনের আড়তচোরাই মোবাইলভাবমূর্তি ক্ষুণ্নমোবাইল সিন্ডিকেটরিয়াজউদ্দিন বাজার

এই বিভাগ থেকে আরও পড়ুন

পাসওয়ার্ড কি হ্যাক হয়েছে? জানুন গুগল টুলের মাধ্যমে
কিভাবে করবেন

পাসওয়ার্ড ফাঁসের আশংকা বাড়ছে, পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা

আসছে রিয়েলমি ভি১১ ৫জি
নির্বাচিত

আসছে রিয়েলমি ভি১১ ৫জি

ওয়েভের ফলে দেশি শাড়ির চাহিদা বৃদ্ধি পাবে
ই-কমার্স

ওয়েভের ফলে দেশি শাড়ির চাহিদা বৃদ্ধি পাবে

আসছে স্যামসাংয়ের মিডরেঞ্জ ফোন গ্যালাক্সি এ৫৫ ও এ৩৫
নির্বাচিত

আসছে স্যামসাংয়ের মিডরেঞ্জ ফোন গ্যালাক্সি এ৫৫ ও এ৩৫

অ্যাপ তৈরিতে ২ কোটি ৬০ লাখ ডলার বিনিয়োগ করছে হুয়াওয়ে
নির্বাচিত

অ্যাপ তৈরিতে ২ কোটি ৬০ লাখ ডলার বিনিয়োগ করছে হুয়াওয়ে

অ্যান্ড্রয়েড কিউ-এর যত ফিচার
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড কিউ-এর যত ফিচার

Load More

ট্রেন্ডিং টপিক

শাওমির ‘ঈদ উইথ শাওমি’ মেগা ক্যাম্পেইন: সিঙ্গাপুর ভ্রমণ ও নিশ্চিত উপহারের ছড়াছড়ি!
নির্বাচিত

শাওমির ‘ঈদ উইথ শাওমি’ মেগা ক্যাম্পেইন: সিঙ্গাপুর ভ্রমণ ও নিশ্চিত উপহারের ছড়াছড়ি!

ফারজানার শোরুম যেন নকল পণ্যের গোডাউন, র‌্যাবের অভিযান
ই-কমার্স

ফারজানার শোরুম যেন নকল পণ্যের গোডাউন, র‌্যাবের অভিযান

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!
বিবিধ

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!

পারস্য উপসাগরে আমাজনের ডেটা সেন্টারে হামলা
ই-কমার্স

পারস্য উপসাগরে আমাজনের ডেটা সেন্টারে হামলা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix