Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জুয়া, হুন্ডি ও প্রতারণা বন্ধের চাবিকাঠি এনইআইআর: শুধু রাজস্ব নয়, নিশ্চিত হবে জাতীয় নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 30 November 2025
মোবাইল চোরদের ‘মাথায় হাত’: ১৬ ডিসেম্বর থেকে চালু হচ্ছে এনইআইআর; চুরি করা ফোন হবে ‘খেলনা’
Share on FacebookShare on Twitter

আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর (NEIR) চালুর ঘোষণাকে কেন্দ্র করে একটি বিশেষ মহল প্রচার চালাচ্ছে যে, সরকারের উদ্দেশ্য শুধুই রাজস্ব আদায়। কিন্তু প্রযুক্তি বিশ্লেষক ও নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে, এনইআইআর কেবল রাজস্ব বাড়ানোর কৌশল নয়, বরং এটি অনলাইন জুয়া, হুন্ডি, এমএফএস প্রতারণা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার ‘মহা-রক্ষাকবচ’।

বিশ্লেষকরা বলছেন, এনইআইআর একটি পূর্ণাঙ্গ ‘সিকিউরিটি ইকো-সিস্টেম’। এটি কার্যকর হলে অপরাধীরা চাইলেও প্রযুক্তির আড়ালে লুকিয়ে থাকতে পারবে না।

অনলাইন জুয়া ও হুন্ডির টুঁটি চেপে ধরবে বর্তমানে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচারের সবচেয়ে বড় মাধ্যম অনলাইন জুয়া ও হুন্ডি। অপরাধীরা এই কাজে ব্যবহার করে অনিবন্ধিত বা ‘ক্লোন আইএমইআই’ যুক্ত স্মার্টফোন। যেহেতু এসব ফোনের কোনো বৈধ মালিকানা বা ডিজিটাল ফুটপ্রিন্ট থাকে না, তাই আইনশৃঙ্খলা বাহিনী সহজে তাদের ট্রেস করতে পারে না।

এনইআইআর চালু হলে প্রতিটি হ্যান্ডসেট ব্যবহারকারীর এনআইডি (NID) এবং বায়োমেট্রিক সিমের সঙ্গে ম্যাপ করা থাকবে। ফলে অবৈধ ফোনে জুয়া খেলা বা হুন্ডির লেনদেন করা অসম্ভব হয়ে পড়বে। ডিজিটাল লেনদেনের প্রতিটি ধাপ শনাক্তযোগ্য হওয়ায় মানিলন্ডারিংয়ের এই বিশাল রুটটি বন্ধ হয়ে যাবে।

এমএফএস প্রতারণা ও গরিবের টাকা রক্ষা বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে আসা গরিবের সরকারি ভাতার টাকা, বয়স্ক ভাতা কিংবা শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা প্রায়ই প্রতারক চক্র হাতিয়ে নেয়। এই ‘হ্যালো পার্টি’ বা প্রতারকরা সাধারণত ‘ওয়ান টাইম’ বা অনিবন্ধিত ফোন ব্যবহার করে, যা অপরাধের পর ফেলে দেওয়া হয়। এনইআইআর ব্যবস্থায় প্রতিটি ফোন ট্রেস করা যাবে। ফলে প্রতারকরা ধরা পড়ার ভয়ে এসব অপরাধ থেকে পিছু হটতে বাধ্য হবে।

তথ্য সন্ত্রাস ও ব্ল্যাকমেইলিং নিয়ন্ত্রণ ফোনে অজ্ঞাত পরিচয়ে হুমকি দেওয়া, চাঁদা দাবি করা, নারীদের উত্ত্যক্ত করা বা গুজব ছড়ানোর মতো ‘তথ্য সন্ত্রাস’ দমনে এনইআইআর অত্যন্ত কার্যকর। বর্তমানে সিম বদলালেও অপরাধীরা একই হ্যান্ডসেট ব্যবহার করে অপরাধ চালিয়ে যায়। এনইআইআর চালু হলে হ্যান্ডসেটটিই নজরদারির আওতায় আসবে। ফলে অপরাধী সিম বদলালেও হ্যান্ডসেটের আইএমইআই (IMEI) ট্র্যাক করে তাকে ধরা সহজ হবে।

মোবাইল চুরি হবে অতীত ইতিহাস আপনার শখের মোবাইলটি চুরি হলে এখন আর পাওয়ার সম্ভাবনা থাকে না কারণ চোরেরা ৫ সেকেন্ডেই আইএমইআই বদলে ফেলে। কিন্তু এনইআইআর চালু হলে চুরি হওয়া ফোনটি বিটিআরসি’র সার্ভার থেকে ‘লক’ করে দেওয়া যাবে। ফোনটি তখন ‘খেলনা’ বা অকেজো হয়ে যাবে। চোরেরা আইএমইআই বদলালেও নেটওয়ার্ক তা গ্রহণ করবে না। ফলে চুরির মোটিভ বা উদ্দেশ্যই নষ্ট হয়ে যাবে।

 ২০ হাজার কোটি টাকার সিন্ডিকেটের ভয় এনইআইআর জননিরাপত্তার জন্য এত জরুরি হওয়া সত্ত্বেও কেন এর বিরোধিতা করা হচ্ছে? অনুসন্ধানে দেখা গেছে, দেশের অবৈধ মোবাইল বাজারের আকার প্রায় ২০ হাজার কোটি টাকা। এই বাজার নিয়ন্ত্রণ করে একটি শক্তিশালী সিন্ডিকেট। এনইআইআর চালু হলে তাদের অবৈধ ও রিফারবিশড ফোনের ব্যবসা ধসে পড়বে। তাই তারা ‘রাজস্বের দোহাই’ দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

এনইআইআর বাস্তবায়নের বিষয়টি এখন আর শুধু প্রযুক্তির মধ্যে সীমাবদ্ধ নেই, এটি জাতীয় নিরাপত্তার প্রশ্নে পরিণত হয়েছে। একটি নিরাপদ ডিজিটাল বাংলাদেশ গড়তে এবং সাধারণ মানুষের কষ্টের টাকা বাঁচাতে এনইআইআর-এর কোনো বিকল্প নেই। যারা এর বিরোধিতা করছে, তারা পরোক্ষভাবে অপরাধীদেরই সুরক্ষা দিতে চাইছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: Cyber SecurityHundi PreventionNEIR Benefitsঅনলাইন জুয়াএনইআইআর (NEIR)এমএফএস প্রতারণাজাতীয় নিরাপত্তাবিটিআরসিমোবাইল চুরিসাইবার নিরাপত্তাহুন্ডি

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যানিমেটেড ছবি তৈরি করা যাবে ফেসবুকে
নির্বাচিত

অ্যানিমেটেড ছবি তৈরি করা যাবে ফেসবুকে

ভাঁজ করে রাখা যাবে গুগলের এই ফোন!
নির্বাচিত

ভাঁজ করে রাখা যাবে গুগলের এই ফোন!

‘রেলসেবা’ মোবাইল অ্যাপ নিয়ে ক্ষুব্ধ ব্যবহারকারীরা
প্রযুক্তি সংবাদ

টিকিট বিক্রি করে রেলের আয় ১ কোটি, টিকিটের ওয়েবসাইট নিয়ন্ত্রণ করে বেসরকারি সংস্থার পকেটে ৮০ কোটি

বিশ্বে টানা তিন প্রান্তিক সম্প্রসারণ হয়েছে পিসি মনিটরের বাজার
নির্বাচিত

বিশ্বে টানা তিন প্রান্তিক সম্প্রসারণ হয়েছে পিসি মনিটরের বাজার

স্যামসাংয়ের জোয়ারে যুক্তরাষ্ট্রের বাজারে হিস্যা কমছে অ্যাপলের
প্রযুক্তি সংবাদ

স্যামসাংয়ের জোয়ারে যুক্তরাষ্ট্রের বাজারে হিস্যা কমছে অ্যাপলের

নারায়ণগঞ্জে ওয়ালটনের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন
নির্বাচিত

নারায়ণগঞ্জে ওয়ালটনের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন

Load More

ট্রেন্ডিং টপিক

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড
নির্বাচিত

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

ডিসেম্বর থেকে যেসব ডিভাইসে নেটফ্লিক্স দেখা যাবে না
প্রযুক্তি সংবাদ

কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নেটফ্লিক্সের

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
প্রযুক্তি সংবাদ

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন এআই টুলের ঝুঁকি ঠেকাতে সফোসের নতুন সেবা

প্রতিষ্ঠানে অনুমোদনহীন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলের ব্যবহার শনাক্ত...

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

সুদ আয় কমলেও মুনাফা ধরে রেখেছে ডিবিএইচ ফাইন্যান্স

ডিবিএইচ ফাইন্যান্সের ৯ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 November 2025

জুয়া, হুন্ডি ও প্রতারণা বন্ধের চাবিকাঠি এনইআইআর: শুধু রাজস্ব নয়, নিশ্চিত হবে জাতীয় নিরাপত্তা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix