Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশে ব্র্যান্ড শপ বন্ধের পাঁয়তারা অবৈধ মোবাইল ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
দেশে ব্র্যান্ড শপ বন্ধের পাঁয়তারা অবৈধ মোবাইল ব্যবসায়ীদের
Share on FacebookShare on Twitter

অবৈধ মোবাইল ফোন আমদানিকারক ও ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট এবার দেশীয় মোবাইল শিল্প ধ্বংসের নতুন এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এনইআইআর (NEIR) ঠেকাতে ব্যর্থ হয়ে এই চক্রটি এখন দাবি তুলেছে—স্থানীয় প্রস্তুতকারকরা (Local Manufacturers) সরাসরি খুচরা বা রিটেইল ব্যবসা করতে পারবে না।

অর্থাৎ, স্যামসাং, শাওমি, ভিভো বা ওয়ালটনের মতো কোম্পানিগুলো তাদের নিজস্ব ‘ব্র্যান্ড শপ’ বা শোরুমের মাধ্যমে সরাসরি গ্রাহকের কাছে ফোন বিক্রি করতে পারবে না; তাদের পণ্য বিক্রি করতে হবে সিন্ডিকেটের নির্ধারিত থার্ড-পার্টি রিটেইলারদের মাধ্যমে।

কাওরান বাজার দখল করে স্মার্টফোন চোরাচালানকারীদের সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে- প্রস্তুতকারকের সঙ্গে বাধ্যতামূলক চুক্তিপত্র বাতিল, বিল অব এন্ট্রি জমা দিলেই হ্যান্ডসেটের স্বয়ংক্রিয় রেজিস্ট্রেশনের ব্যবস্থা, স্টকে থাকা অবিক্রিত হ্যান্ডসেট বিক্রির জন্য কোনো একটি নীতিমালা অথবা অতিরিক্ত সময় প্রদান, বিদেশি হ্যান্ডসেটের ওপর বিদ্যমান ৫৭ শতাংশ শুল্ক কমিয়ে সহনীয় পর্যায়ে আনা, স্থানীয় প্রস্তুতকারকদের রিটেইল বা খুচরা ব্যবসায় সম্পৃক্ততা নিষিদ্ধ করা, এনইআইআর নিয়ন্ত্রণ ব্যবস্থা একাধিক মন্ত্রণালয়ের অংশগ্রহণে পরিচালনা করা এবং গবেষণাভিত্তিক এবং বাস্তবসম্মত নীতিমালা প্রণয়ন করা।

বিশ্লেষকরা বলছেন, এটি একটি ‘হাস্যকর’ ও ‘আত্মঘাতী’ দাবি। মূলত ব্র্যান্ড শপগুলো বন্ধ করে পুরো মোবাইল বাজারকে নকল ও চোরাই ফোনের অভয়ারণ্যে পরিণত করতেই এই অপতৎপরতা চালাচ্ছে ‘গ্রে-মার্কেট’ মাফিয়া চক্র।

অনুসন্ধানে সিন্ডিকেটের এই দাবির পেছনে ৩টি প্রধান কারণ খুঁজে পাওয়া গেছে:

১. নকল ফোন মেশানোর সুযোগ: কোম্পানি যখন সরাসরি ব্র্যান্ড শপে ফোন বিক্রি করে, তখন সেখানে নকল বা চোরাই ফোন ঢোকানোর সুযোগ থাকে না। কিন্তু থার্ড-পার্টি দোকানে আসল ফোনের সঙ্গে নকল ফোন মিশিয়ে বিক্রি করা সহজ। সিন্ডিকেট চায়, কোম্পানিগুলোর নিজস্ব বিক্রয় চ্যানেল বন্ধ হোক, যাতে গ্রাহকরা তাদের (সিন্ডিকেটের) দোকান থেকে ফোন কিনতে বাধ্য হয়।

২. বাজার নিয়ন্ত্রণ: বর্তমানে ১৭টি দেশীয় কারখানার হাজার কোটি টাকার বিনিয়োগের কারণে মানুষ কম দামে ভালো মানের অফিসিয়াল ফোন পাচ্ছে। উৎপাদকদের রিটেইল ব্যবসা বন্ধ হলে ফোনের দাম নির্ধারণের ক্ষমতা চলে যাবে মধ্যস্বত্বভোগী বা সিন্ডিকেটের হাতে। তখন তারা কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াতে পারবে।

৩. এনইআইআর পাশ কাটানো: ব্র্যান্ড শপগুলোতে বিটিআরসি নিবন্ধিত ফোন ছাড়া বিক্রি হয় না। সিন্ডিকেট চায় এই স্বচ্ছ ব্যবস্থা ভেঙে দিতে, যাতে এনইআইআর ফাঁকি দিয়ে অবৈধ ফোন বিক্রি অব্যাহত রাখা যায়।

বাংলাদেশ মোবাইল ফোন ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএমপিআইএ)-এর তথ্যমতে, গত কয়েক বছরে দেশে মোবাইল উৎপাদনে প্রায় ৪ থেকে ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে। স্যামসাং, অপো, ভিভো, রিয়েলমি, টেকনো ও সিম্ফনির মতো ব্র্যান্ডগুলো দেশে কারখানা স্থাপন করেছে।

খাত সংশ্লিষ্টরা বলছেন, “বিশ্বের কোনো দেশেই উৎপাদকদের খুচরা ব্যবসা করতে মানা নেই। অ্যাপল, স্যামসাং বিশ্বজুড়েই নিজেদের স্টোর চালায়। বাংলাদেশে যারা অবৈধ ব্যবসা করে, তারাই কেবল এমন আবদার করতে পারে। সরকার যদি এই অযৌক্তিক দাবিতে কান দেয়, তবে বিদেশি বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নেবে এবং লাখো মানুষের কর্মসংস্থান বন্ধ হয়ে যাবে।”

ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে, উৎপাদক সরাসরি পণ্য বিক্রি করলে মধ্যস্বত্বভোগীর কমিশন থাকে না, ফলে ক্রেতা কম দামে পণ্য পায়। তাছাড়া ব্র্যান্ড শপ থেকে কিনলে আসল পণ্যের নিশ্চয়তা ও সঠিক ওয়ারেন্টি পাওয়া যায়। সিন্ডিকেটের এই দাবি মানা হলে ভোক্তারা সরাসরি ক্ষতিগ্রস্ত হবে এবং প্রতারণার শিকার হবে।

আইসিটি মন্ত্রণালয় ও বিটিআরসি সূত্রে জানা গেছে, সরকার কোনোভাবেই অবৈধ সিন্ডিকেটের অন্যায্য আবদারের কাছে নতি স্বীকার করবে না। বরং ‘মেইড ইন বাংলাদেশ’ বা দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে সরকার বদ্ধপরিকর। ১৬ ডিসেম্বর এনইআইআর চালু এবং বৈধ ব্যবসার পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানেই থাকবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: Illegal SyndicateLocal ManufacturersMobile Industry CrisisRetail Banঅবৈধ ফোনঅবৈধ মোবাইলএনইআইআরদেশীয় শিল্পব্র্যান্ড শপমোবাইল সিন্ডিকেটরিটেইল ব্যবসাস্থানীয় প্রস্তুতকারক

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডাটা ট্রান্সফারের গতি হবে ইউএসবির ১০ গুণ
প্রযুক্তি সংবাদ

ডাটা ট্রান্সফারের গতি হবে ইউএসবির ১০ গুণ

এমটবের নতুন প্রেসিডেন্ট রবি’র সিইও মাহতাব উদ্দিন
টেলিকম

এমটবের নতুন প্রেসিডেন্ট রবি’র সিইও মাহতাব উদ্দিন

পুরোনো খবর শেয়ার দিলে সতর্ক করবে ফেসবুক
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে কেউ আনফ্রেন্ড করলে জানা যাবে যেভাবে

বৈদ্যুতিক গাড়ির যুগ, তেলের গল্প শেষ
অটোমোবাইল

বৈদ্যুতিক গাড়ির যুগ, তেলের গল্প শেষ

শতাধিক সন্তানের মধ্যে সম্পদ বণ্টন করবেন টেলিগ্রাম প্রধান
প্রযুক্তি সংবাদ

শতাধিক সন্তানের মধ্যে সম্পদ বণ্টন করবেন টেলিগ্রাম প্রধান

টিকটক অ্যাড অ্যাওয়ার্ডস ২০২৫: বাংলাদেশের সেরা ক্রিয়েটিভ বিজ্ঞাপনের জন্য অ্যাওয়ার্ড
প্রযুক্তি সংবাদ

টিকটক অ্যাড অ্যাওয়ার্ডস ২০২৫: বাংলাদেশের সেরা ক্রিয়েটিভ বিজ্ঞাপনের জন্য অ্যাওয়ার্ড

Load More

ট্রেন্ডিং টপিক

যেসব আধুনিক গ্যাজেট ঘরের কাজ সহজ করবে
কিভাবে করবেন

যেসব আধুনিক গ্যাজেট ঘরের কাজ সহজ করবে

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো
নির্বাচিত

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখবেন যেভাবে

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ভিভোর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় ৪,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণ
নির্বাচিত

ভিভোর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় ৪,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণ

দেশব্যাপী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ‘দেখা হয় নাই চক্ষু...

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

৩০ নভেম্বর ২০২৫

দেশে ব্র্যান্ড শপ বন্ধের পাঁয়তারা অবৈধ মোবাইল ব্যবসায়ীদের

Techzoom.TV |
TechzoomTV