Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চোরাই ফোন ও চোরাচালান রোধে ‘জিরো টলারেন্স’

বিমানবন্দরে গত ৫ বছরের অপরাধীদের তালিকা করছে বেবিচক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
চোরাই ফোন ও চোরাচালান রোধে ‘জিরো টলারেন্স’
Share on FacebookShare on Twitter

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে চোরাচালান, বিশেষ করে চোরাই মোবাইল ফোন ও স্বর্ণ পাচার রোধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এই নীতির আওতায় গত পাঁচ বছরে চোরাচালান, ঘুষ লেনদেন ও মানবপাচারসহ বিভিন্ন অপরাধে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ শুরু হয়েছে।

বেবিচক সূত্রে জানা গেছে, শুধু তাদের নিজস্ব কর্মী নয়—এভিয়েশন সিকিউরিটি (এভসেক), কাস্টমস, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং আনসারসহ বিমানবন্দরে কর্মরত অন্যান্য সংস্থার যেসব সদস্যের বিরুদ্ধে অপকর্মের অভিযোগ রয়েছে, তাদের নামও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।

ইতোমধ্যে দেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দর কর্তৃপক্ষকে গত পাঁচ বছরের চোরাচালান ও অনিয়মের তথ্য এবং এতে জড়িতদের বিবরণ পাঠাতে চিঠি দিয়েছে বেবিচক।

বিষয়টি নিশ্চিত করে বেবিচকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ বলেন, “বেবিচক এখন দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে চলছে। আমরা চাই বিমানবন্দরে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারী স্বচ্ছভাবে কাজ করুন এবং দেশের ভাবমূর্তি রক্ষা করুন। অপরাধী যেই হোক, তাকে ছাড় দেওয়া হবে না।”

বেবিচকের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, গত পাঁচ বছরে বিমানবন্দরে ধরা পড়া বড় বড় চোরাচালান, বিশেষ করে লাগেজে করে অবৈধ ফোন আনার ঘটনাগুলোর প্রায় সব ক্ষেত্রেই অভ্যন্তরীণ কর্মীদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

তদন্তে দেখা গেছে, বিমানবন্দরে একাধিক শক্তিশালী সিন্ডিকেট সক্রিয়। অনেক কর্মকর্তা-কর্মচারী এক বিভাগ থেকে অন্য বিভাগে বদলি বা পদোন্নতি পাওয়ার পরও তাদের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে গেছেন। প্রাথমিকভাবে এমন ৩০ জন অসাধু কর্মীকে শনাক্ত করা হয়েছে। পূর্ণাঙ্গ তদন্ত শেষে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

অভিযোগ রয়েছে, অতীতে অনেক অসাধু কর্মকর্তা রাজনৈতিক বা প্রশাসনিক প্রভাব খাটিয়ে তদন্ত থেকে রেহাই পেয়েছিলেন। এবার তাদের পুরোনো রেকর্ডও পুনরায় যাচাই-বাছাই করা হচ্ছে। তালিকা চূড়ান্ত হওয়ার পরপরই সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিশ্লেষকরা বলছেন, এনইআইআর (NEIR) বাস্তবায়নের এই সময়ে বিমানবন্দর দিয়ে অবৈধ ফোনের প্রবেশ ঠেকাতে কাস্টমস ও নিরাপত্তা কর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বেবিচকের এই উদ্যোগ সফল হলে চোরাচালান অনেকাংশে কমে আসবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: Airport SmugglingCAABCustomsZero Toleranceঅবৈধ মোবাইলএভিয়েশন সিকিউরিটিচোরাই ফোনচোরাই ফোন ব্যবসায়ীচোরাই ফোন সিন্ডিকেটচোরাই ফোনের আড়তচোরাচালান রোধজিরো টলারেন্সবিমানবন্দর কাস্টমসবেবিচকশাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

এই বিভাগ থেকে আরও পড়ুন

মিনিস্টার হাই-টেক পার্কের পিআরের কাজ করবে মিডিয়াকোয়েস্ট
প্রযুক্তি সংবাদ

মিনিস্টার হাই-টেক পার্কের পিআরের কাজ করবে মিডিয়াকোয়েস্ট

আসছে হুয়াওয়ে ওয়াই ৭ পি
নির্বাচিত

আসছে হুয়াওয়ে ওয়াই ৭ পি

অক্সিজেন ওএস ১১ নতুন ফিচার্স
প্রযুক্তি সংবাদ

অক্সিজেন ওএস ১১ নতুন ফিচার্স

আধুনিক লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন
প্রযুক্তি বাজার

আধুনিক লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন

অনার ম্যাজিক ভি৬: ভাঁজ করা ফোনের দুনিয়ায় নতুন চমক
প্রযুক্তি সংবাদ

অনার ম্যাজিক ভি৬: ভাঁজ করা ফোনের দুনিয়ায় নতুন চমক

উইন্ডোজের জন্য ফোন অ্যাপ চালু স্যামসাংয়ের
নির্বাচিত

উইন্ডোজের জন্য ফোন অ্যাপ চালু স্যামসাংয়ের

Load More

ট্রেন্ডিং টপিক

বেসিস নির্বাচনের জন্য বোর্ড গঠন, নারী চেয়ারম্যানের মাধ্যমে প্রথম ভোট
প্রযুক্তি সংবাদ

বেসিস নির্বাচনে ১১ পদে ২৬ প্রার্থী, আন্তর্জাতিক ক্যাটাগরিয়ায় নেই কেউ

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন
টেলিকম

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ
প্রযুক্তি সংবাদ

এআই চিপের চাহিদায় আয় ৭০ শতাংশ বাড়ার আশা এনভিডিয়ার

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য
নির্বাচিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০১ ডিসেম্বর ২০২৫

চোরাই ফোন ও চোরাচালান রোধে ‘জিরো টলারেন্স’

Techzoom.TV |
TechzoomTV