Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশে অবৈধ ফোন বন্ধে কাস্টমসের জিরো টলারেন্স: ফ্লাইটে চলবে বিশেষ অভিযান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
দেশে কেন অবৈধ ফোন বন্ধ হচ্ছে না
Share on FacebookShare on Twitter

দেশে অবৈধ ফোনের বাজার নিয়ন্ত্রণ এবং ইলেকট্রনিক বর্জ্যের ডাম্পিং ঠেকাতে বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে নজরদারি নজিরবিহীনভাবে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশেষ করে কেসিং বা খোলস পরিবর্তন করে পুরনো ও রিফারবিশড ফোনকে ‘নতুন’ হিসেবে দেশে ঢোকানোর প্রবণতা রুখতে কঠোর অবস্থানে যাচ্ছে কাস্টমস।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারত, থাইল্যান্ড ও চীন থেকে আসা ফ্লাইটগুলোকে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে। চোরাচালান ও রিফারবিশড ফোন ঠেকাতে শিগগিরই এসব ফ্লাইটে বিশেষ অভিযান পরিচালনা করবে কাস্টমস কর্তৃপক্ষ।

কেন এই কঠোরতা?

সরকার লক্ষ্য করেছে, একটি চক্র বিদেশ থেকে ব্যবহারের অযোগ্য ও পুরনো ফোন বা ‘ইলেকট্রনিক বর্জ্য’ সংগ্রহ করে সেগুলোর কেসিং বদলে নতুন মোড়কে দেশে আনছে। এগুলো দেশের বাজারে বিক্রি হচ্ছে নতুন ফোন হিসেবে, যা গ্রাহকদের সঙ্গে প্রতারণার শামিল। দেশকে বিদেশি ইলেকট্রনিক বর্জ্যের ‘ডাম্পিং স্টেশন’ হওয়া থেকে বাঁচাতে এই কঠোর উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন নির্দেশনায় ক্লোন ফোন, চুরি-ছিনতাইকৃত ফোন এবং রিফারবিশড হ্যান্ডসেট আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম

বিদেশ থেকে ফোন আনার ক্ষেত্রে ভ্রমণকারীদের এখন থেকে অবশ্যই মোবাইল কেনার বৈধ চালান বা রসিদ (Money receipt) সঙ্গে রাখতে হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন দেশ থেকে ফেরা সাধারণ প্রবাসীদের ওপর চোরাচালান চক্র চাপ প্রয়োগ করে বা প্রলোভন দেখিয়ে শুল্ক ছাড়া স্বর্ণ ও দামি ফোন বহনে ব্যবহার করছে। বৈধ চালানের বাধ্যবাধকতা থাকলে এই দৌরাত্ম্য কমবে এবং প্রকৃত যাত্রীরা হয়রানি থেকে রক্ষা পাবেন।

বিমানবন্দর ও স্থলবন্দরে বিশেষ নজরদারি

চোরাচালান প্রবণ রুটগুলোতে, বিশেষ করে ভারত, চীন ও থাইল্যান্ড থেকে আসা যাত্রীদের ব্যাগেজ তল্লাশিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। কাস্টমস কর্মকর্তারা বলছেন, রিফারবিশড ফোনের কারসাজি ধরতে তারা প্রস্তুত।

সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের এই কঠোর পদক্ষেপের ফলে দেশে অবৈধ ও নিম্নমানের ফোনের দাপট কমবে এবং বৈধ মোবাইল শিল্প সুরক্ষা পাবে।

Tags: Customs RaidElectronic WasteRefurbished Phone Banঅবৈধ ফোন বন্ধেইলেকট্রনিক বর্জ্যকাস্টমস অভিযানক্লোন ফোন নিষিদ্ধফোন ক্রয়ের রসিদবিমানবন্দর নজরদারিমোবাইল চোরাচালানরিফারবিশড ফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশে অপোর রেনো সিরিজের নতুন দুই স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

দেশে অপোর রেনো সিরিজের নতুন দুই স্মার্টফোন

ম্যাকবুক কেনার সময় যে কারণে অফিসিয়াল রিটেইলার বেছে নেবেন
নির্বাচিত

ম্যাকবুক কেনার সময় যে কারণে অফিসিয়াল রিটেইলার বেছে নেবেন

আভাস মিললো ১৬ ইঞ্চি ম্যাকবুক প্রো’র
প্রযুক্তি সংবাদ

আভাস মিললো ১৬ ইঞ্চি ম্যাকবুক প্রো’র

গ্রাহকদের তথ্য বেহাতের বিষয়টি স্বীকার করেছে এসার
প্রযুক্তি সংবাদ

গ্রাহকদের তথ্য বেহাতের বিষয়টি স্বীকার করেছে এসার

গ্যালাক্সি এস২১ আল্ট্রা ফাইভজি’র প্রি-অর্ডার শুরু
প্রযুক্তি বাজার

গ্যালাক্সি এস২১ আল্ট্রা ফাইভজি’র প্রি-অর্ডার শুরু

আন্তঃমোবাইল ব্যাংকিং লেনদেনের সার্ভিস চার্জ প্রত্যাহারের দাবি
প্রযুক্তি সংবাদ

আন্তঃমোবাইল ব্যাংকিং লেনদেনের সার্ভিস চার্জ প্রত্যাহারের দাবি

Load More

ট্রেন্ডিং টপিক

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে ভয়াবহ সাইবার হামলা, ২৫ লাখ ডলার চুরি
অর্থ ও বাণিজ্য

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে ভয়াবহ সাইবার হামলা, ২৫ লাখ ডলার চুরি

ভিভো ভি৭০ এফই ও ভি৭০: স্মৃতির নতুন গন্তব্য
প্রযুক্তি বাজার

ভিভো ভি৭০ এফই ও ভি৭০: স্মৃতির নতুন গন্তব্য

সিগারেটের উপর আবার কর বাড়বে না তবে দাম বাড়তে পারে: এনবিআর চেয়ারম্যান
অর্থ ও বাণিজ্য

সিগারেটের উপর আবার কর বাড়বে না তবে দাম বাড়তে পারে: এনবিআর চেয়ারম্যান

প্রতি মিনিটে ২০৮টা করে বট আইডি সরাচ্ছে এক্স
প্রযুক্তি সংবাদ

প্রতি মিনিটে ২০৮টা করে বট আইডি সরাচ্ছে এক্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি
অর্থ ও বাণিজ্য

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি

অনলাইনে ঝটপট বাজার করার জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘পান্ডামার্ট’ (Pandamart)...

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix