Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০২৫ সালে মুনাফায় দৃঢ় অবস্থানে রবি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
ডাটা ছাড়াই ফেসবুকে ছবি দেখতে পারবেন রবি ও এয়ারটেল গ্রাহকরা
Share on FacebookShare on Twitter
রবি আজিয়াটা পিএলসি ২০২৫ সালে উল্লেখযোগ্য মুনাফা অর্জন করে দৃঢ় অবস্থান ধরে রেখেছে। গত বছর চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) রবির কর-পরবর্তী মুনাফা (পিএটি) দাঁড়িয়েছে ৩১১.৯ কোটি টাকা। পুরো বছরের মোট কর-পরবর্তী মুনাফা (পিএটি) হয়েছে ৯৩৭.১ কোটি টাকা।
২০২৫ সালে রবির মোট রাজস্ব আয় দাঁড়িয়েছে ৯,৯৯২.২ কোটি টাকা, যা ২০২৪ সালের তুলনায় ০.৪% বেশি। ভয়েস কল থেকে আয় ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে ২.৯% কমেছে। তবে ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে ডাটা থেকে আয় বেড়েছে ৫.১%।
রবির পরিচালনা পর্ষদ ২০২৫ সালের জন্য ১৭.৫% নগদ লভ্যাংশ (প্রতি শেয়ার ১.৭৫ টাকা) সুপারিশ করেছে, যা মোট পিএটির ৯৭.৮%। গত ১৯ ফেব্রুয়ারি পরিচালনা পর্ষদ সভায় এ সুপারিশ অনুমোদন হয়েছে। আগামী ২২ এপ্রিল রবির ৩০তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে।
২০২৫ সালে রবির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১.৭৯ টাকা, যা আগের বছরের তুলনায় ৩৩.৩% বেশি। ২০২৫ সালে রবির মোট মূলধনী বিনিয়োগ ১,৩০৪.১ কোটি টাকা। ২০২৫ সাল শেষে সরকারি কোষাগারে রবি কর বাবদ মোট ৬,২০১.১ কোটি টাকা পরিশোধ করেছে, যা কোম্পানির ওই বছরের মোট আয়ের ৬২%।
২০২৫ সালের ডিসেম্বর মাস শেষে রবির সক্রিয় গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৭৪ লাখে। ডাটা গ্রাহক সংখ্যা ছিল ৪ কোটি ৪৫ লাখ এবং ফোর-জি গ্রাহক সংখ্যা ৩ কোটি ৯৯ লাখ। মোট সক্রিয় গ্রাহকের মধ্যে ৭৭.৫% ছিলেন ডাটা ব্যবহারকারী এবং ৬৯.৫% ছিলেন ফোর-জি ব্যবহারকারী। রবির ডাটা ও ফোর-জি ব্যবহারকারীর অনুপাত দেশের যে কোনো মোবাইল অপারেটরের মধ্যে সর্বোচ্চ।
ত্রৈমাসিক হিসাবে, ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে রবির মোট রাজস্ব বা আয় ছিল ২,৫৮৪.৯ কোটি টাকা, যা আগের প্রান্তিকের তুলনায় ২.৯% বেশি। তৃতীয় প্রান্তিকের তুলনায় চতুর্থ প্রান্তিকে ভয়েস রাজস্ব ০.৫% এবং ডাটা রাজস্ব ৪.৬% বৃদ্ধি পেয়েছে। চতুর্থ প্রান্তিকে রবির সুদ, কর, অবচয় ও অ্যামর্টাইজেশন পূর্ববর্তী আয় (ইবিআইটিডিএ) দাঁড়িয়েছে ১,২৯৪.৮ কোটি টাকা, যা আগের প্রান্তিকের তুলনায় ০.১% বেশি।
চতুর্থ প্রান্তিকে ইবিআইটিডিএ মার্জিন ছিল ৫০.১%; আগের প্রান্তিকের তুলনায় এটি ১.৪ শতাংশীয় পয়েন্ট কমেছে। চতুর্থ প্রান্তিকে ইপিএস ০.৬ টাকা। এ প্রান্তিকে রবির মূলধনী বিনিয়োগ ৬৮৬.২ কোটি টাকা। একই সময়ে সরকারি কোষাগারে প্রদান করেছে ১,৫৯৬.৯ কোটি টাকা, যা ওই প্রান্তিকে কোম্পানির মোট আয়ের ৬২%।
রবির ফোর-জি নেটওয়ার্ক সাইটের সংখ্যা ১৯ হাজারের মাইলফলক অতিক্রম করেছে। এর মাধ্যমে মোট জনসংখ্যার ৯৮.৯৮% জন্য ফোর-জি কভারেজ নিশ্চিত হয়েছে। দেশের প্রথম ফাইভ-জি চালু করা অপারেটর হিসেবে রবি এই সেবা প্রসারের উপযোগী ইকোসিস্টেম তৈরিতে কাজ করছে।
রবি আজিয়াটা পিএলসির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জিয়াদ সাতারা বলেন,“ভয়েস রাজস্ব ধারাবাহিকভাবে কমে যাওয়া সত্ত্বেও ডাটা রাজস্বের শক্তিশালী প্রবৃদ্ধির কারণে রবি আয়ের ক্ষেত্রে ইতিবাচক প্রবৃদ্ধি অর্জন করতে পেরেছে। ডাটা ও ফোর-জি গ্রাহকের সংখ্যা বৃদ্ধি এবং গ্রাহকপ্রতি ডাটা ব্যবহারের পরিমাণ বাড়ায় এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে। তবে উচ্চ মূল্যস্ফীতি ও প্রতিকূল সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতির কারণে গ্রাহকদের ব্যয় ক্ষমতা সীমিত হয়েছে, যা কোম্পানির আয়ের ক্ষেত্রে প্রভাব ফেলেছে। এ ছাড়া আমাদের আয়ের ৬২ শতাংশই সরকারকে বিভিন্ন ধরনের কর হিসেবে দিতে হয়েছে। যে কোনো দিক থেকে বিবেচনা করলে এটি অযৌক্তিকভাবে উচ্চ কর ব্যবস্থা, যা শিল্পের প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে।”
তিনি বলেন, “আমাদের প্রায় ৭০% সক্রিয় গ্রাহক ফোর-জি ব্যবহারকারী। ডিজিটালি সচেতন গ্রাহকের প্রথম পছন্দ হিসেবে রবি নিজেকে প্রতিষ্ঠিত করেছে। গত বছর আমাদের আর্থিক স্থিতিশীলতার মূল ভিত্তি ছিল পরিচালন দক্ষতা, যা কঠিন বাজার পরিস্থিতিতেও মুনাফা বাড়াতে সাহায্য করেছে। পাশাপাশি নেটওয়ার্ক উন্নয়ন, সেবার মান ও দীর্ঘমেয়াদি কার্যদক্ষতা বাড়াতে শৃঙ্খলাবদ্ধ মূলধনী বিনিয়োগ নিশ্চিত করেছে রবি।”
জিয়াদ সাতারা বলেন, ”আমরা দেশের ৪০টি জেলায় আরও ফোর-জি সাইট স্থাপনের মাধ্যমে সেবাবঞ্চিত এলাকায় নেটওয়ার্ক কভারেজ উল্লেখযোগ্যভাবে সম্প্রসারণ করেছি।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রবি

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইল কোম্পনিগুলোর কাছে বকেয়া পাওনা আদায়ের ব্যবস্থা নেওয়ার সুপারিশ
টেলিকম

মোবাইল কোম্পনিগুলোর কাছে বকেয়া পাওনা আদায়ের ব্যবস্থা নেওয়ার সুপারিশ

করোনায় সবচেয়ে লাভবান জেফ বেজোস
ই-কমার্স

করোনায় সবচেয়ে লাভবান জেফ বেজোস

ব্লকচেইন চালু করতে যাচ্ছে সুইফট
অর্থ ও বাণিজ্য

ব্লকচেইন চালু করতে যাচ্ছে সুইফট

মোবাইলে প্রতি মিনিট ৩০ পয়সায় কথা বলতে পারবেন যেভাবে
টেলিকম

মোবাইলে প্রতি মিনিট ৩০ পয়সায় কথা বলতে পারবেন যেভাবে

আইফোন ১৭ প্রো-তে কী কী ফিচার থাকছে
নির্বাচিত

আইফোন ১৭ প্রো-তে কী কী ফিচার থাকছে

ওয়ালটনের এআই, আইওটিসহ অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ নতুন মডেলের স্মার্ট ফ্রিজ উন্মোচন
নির্বাচিত

ওয়ালটনের এআই, আইওটিসহ অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ নতুন মডেলের স্মার্ট ফ্রিজ উন্মোচন

Load More

ট্রেন্ডিং টপিক

১৮ আগস্ট আসছে টেকনোর ‘পোভা ৮ প্রো ৫জি’, পেছনে থাকবে এলইডি ডিসপ্লে
নির্বাচিত

১৮ আগস্ট আসছে টেকনোর ‘পোভা ৮ প্রো ৫জি’, পেছনে থাকবে এলইডি ডিসপ্লে

পরমাণু প্রযুক্তিকে উন্নয়নের ভিত্তি করতে চায় সরকার
প্রযুক্তি সংবাদ

পরমাণু প্রযুক্তিকে উন্নয়নের ভিত্তি করতে চায় সরকার

ক্যামেরা বারে ফিরল নোটিফিকেশন লাইট, পিক্সেল ১১ প্রোতে গুগলের ‘হাইলাইট’
প্রযুক্তি সংবাদ

ক্যামেরা বারে ফিরল নোটিফিকেশন লাইট, পিক্সেল ১১ প্রোতে গুগলের ‘হাইলাইট’

দাম কমে বাজেটের মধ্যে ‘লাইকা’ ক্যামেরা, প্রশংসা কুড়াচ্ছে শাওমি ১৭টি
নির্বাচিত

দাম কমে বাজেটের মধ্যে ‘লাইকা’ ক্যামেরা, প্রশংসা কুড়াচ্ছে শাওমি ১৭টি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মাদক ও অবৈধ সামগ্রীর হটস্পট এখন ‘দারাজ’
ই-কমার্স

মাদক ও অবৈধ সামগ্রীর হটস্পট এখন ‘দারাজ’

নিত্যপ্রয়োজনীয় পণ্যের সহজলভ্যতা ও অনলাইন শপিংয়ের সুবিধার আড়ালে...

চিকিৎসকদের ফাঁকি বন্ধে ডিজিটাল নজরদারি

চিকিৎসকদের ফাঁকি বন্ধে ডিজিটাল নজরদারি

পিক্সেলের পথে হাঁটছে স্যামসাং, বদলাতে পারে গ্যালাক্সির ক্যামেরা ডিজাইন

পিক্সেলের পথে হাঁটছে স্যামসাং, বদলাতে পারে গ্যালাক্সির ক্যামেরা ডিজাইন

চীনে মিড-রেঞ্জ স্মার্টফোন ‘ভিভো এস৫০টি ভাইটালিটি এডিশন’ উন্মোচন

চীনে মিড-রেঞ্জ স্মার্টফোন ‘ভিভো এস৫০টি ভাইটালিটি এডিশন’ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৯ ফেব্রুয়ারি ২০২৬

২০২৫ সালে মুনাফায় দৃঢ় অবস্থানে রবি

Techzoom.TV |
TechzoomTV