Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের সাইবার সুরক্ষায় যে পরামর্শ দিলেন বিটিআরসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 6 May 2026
দেশের সাইবার সুরক্ষায় যে পরামর্শ দিলেন বিটিআরসি চেয়ারম্যান
Share on FacebookShare on Twitter

‘দেশের সাইবার আকাশ থেকে পর্নো বা জুয়ার সাইট বন্ধ করতে পারলেও লোকাল সার্ভিস প্রোভাইডার্সরা অনৈতিক কন্টেন্ট সরাতে পারে না। নারীবিদ্বেষ, ঘৃণা ছাড়ানো, প্রতারণা বা স্ক্যামের মতো কন্টেন্ট সনাক্ত করার মতো প্রযুক্তিগত সক্ষমতা তাদের নেই। ’

এমন পরিস্থিতিতে ফেসবুক, ইউটিউব, এক্স এর মতো বড় প্ল্যাটফর্মগুলোর বাংলাদেশে স্থানীয় আইনি প্রতিনিধি থাকা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। একইসঙ্গে আইনি ফাঁকফোকর কমানো; অ্যালগরিদমিক স্বচ্ছতা এবং এআই (AI) দিয়ে তৈরি কন্টেন্ট আলাদাভাবে চিহ্নিত করার প্রস্তাব দিয়েছেন এমদাদ উল বারী।

৬ মে, বুধবার রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে দেশের বিভিন্ন অংশীজনদের নিয়ে অনুষ্ঠিত সাইবার সুরক্ষা বিষয়ক এক আলোচনা সভায় দেয়া বক্তব্যে এই প্রস্তাব দেন তিনি।

অনুষ্ঠানে সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট মডারেশন ও চ্যালেঞ্জ তুলে ধরে বিটিআরসি চেয়ারম্যান বলেন, বিটিআরসি সরাসরি কোনো কন্টেন্ট ক্ষতিকর কি না তা বিচার করে না, বরং আইন প্রয়োগকারী সংস্থার অনুরোধে প্ল্যাটফর্মগুলোকে কন্টেন্ট সরানোর নির্দেশ দেয়। গত এক বছরে ৫৭,০০০ কন্টেন্ট সরানোর অনুরোধের মধ্যে ৬৩% সফল হয়েছে, বাকি ৩৭% ক্ষেত্রে প্ল্যাটফর্মগুলোর সাথে মতপার্থক্য দেখা দিয়েছে ।

আইনি ও কারিগরি সীমাবদ্ধতা তুলে ধরে তিনি বলেন, আত্মহত্যা বা শিশু নির্যাতনের মতো বিষয়ে প্ল্যাটফর্মগুলো ১০০% সহযোগিতা করলেও ভুল তথ্য (misinformation) বা ঘৃণা ছড়ানোর ক্ষেত্রে সহযোগিতার হার মাত্র ৫৬%।

সাবেক এই সেনা কর্মকর্তার মতে, নতুন সাইবার নিরাপত্তা আইনে জরুরি ক্ষেত্রে ৩ দিনের মধ্যে বিচারিক অনুমোদন নেওয়ার বিধানটি কারিগরি জটিলতা তৈরি করতে পারে। এজন্য সমন্বয় ও সচেতনতার অভাবকে দায়ি করে বিটিআরসি চেয়ারম্যান বলেন, বিভিন্ন সংস্থার মধ্যে কাজের পরিধি ও সমন্বয়ের ঘাটতি রয়েছে। সাধারণ মানুষের মধ্যে অভিযোগ জানানোর সঠিক মাধ্যম সম্পর্কে সচেতনতার অভাব লক্ষ্য করা যায়।

দৃক ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলমের সভাপতিত্বে সাইবার সুরক্ষা ও বাক স্বাধীনতা বিষয়ক এই বহুপক্ষীয় মত বিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। আরও বক্তব্য রাখেন ইউনেস্কো (UNESCO) প্রতিনিধি: ড. সুসান ভাইজ, সুইডেন অ্যাম্বাসির পলিটিক্যাল সেক্রেটারি পাউলো ক্যাসট্রো নেইডারস্ট্রম, ভয়েস ফর রিফর্ম সমন্বয়ক ফাহিম মাশরুর, বিজিডি ই গভঃ সার্ট প্রকল্প পরিচালক মোঃ নাজমুল হক খন্দকার, কনসালটেন্ট তানিমুল বারী, টেক গ্লোবাল ইনস্টিটিউটের কান্ট্রি হেড ফওজিয়া আফরোজ পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ, ইউএনডিপি’র সিনিয়র গভর্নেন্স স্পেশালিস্ট শীলা তাসনিম হক, গুম কমিশনের সাবেক সদস্য নাবিলা ইদ্রিস প্রমুখ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: সাইবার সুরক্ষা

এই বিভাগ থেকে আরও পড়ুন

১৬ ডিসেম্বর চালু হচ্ছে না ‘এনইআইআর’, নতুন ডেডলাইন ১ জানুয়ারি
প্রযুক্তি সংবাদ

১৬ ডিসেম্বর চালু হচ্ছে না ‘এনইআইআর’, নতুন ডেডলাইন ১ জানুয়ারি

ফেসবুক-ইনস্টাগ্রামে আজীবন নিষিদ্ধ ট্রাম্প!
লিড স্টোরি

ফেসবুক-ইনস্টাগ্রামে আজীবন নিষিদ্ধ ট্রাম্প!

মামলা করেও সমাধান পাচ্ছেনা ভুক্তভোগী ‘নগদ’ এর গ্রাহক
প্রযুক্তি সংবাদ

মামলা করেও সমাধান পাচ্ছেনা ভুক্তভোগী ‘নগদ’ এর গ্রাহক

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়নের প্রস্তাব ও গ্রাহকসেবার মান নিয়ে প্রশ্ন
টেলিকম

মোবাইল নেটওয়ার্ক ফাইভ–জি থেকে টু–জিতে নামিয়ে ভুয়া বার্তা পাঠাচ্ছে প্রতারকেরা

‘সোশ্যাল মিডিয়াকে ভালো কাজে লাগাতে হবে’
প্রযুক্তি সংবাদ

আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড শুরু হচ্ছে শুক্রবার

অনলাইনেই রিটার্ন দাখিলের ব্যবস্থা নেয়া হয়েছে
প্রযুক্তি সংবাদ

অনলাইনেই রিটার্ন দাখিলের ব্যবস্থা নেয়া হয়েছে

Load More

ট্রেন্ডিং টপিক

আগামী বছরের ১ জানুয়ারি থেকে যে নিয়ম না মানলে হোয়াটসঅ্যাপ চলবে না
প্রযুক্তি সংবাদ

আগামী বছরের ১ জানুয়ারি থেকে যে নিয়ম না মানলে হোয়াটসঅ্যাপ চলবে না

ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা
প্রযুক্তি সংবাদ

ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা

পাঠাও নিয়ে এলো কুরিয়ার ও পার্সেল ডেলিভারিতে ডিজিটাল পেমেন্ট
প্রযুক্তি সংবাদ

পাঠাও নিয়ে এলো কুরিয়ার ও পার্সেল ডেলিভারিতে ডিজিটাল পেমেন্ট

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ
প্রযুক্তি সংবাদ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
অর্থ ও বাণিজ্য

কর ফাঁকির ব্যবসা রক্ষার সুযোগ নেই

দীর্ঘদিন ধরে দেশে অবৈধভাবে মোবাইল ফোন আমদানি ও...

সাইবার হামলার ঝুঁকিতে বুয়েট, ঢাবিসহ শীর্ষ ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট

সাইবার হামলার ঝুঁকিতে বুয়েট, ঢাবিসহ শীর্ষ ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়নের প্রস্তাব ও গ্রাহকসেবার মান নিয়ে প্রশ্ন

নিম্নমানের নেটওয়ার্ক, দুর্বল কলসেবা ও চড়া ইন্টারনেট দামের বোঝা বইছে মানুষ

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 May 2026

দেশের সাইবার সুরক্ষায় যে পরামর্শ দিলেন বিটিআরসি চেয়ারম্যান

Techzoom.TV |
TechzoomTV