Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তিন মাসে মোবাইল গ্রাহক কমেছে ৪৬ লাখ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১০ জুলাই ২০২০
অতিরিক্ত মোবাইল ব্যবহারে বাড়ছে দূর্ঘটনা ও দাম্পত্য কলহ
Share on FacebookShare on Twitter

মহামারী করোনাভাইরাসের প্রভাবে আর্থিক সংকটে রয়েছে দেশের মানুষ। যার প্রভাব পড়েছে মোবাইল সেবা নেওয়ার ক্ষেত্রেও। করোনার মহামারীকালে দেশে মোবাইল ফোন সেবার গ্রাহক ধারাবাহিকভাবে কমতে দেখা গেছে। একই সঙ্গে মোবাইলে ইন্টারনেট গ্রাহকও কমেছে। চলতি বছরের মে মাস শেষে দেশে মোবাইল গ্রাহক দাঁড়িয়েছে ১৬ কোটি ১৫ লাখ, যা ফেব্রুয়ারি মাসের তুলনায় ৪৬ লাখ কম। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

তবে মোবাইলের গ্রাহক যে হারে কমেছে, সে তুলনায় মোবাইল ইন্টারনেট গ্রাহকও ততটা কমেনি। ফেব্রুয়ারির তুলনায় মে শেষে ইন্টারনেট গ্রাহক কমেছে ২ লাখ।

দেশে করোনাভাইরাসের সংক্রমণের পূর্ব পর্যন্ত অর্থাৎ ফেব্রুয়ারি পর্যন্ত মোবাইল গ্রাহক বাড়তে দেখা গেছে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী পাওয়া যায়। মার্চ থেকেই মোবাইল গ্রাহক কমতে শুরু করে, যা মে পর্যন্ত অব্যাহত থাকতে দেখা গেছে। কোনো একটি অপারেটরের নয়, গ্রাহক কমছে সব অপারেটরের।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ৯০ দিনের মধ্যে কোনো সিমে কথা বলা, এসএমএস পাঠানো বা ইন্টারনেট ব্যবহার করলেই তাকে সক্রিয় গ্রাহক হিসেবে গণ্য করে। অবশ্য একজন গ্রাহক একাধিক সিম ব্যবহার করতে পারেন।

বিটিআরসির হিসাবে, ২০১৯ সালের মে মাসে দেশে মোবাইল গ্রাহক ছিল ১৬ কোটি ৮ লাখ। এরপর ধারাবাহিকভাবে তা বেড়ে গিয়ে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশে মোবাইল গ্রাহক ১৬ কোটি ৬১ লাখে উন্নীত হয়। এরপর থেকে তা প্রতি মাসেই কমতে শুরু করেছে। সর্বশেষ মে মাসে মোবাইল গ্রাহক সংখ্যা ১৬ কোটি ১৫ লাখে এসে দাঁড়িয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি গ্রাহক হারিয়েছে দেশের সবচেয়ে বড় অপারেটর গ্রামীণফোন। রবি অজিয়াটাও গ্রামীণফোনের কাছাকাছি গ্রাহক হারিয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে গ্রামীণফোনের মোবাইল গ্রাহক ছিল ৭ কোটি ৫৮ লাখ ৬০ হাজার, যা মে শেষে ৭ কোটি ৪২ লাখ ৬০ হাজারে নেমেছে। এই তিন মাসে গ্রামীণফোন একাই ১৬ লাখ গ্রাহক হারিয়েছে। মে শেষে দেশের দ্বিতীয় শীর্ষ অপারেটর রবি আজিয়াটার গ্রাহক দাঁড়িয়েছে ৪ কোটি ৮০ লাখ ৩২ হাজার, যা ফেব্রুয়ারিতে ছিল ৪ কোটি ৯৬ লাখ ১১ হাজার। এ সময়ে রবি হারিয়েছে ১৫ লাখ ৭৯ হাজার গ্রাহক। একই সময়ে বাংলালিংকের গ্রাহকসংখ্যা ১৪ লাখ ৩০ হাজার কমে দাঁড়িয়েছে ৩ কোটি ৪৩ লাখ ৪০ হাজারে। রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটকের গ্রাহক সংখ্যা অপরিবর্তিত রয়েছে। মে শেষে টেলিটকের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ লাখ ৭৩ হাজার।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, চলতি অর্থবছরের বাজেটে মোবাইল সেবার ওপর সম্পূরক শুল্ক বাড়ানোর ফলে আগামীতে মোবাইল অপারেটরদের গ্রাহক আরও কমতে পারে। বাজেটে মোবাইল সেবার ওপর সম্পূরক শুল্ক আরও ৫ শতাংশ বাড়ানোর ফলে মোবাইলে কথা বলা ও এসএমএস পাঠানোর ক্ষেত্রে করভার দাঁড়িয়েছে ৩৩ শতাংশের বেশি। এর মানে হলো, এখন থেকে ১০০ টাকা রিচার্জে কথা বলা ও এসএমএস পাঠানোয় সরকারের ঘরে যাবে ২৫ টাকার মতো, যা আগের চেয়ে ৩ টাকা বেশি। চলতি বাজেটে ইন্টারনেটের ক্ষেত্রে করভার দাঁড়িয়েছে ২১ দশমিক ৭৫ শতাংশ। ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে সরকার পাবে প্রায় ১৮ টাকা।

অপারেটররা বলছে, নতুন করে কর আরোপের ফলে মানুষ মোবাইলে ব্যয় কমিয়ে দেবে। কারণ, এখন করোনার কারণে মানুষের আয় কমে গেছে। অনেকেই চাকরি হারিয়েছেন। ক্ষুদ্র ব্যবসায়ীরাও বড় সংকটের মধ্যে পড়েছেন। সম্প্রতি অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটার্স অব বাংলাদেশ (অ্যামটব) জানায়, দেশের ৬০ থেকে ৬৫ শতাংশ মানুষের স্মার্টফোন নেই। সম্পূরক শুল্ক বাড়ানোর ফলে তারাই মূলত বেশি চাপে পড়বেন। করোনা পরিস্থিতিতে তাদের বেশির ভাগের পক্ষে ব্যবহার কমিয়ে খরচ কমানো ছাড়া উপায় থাকবে না।

এদিকে দেশে সামগ্রিকভাবে ইন্টারনেটের ব্যবহার বাড়লেও মোবাইলে ইন্টারনেট গ্রাহক কমেছে। গত ফেব্রুয়ারি শেষে মোবাইল ও ব্রডব্যান্ড সেবার মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারী ছিল ৯ কোটি ৯৯ লাখ ৮৪ হাজার। এ সংখ্যা মে শেষে ১০ কোটি ২১ লাখ ১৩ হাজারে উন্নীত হয়। এ সময়ে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কিছুটা কমলেও ব্রডব্যান্ডের ব্যবহার বেড়েছে ৪০ শতাংশ।

ফেব্রুয়ারিতে মোবাইলে ইন্টারনেট গ্রাহক ছিল ৯ কোটি ৪২ লাখ ৩৬ হাজার, যা মে শেষে ২ লাখ ৮ হাজার কমেছে। এ সময়ে ব্রডব্যান্ড সেবার মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৫৭ লাখ ৪৮ হাজার থেকে ৮০ লাখ ৮৬ হাজারে উন্নীত হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মোবাইল গ্রাহক

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইতিহাসের চেয়ে বেশি কর দিতে যাচ্ছেন ইলন মাস্ক
টেলিকম

বাংলাদেশে ইলন মাস্কের কার্যক্রম আইন বিরোধী: বিটিআরসি

অনির্দিষ্ট সময়ের জন্য স্মার্টফোন লঞ্চ পিছিয়ে দিল রিয়েলমি
টেলিকম

অনির্দিষ্ট সময়ের জন্য স্মার্টফোন লঞ্চ পিছিয়ে দিল রিয়েলমি

বিকাশ অ্যাপ দিয়ে অ্যাকাউন্ট খুললেই বোনাস
ছাড় ও অফার

বিকাশ পেমেন্টে পাচ্ছেন ১টি কিনলে ৩টি ফ্রি

শাওমি বাংলাদেশের নতুন চিফ মার্কেটিং অফিসার মোঃ আসাদুজ্জামান
প্রযুক্তি সংবাদ

শাওমি বাংলাদেশের নতুন চিফ মার্কেটিং অফিসার মোঃ আসাদুজ্জামান

১০ মিনিটের চার্জে ইয়ারবাড চলবে ৩ ঘণ্টা
প্রযুক্তি সংবাদ

১০ মিনিটের চার্জে ইয়ারবাড চলবে ৩ ঘণ্টা

গেমারদের জন্য আসছে ১৮ জিবি র‌্যামের ফোন
প্রযুক্তি সংবাদ

গেমারদের জন্য আসছে ১৮ জিবি র‌্যামের ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে ভিভোর ‘ভি৮০ লাইট ৫জি’
নির্বাচিত

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে ভিভোর ‘ভি৮০ লাইট ৫জি’

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি
নির্বাচিত

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

ভূমিকম্পে পরিচিতি বাড়ল জাপানি ড্রোন নির্মাতার
প্রযুক্তি সংবাদ

ভূমিকম্পে পরিচিতি বাড়ল জাপানি ড্রোন নির্মাতার

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন
নির্বাচিত

২০২৬-২৭ সালের সেরা স্মার্টফোন ও গ্যাজেটের তালিকা প্রকাশ EISA-এর

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টেকনো ক্যামন এয়ার এর সঙ্গে বিশ্বে প্রথম বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি
নির্বাচিত

টেকনো ক্যামন এয়ার এর সঙ্গে বিশ্বে প্রথম বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি

এআই-নির্ভর গ্লোবাল উদ্ভাবনী প্রযুক্তি ব্র্যান্ড টেকনো-এর জনপ্রিয় ক্যামন...

আপনার ফোনের ক্যামেরা হ্যাকারের নিয়ন্ত্রণে কিনা যেভাবে বুঝবেন

আপনার ফোনের ক্যামেরা হ্যাকারের নিয়ন্ত্রণে কিনা যেভাবে বুঝবেন

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি

জ্বালানি সংকট দীর্ঘ হলে ইন্টারনেট সেবায় বিপর্যয়ের আশঙ্কা

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১০ জুলাই ২০২০

তিন মাসে মোবাইল গ্রাহক কমেছে ৪৬ লাখ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix