Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের সব বিমানবন্দরে চালু হচ্ছে উচ্চগতির ফ্রি ওয়াইফাই

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 17 May 2026
দেশের সব বিমানবন্দরে চালু হচ্ছে উচ্চগতির ফ্রি ওয়াইফাই
Share on FacebookShare on Twitter

‘ডিজিটাল জীবনধারা: সংযোগে স্থিতি, সহনশীলতায় শক্তি’ প্রতিপাদ্যে বিশ্বের ১৯৩টি সদস্য রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশেও আজ ১৭ মে পালিত হচ্ছে ‘বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস’।

প্রতিবছরের মতো এবারও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দিবসটি পালন করছে। তবে এবার প্রথমবারের মতো এই আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ও।

দিবসটি উপলক্ষে দেশের সব বিমানবন্দরে উচ্চগতির ফ্রি ওয়াইফাই ইন্টারনেট সেবা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই সেবার উদ্বোধন করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম উপস্থিত থাকার কথা রয়েছে।

সিম ছাড়াই ইন্টারনেট ব্যবহারের সুযোগ
সরকার বলছে, প্রযুক্তি ব্যবহারে বৈষম্য কমানো এবং ‘ডিজিটাল ডিভাইড’ হ্রাসে বিমানবন্দরের এই ফ্রি ইন্টারনেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর ফলে বিদেশ থেকে দেশে আসা যাত্রীরা বিমানবন্দরে নেমেই মোবাইল সিম ছাড়াই ইন্টারনেটে যুক্ত হতে পারবেন এবং স্বজনদের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারবেন।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য এটি তাৎক্ষণিক যোগাযোগ সহজ করবে এবং বিমানবন্দরের সেবার মানও বাড়াবে।

টেলিযোগাযোগ দিবসের ইতিহাস
বিশ্ব টেলিযোগাযোগ দিবসের সূচনা হয় ১৮৬৫ সালের ১৭ মে। ওই দিন ফ্রান্সের প্যারিসে ‘ইন্টারন্যাশনাল টেলিগ্রাফ কনভেনশন’-এর মাধ্যমে গঠিত হয় ‘ইন্টারন্যাশনাল টেলিগ্রাফ ইউনিয়ন’, যা পরে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) হিসেবে পরিচিতি পায়।

আইটিইউ ১৯৬৯ সাল থেকে আনুষ্ঠানিকভাবে দিবসটি উদযাপন শুরু করে।

পরবর্তীতে ২০০৩ সালে জেনেভা এবং ২০০৫ সালে তিউনিসে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি’-তে তথ্যপ্রযুক্তিনির্ভর অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের বিষয়ে বৈশ্বিক গুরুত্ব আরোপ করা হয়।

এর ধারাবাহিকতায় ২০০৬ সালে জাতিসংঘ ১৭ মে-কে ‘বিশ্ব তথ্য সংঘ দিবস’ হিসেবে ঘোষণা করে। একই বছরের নভেম্বরে তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত বৈঠকে ‘বিশ্ব টেলিযোগাযোগ দিবস’ এবং ‘বিশ্ব তথ্য সংঘ দিবস’ একত্রে পালনের সিদ্ধান্ত হয়।

এরপর থেকে দিবসটি ‘বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস’ হিসেবে আইটিইউ-এর ১৯৩টি সদস্য দেশে পালন করা হচ্ছে।

প্রযুক্তি বদলে দিচ্ছে জীবনযাত্রা
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ইন্টারনেট, মোবাইল নেটওয়ার্ক, ফাইভ-জি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ব্লকচেইন ও আইওটি প্রযুক্তি শুধু যোগাযোগ ব্যবস্থাই নয়, কৃষি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও বাণিজ্যেও বড় পরিবর্তন এনেছে। এসব প্রযুক্তি বৈষম্য কমানো এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিশ্বব্যাংক, আইটিইউ ও ইউএনডিপির মতো আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, ডিজিটাল উদ্ভাবন এখন উন্নয়নশীল দেশগুলোর জন্য বিলাসিতা নয়, বরং প্রয়োজনীয় অবকাঠামোতে পরিণত হয়েছে।

বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশন প্রযুক্তি সরকারি সেবা সহজ করার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও আর্থিক অন্তর্ভুক্তিতেও ভূমিকা রাখছে।

ট্রেনেও চালু হয়েছিল ফ্রি ওয়াইফাই
এর আগে গত ১৩ মার্চ বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) সহযোগিতায় দেশের কয়েকটি জনপ্রিয় ও ভিআইপি আন্তঃনগর ট্রেনে পরীক্ষামূলকভাবে ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, পর্যায়ক্রমে আরও বিভিন্ন গণপরিবহন ও জনসেবামূলক স্থানে এ ধরনের ইন্টারনেট সুবিধা সম্প্রসারণ করা হতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্টারলিংকের সঙ্গে সরাসরি মোবাইল-টু-স্যাটেলাইট সেবা চালু করছে বাংলালিংক
টেলিকম

স্টারলিংকের সঙ্গে সরাসরি মোবাইল-টু-স্যাটেলাইট সেবা চালু করছে বাংলালিংক

৬৪ মেগাপিক্সেল ক্যামেরার আসছে রেডমি কে৩০ আল্টা
নির্বাচিত

৬৪ মেগাপিক্সেল ক্যামেরার আসছে রেডমি কে৩০ আল্টা

আইফোন ১৫ প্রো: নতুন আইফোন হবে আলাদা
নির্বাচিত

আইফোন ১৫ প্রো: নতুন আইফোন হবে আলাদা

দ্রুতগতির ফোন আনছে ভিভো
নির্বাচিত

দ্রুতগতির ফোন আনছে ভিভো

বাংলালিংক নেটওয়ার্ক নিয়ে হতাশ গ্রাহক
টেলিকম

বাংলালিংক নেটওয়ার্ক নিয়ে হতাশ গ্রাহক

পোকো এক্স ৩- ফুল স্পেসিফিকেশন ও রিভিউ
নির্বাচিত

পোকো এক্স ৩- ফুল স্পেসিফিকেশন ও রিভিউ

Load More

ট্রেন্ডিং টপিক

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ
প্রযুক্তি সংবাদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস
ই-কমার্স

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

আজকের প্রযুক্তিনির্ভর পৃথিবীতে শুধু প্রযুক্তি ব্যবহার করাই যথেষ্ট...

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 May 2026

দেশের সব বিমানবন্দরে চালু হচ্ছে উচ্চগতির ফ্রি ওয়াইফাই

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix