Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

“১০০ টাকা মোবাইল রিচার্জে ৫৮ টাকা পর্যন্তই কেটে নেওয়া হয়”

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
মোবাইল অপারেটর
Share on FacebookShare on Twitter

মোবাইল ফোন সেবার ওপর আরোপিত ২০ শতাংশ সম্পূরক কর (এসডি) পুনর্বিবেচনার বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।

সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বলেন, বর্তমানে মোবাইল ফোন আর বিলাসপণ্য নয়, এটি মানুষের মৌলিক প্রয়োজনের অংশে পরিণত হয়েছে। কিন্তু ১০০ টাকা মোবাইল রিচার্জ করলে বিভিন্ন কর ও চার্জ বাবদ বড় একটি অংশ কেটে নেওয়া হয়। তিনি দাবি করেন, ১০০ টাকা রিচার্জে প্রায় ৩৯ টাকা সরাসরি কর হিসেবে কেটে নেওয়া হয় এবং অন্যান্য পরোক্ষ কর যুক্ত হলে গ্রাহক কার্যত ৫৬ থেকে ৫৮ টাকার সমপরিমাণ সেবা পান।

তিনি সরকারের কাছে মোবাইল সেবার ওপর বিদ্যমান ২০ শতাংশ সম্পূরক কর কমানো বা প্রত্যাহারের বিষয়ে জানতে চান।

জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, মোবাইল ফোনে কথা বলার ক্ষেত্রে আরোপিত ২০ শতাংশ সম্পূরক কর পুনর্বিবেচনার বিষয়টি অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে। পরবর্তীতে সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

মোবাইল সেবার ওপর করের বোঝা কমানোর বিষয়টি দীর্ঘদিন ধরেই গ্রাহক, টেলিকম অপারেটর এবং খাতসংশ্লিষ্টদের আলোচনার কেন্দ্রে রয়েছে। সংশ্লিষ্টরা মনে করেন, কর কমানো হলে ডিজিটাল সেবা ব্যবহারে উৎসাহ বাড়বে এবং সাধারণ গ্রাহকরা সরাসরি উপকৃত হবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মোবাইল রিচার্জ

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইল ডেটা প্ল্যান চালু করল বাংলালিংক
টেলিকম

মোবাইল ডেটা প্ল্যান চালু করল বাংলালিংক

লক্ষাধিক কারিগরি শিক্ষার্থীর উপবৃত্তি যাবে বিকাশে
প্রযুক্তি সংবাদ

লক্ষাধিক কারিগরি শিক্ষার্থীর উপবৃত্তি যাবে বিকাশে

মাত্র ১০ মাসে এক কোটির কাছাকাছি মোবাইল গ্রাহক উধাও
টেলিকম

দেশে মোবাইল গ্রাহক ১৮ কোটি ৮০ লাখের কাছাকাছি, শীর্ষে গ্রামীণফোন

নারী প্রার্থীদের উপর বিশেষ রকম আক্রোশের প্রতিফলন ঘটেছে: সাদিক কায়েম
শিক্ষা ও ক্যাম্পাস

নারী প্রার্থীদের উপর বিশেষ রকম আক্রোশের প্রতিফলন ঘটেছে: সাদিক কায়েম

একসঙ্গে মাস্টার্সের ভর্তি পরীক্ষায় মা-ছেলে
শিক্ষা ও ক্যাম্পাস

একসঙ্গে মাস্টার্সের ভর্তি পরীক্ষায় মা-ছেলে

কোন দেশে ইন্টারনেট খরচ কত?
টেলিকম

কোন দেশে ইন্টারনেট খরচ কত?

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

সাইনবোর্ডে লেখা ‘দৈনিক অন্যায়ের চিত্র’ ভেতরে নকল কনডম কারখানা
সোশ্যাল মিডিয়া

সাইনবোর্ডে লেখা ‘দৈনিক অন্যায়ের চিত্র’ ভেতরে নকল কনডম কারখানা

ফাস্ট চার্জিংয়ে কি ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়?
প্রযুক্তি সংবাদ

ফাস্ট চার্জিংয়ে কি ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়?

গ্যালাক্সি এস২৬ এফই উন্মোচন
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৬ এফই উন্মোচন

চোরাই পথে ফোন আনা ঠেকাতে কাস্টমস গোয়েন্দাদের অভিযান জোরদার
নির্বাচিত

চোরাই পথে ফোন আনা ঠেকাতে কাস্টমস গোয়েন্দাদের অভিযান জোরদার

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা
অটোমোবাইল

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা

কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা গাড়িতে ৫০ শতাংশ...

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?

টিম কুকের বিদায়, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৯ জুন ২০২৬

“১০০ টাকা মোবাইল রিচার্জে ৫৮ টাকা পর্যন্তই কেটে নেওয়া হয়”

Techzoom.TV |
TechzoomTV