Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টেলিটকে বিনিয়োগে আগ্রহী বাংলালিংকের মালিক ভিওন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১০ জুন ২০২৬
টেলিটকে বিনিয়োগে আগ্রহী বাংলালিংকের মালিক ভিওন
Share on FacebookShare on Twitter

দেশের টেলিযোগাযোগ খাতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে বৈশ্বিক টেলিকম গ্রুপ ভিওন। প্রতিষ্ঠানটি মনে করছে, বাংলালিংক ও টেলিটকের সম্ভাব্য অংশীদারত্ব বা একীভূতকরণ বাংলাদেশের টেলিযোগাযোগ খাতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ সূত্রে জানা গেছে, ভিওনের প্রতিনিধিরা ইতোমধ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। পাশাপাশি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-র সঙ্গেও সম্ভাব্য বিনিয়োগ নিয়ে বৈঠক হয়েছে।

উপদেষ্টাকে পাঠানো চিঠিতে ভিওন বলেছে, বাংলালিংকের বাণিজ্যিক দক্ষতা, বাজার অভিজ্ঞতা এবং টেলিটকের সরকারি স্পেকট্রাম ও অবকাঠামোগত সুবিধা একত্রিত হলে বিশেষ করে গ্রামীণ ও অনগ্রসর এলাকায় নেটওয়ার্ক কভারেজ দ্রুত সম্প্রসারণ সম্ভব হবে।

প্রতিষ্ঠানটি ২০২৪ সালে টেলিটক ও বাংলালিংকের মধ্যে চালু হওয়া অ্যাকটিভ নেটওয়ার্ক শেয়ারিং এবং ন্যাশনাল রোমিং পাইলট প্রকল্পকেও ভবিষ্যৎ অংশীদারত্বের ভিত্তি হিসেবে উল্লেখ করেছে।

অন্যদিকে বিটিসিএলের সঙ্গে অংশীদারত্বের ক্ষেত্রেও বড় সম্ভাবনা দেখছে ভিওন। তাদের মতে, বিটিসিএলের ফাইবার নেটওয়ার্ক ও ফিক্সড-লাইন অবকাঠামোর সঙ্গে বাংলালিংকের মোবাইল নেটওয়ার্ক এবং ডিজিটাল প্ল্যাটফর্ম একীভূত করা গেলে গ্রাহকদের জন্য ‘ট্রিপল প্লে’ (ভয়েস, ডেটা ও ভিডিও) এবং ‘কোয়াড প্লে’ (মোবাইলসহ সমন্বিত ডিজিটাল সেবা) চালু করা সম্ভব হবে।

চিঠিতে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদেও বিনিয়োগের আগ্রহের কথা জানিয়েছে ভিওন। প্রতিষ্ঠানটির মতে, দ্রুত সম্প্রসারণ এবং উদ্ভাবনী সেবার কারণে নগদ বাংলাদেশের ডিজিটাল আর্থিক খাতে একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। সম্ভাব্য বিনিয়োগের মাধ্যমে প্রযুক্তিগত সক্ষমতা ও গ্রাহক অভিজ্ঞতা আরও উন্নত করা সম্ভব হবে।

এ বিষয়ে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইওহান বুসে বলেন, ‘গত ২১ বছরে ভিওন ও বাংলালিংক বাংলাদেশে ২ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ করেছে। অনুকূল ও পূর্বানুমানযোগ্য নীতিগত পরিবেশ নিশ্চিত হলে আমরা ভবিষ্যতে আরও বড় বিনিয়োগ করতে আগ্রহী।’

এদিকে টেলিটক বিক্রির কোনো পরিকল্পনা সরকারের নেই বলে স্পষ্ট জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তিনি বলেন, ‘শুধু ভিওন নয়, আরও কয়েকটি আন্তর্জাতিক কোম্পানি টেলিটকে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। দেশের স্বার্থে বিনিয়োগ হলে আমরা তা স্বাগত জানাই।’

তিনি আরও বলেন, টেলিটক ইতোমধ্যে ফাইভ-জি লাইসেন্স ও নতুন স্পেকট্রাম পেয়েছে। আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে প্রতিষ্ঠানটির সেবার মানে দৃশ্যমান পরিবর্তন আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রয়োজনে অংশীদারত্বের ভিত্তিতেও এই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হতে পারে।

খাতসংশ্লিষ্টদের মতে, ভিওনের এই আগ্রহ বাস্তবায়িত হলে দেশের টেলিযোগাযোগ খাতে নতুন ধরনের প্রতিযোগিতা তৈরি হতে পারে। একই সঙ্গে রাষ্ট্রীয় ও বেসরকারি খাতের সমন্বয়ে ডিজিটাল সেবার নতুন মডেলও গড়ে উঠতে পারে। তবে একীভূতকরণ বা বিনিয়োগের যেকোনো সিদ্ধান্তের আগে বাজার প্রতিযোগিতা, স্পেকট্রাম ব্যবস্থাপনা ও গ্রাহক স্বার্থের বিষয়গুলো গভীরভাবে পর্যালোচনা করা প্রয়োজন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: নগদবিটিসিএল

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইফোন ১৪ প্রো’তে থাকতে পারে এ১৬ চিপ
লিড স্টোরি

আইফোন ১৪ প্রো’তে থাকতে পারে এ১৬ চিপ

খাজা টাওয়ারের আগুনে মোবাইল সেবা বিঘ্নিত
টেলিকম

খাজা টাওয়ারের আগুনে মোবাইল সেবা বিঘ্নিত

চালু হলো বিশ্বের প্রথম বাণিজ্যিক আন্ডারওয়াটার ডেটা সেন্টার
প্রযুক্তি সংবাদ

চালু হলো বিশ্বের প্রথম বাণিজ্যিক আন্ডারওয়াটার ডেটা সেন্টার

আন্তর্জাতিক ব্যান্ডউইথ সরবরাহে ঘাটতি নেই: সাবমেরিন ক্যাবল কোম্পানি
টেলিকম

আন্তর্জাতিক ব্যান্ডউইথ সরবরাহে ঘাটতি নেই: সাবমেরিন ক্যাবল কোম্পানি

ইন্টারনেট মানুষের অত্যাবশ্যকীয় অধিকার
টেলিকম

ইন্টারনেট মানুষের অত্যাবশ্যকীয় অধিকার

সরকারি ভাতা, বৃত্তি ও সাহায্য এখন নগদে
প্রযুক্তি সংবাদ

সরকারি ভাতা, বৃত্তি ও সাহায্য এখন নগদে

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি
প্রযুক্তি সংবাদ

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি

বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধানঃ এআই ওয়াশিং মেশিন
প্রযুক্তি সংবাদ

বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধানঃ এআই ওয়াশিং মেশিন

বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল হুয়াওয়ে
নির্বাচিত

বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল হুয়াওয়ে

প্লাস্টিক ও কসমোটিক সার্জারিতে নির্ভরযোগ্য মুখ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডা. তামান্না আহমেদ
বিবিধ

প্লাস্টিক ও কসমোটিক সার্জারিতে নির্ভরযোগ্য মুখ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডা. তামান্না আহমেদ

সপ্তাহের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনার রোবট ফোনে ২০০MP ক্যামেরা, থাকছে ARRI সিনেমাটিক প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

অনার রোবট ফোনে ২০০MP ক্যামেরা, থাকছে ARRI সিনেমাটিক প্রযুক্তি

নতুন প্রজন্মের স্মার্টফোন ক্যামেরা প্রযুক্তিতে বড় চমক দেখাতে...

কপিরাইট লঙ্ঘনের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা

স্যামসাং-এলজির ওপর অ্যাপলের চাপ, ডিসপ্লের দাম কমানোর প্রস্তাব

অনলাইনে ব্যবসা করতে লাগবে সরকারি ‘ডিবিআইডি নম্বর’, আবেদন করবেন যেভাবে

অনলাইনে ব্যবসা করতে লাগবে সরকারি ‘ডিবিআইডি নম্বর’, আবেদন করবেন যেভাবে

রপ্তানিতে আইটিইএস খাতে নীতিসহায়তা চাইল বাক্কো

রপ্তানিতে আইটিইএস খাতে নীতিসহায়তা চাইল বাক্কো

মাসের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১০ জুন ২০২৬

টেলিটকে বিনিয়োগে আগ্রহী বাংলালিংকের মালিক ভিওন

Techzoom.TV |
TechzoomTV