Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইন্টারনেটের গতিতে উগান্ডার চেয়ে ৪১ ধাপ পেছনে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
ইন্টারনেটের গতিতে উগান্ডার চেয়ে ৪১ ধাপ পেছনে বাংলাদেশ
Share on FacebookShare on Twitter

মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে বাংলাদেশ কিছুটা এগিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ওকলার তথ্য বলছে, গত এক বছরে বাংলাদেশের ইন্টারনেটের ডাউনলোড ও আপলোড গতি বেড়েছে। তারপরও মোবাইল ইন্টারনেটে উগান্ডার মতো দেশের চেয়েও ৪১ ধাপ পেছনে বাংলাদেশ। তাছাড়া টোগো, কেনিয়ার মতো দেশগুলোর চেয়েও ইন্টারনেটের গতির র‌্যাংকিংয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ।

তবে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতির ক্ষেত্রে উগান্ডাকে বহু পেছনে ফেলেছে বাংলাদেশ। তুরস্ক, শ্রীলঙ্কা, ইরান, পাকিস্তান ব্রডব্যান্ড ইন্টারনেটে বাংলাদেশের চেয়ে বেশ পিছিয়ে। দক্ষিণ এশিয়ায় ব্রডব্যান্ড ইন্টারনেটে র‌্যাংকিংয়ে বাংলাদেশের ওপরে রয়েছে নেপাল (৮৭তম) ও ভারত (৮৯তম)।

বিশ্বের বিভিন্ন দেশে ইন্টারনেটের গতি কেমন, তা তুলে ধরে প্রতি মাসে স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স নামে প্রতিবেদন প্রকাশ করে ওকলা। প্রতিষ্ঠানটির অক্টোবর মাসের প্রতিবেদন অনুযায়ী, মোবাইল ইন্টারনেটে বিশ্বের ১৪২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১১তম। মোবাইল ইন্টারনেটের ডাউনলোড স্পিড ২০ দশমিক ৬৬ এমবিপিএস। আর আপলোড স্পিড ১০ দশমিক শূন্য ৬ এমবিপিএস।

২০২২ সালের নভেম্বরে মোবাইল ইন্টারনেটের গতিতে ওকলার র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১১৯তম। অর্থাৎ এক বছরে র‌্যাংকিং ৮ ধাপ এগিয়েছে বাংলাদেশ। একই সময়ে (২০২২ সালের নভেম্বর) মোবাইল ইন্টারনেটে গড় ডাউনলোড গতি ছিল ১৩ দশমিক ৯৫ এমবিপিএস এবং আপলোড গতি ছিল ৮ এমবিপিএসের নিচে। সেই হিসাবে এক বছরের ব্যবধানে মোবাইল ইন্টারনেটের ডাউনলোড গতি ৬ দশমিক ৭১ এমবিপিএস বেড়েছে। আপলোড গতি বেড়েছে ২ দশমিক ১ এমবিপিএসের বেশি।

মোবাইল ইন্টারনেটে এখন বিশ্বে সবচেয়ে এগিয়ে সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে ডাউনলোড স্পিড ২৬৯ দশমিক ৪১ এমবিপিএস। আপলোড স্পিড ২৫ দশমিক ৪৯ এমবিপিএস। ২০৬ দশমিক ৮০ এমবিপিএস গতি নিয়ে ওকলার তালিকায় মোবাইল ইন্টানেটে দ্বিতীয় অবস্থান কাতার, ১৯১ দশমিক ৭৪ এমবিপিএস গতি নিয়ে তৃতীয় কাতার।

অন্যদিকে মাত্র ৩ এমবিপিএস গতির মোবাইল ইন্টারনেট নিয়ে র‌্যাংকিংয়ে সবচেয়ে নিচে কুবা (১৪২তম)। তার ঠিক ওপরে ১৪১তম অবস্থানে তালেবান সরকারের শাসনে থাকা আফগানিস্তান। দেশটিতে মোবাইল ইন্টারনেটের গতি ৪ দশমিক ৭৩ এমবিপিএস। ৭ দশমিক ১৫ এমবিপিএস গতি নিয়ে নিচের দিক থেকে তৃতীয় ইয়েমেন (১৪০তম)।

নতুন তরঙ্গ (স্পেকট্রাম) কেনার কারণে মোবাইল ইন্টারনেটের গতি বাড়ছে বলে জানান দুটি মোবাইল অপারেটরের কর্মকর্তারা। তারা নাম প্রকাশ না করার শর্তে জানান, গতি বাড়াতে নিলামে তরঙ্গ কেনার জন্য বিটিআরসি থেকে চাপ থাকে। ব্যবসায়িক পলিসিতে লাভজনক অবস্থানে থাকতে অনেক সময় তরঙ্গ কেনায় আপত্তি থাকলেও বাধ্য হয়ে কিনতে হয় তাদের। যদিও গ্রাহকরা এর সুফল পেয়ে থাকেন।

এদিকে, ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে কিছুটা উন্নতি করলেও র্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ। ওকলার তথ্যানুযায়ী—বাংলাদেশের ব্রডব্যান্ড গ্রাহকরা অক্টোবর মাসে গড়ে ৩৮ দশমিক ৬৫ এমবিপিএস ডাউনলোড গতির সেবা পেয়েছেন। আর আপলোড গতি ৩৯ দশমিক ৯১ এমবিপিএস।

২০২২ সালের নভেম্বরে বাংলাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের ডাউনলোড স্পিড ছিল ৩৪ দশমিক ৮৫ এমবিপিএস এবং আপলোড স্পিড ছিল ৩৭ দমমিক ৪১ এমবিপিএস। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ব্রডব্যান্ড ইন্টারনেটে ডাউনলোড স্পিড বেড়েছে ৩ দশমিক ৮০ এমবিপিএস। আর আপলোড স্পিড বেড়েছে ২ দশমিক ৫০ এমবিপিএস।

এমবিপিএস হিসাবে গতি কিছুটা বাড়লেও ব্রডব্যান্ড ইন্টারনেটের বৈশ্বিক র্যাংকিংয়ে কয়েক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ২০২২ সালের নভেম্বরে ব্রডব্যান্ড ইন্টারনেটের র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১০২তম। ২০২৩ সালের অক্টোবরে ৬ ধাপ পিছিয়ে ১০৮তম অবস্থানে নেমে গেছে।

তবে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতির ক্ষেত্রে বাংলাদেশের চেয়ে তুরস্ক, পাকিস্তান, উগান্ডা, শ্রীলঙ্কা, ইরান, কেনিয়া পিছিয়ে রয়েছে। মোবাইল ইন্টারনেটের মতো ব্রডব্রান্ড সংযোগের ক্ষেত্রে তলানিতে অবস্থান করছে কুবা (১৮২তম)। তার ঠিক ওপরে ৩ এমবিপিএস গতি নিয়ে ১৮১তম অবস্থানে আফগানিস্তান।

অন্যদিকে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে সবচেয়ে এগিয়ে সিঙ্গাপুর। দেশটির ডাউনলোড স্পিড ২৬৪ দশমিক ১৫ এমবিপিএস। র্যাংকিংয়ে দ্বিতীয় অবস্থানে হংকং (২৬৩.০৭ এমবিপিএস), তৃতীয় অবস্থানে চিলি (২৪৮.৬৫ এমবিপিএস)।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশী উদ্যোক্তাদের পাশে ফেসবুক
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশী উদ্যোক্তাদের পাশে ফেসবুক

প্রযুক্তি সংবাদ

তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে যাবে দেশ : পলক

এবার বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ নিল ভুটান
টেলিকম

এবার বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ নিল ভুটান

অ্যাপলকে টপকে শীর্ষ স্মার্টফোন নির্মাতা স্যামসাং
টেলিকম

অ্যাপলকে টপকে শীর্ষ স্মার্টফোন নির্মাতা স্যামসাং

স্মার্টফোনের আয়ু কমিয়ে দিচ্ছে এই ৬ ভুল
কিভাবে করবেন

স্মার্টফোনের আয়ু কমিয়ে দিচ্ছে এই ৬ ভুল

ড্রোন প্রযুক্তি ও জিও স্পেশালাইজড ল্যাবে বাংলাদেশের সাথে কাজ করতে চায় দক্ষিণ কোরিয়া
প্রযুক্তি সংবাদ

ড্রোন প্রযুক্তি ও জিও স্পেশালাইজড ল্যাবে বাংলাদেশের সাথে কাজ করতে চায় দক্ষিণ কোরিয়া

Load More

ট্রেন্ডিং টপিক

ফিশিং লিংকের মাধ্যমে ৯ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার
প্রযুক্তি সংবাদ

ফিশিং লিংকের মাধ্যমে ৯ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

মোবাইল সেবার মানে বিশ্বে শীর্ষ ১০ দেশের মধ্যে থাকার লক্ষ্য বাংলাদেশের
টেলিকম

মোবাইল সেবার মানে বিশ্বে শীর্ষ ১০ দেশের মধ্যে থাকার লক্ষ্য বাংলাদেশের

সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

লিক হলো শাওমি প্যাড ৯ প্রো-এর স্পেসিফিকেশন, থাকছে ১১ হাজার এমএএইচ ব্যাটারি
প্রযুক্তি সংবাদ

লিক হলো শাওমি প্যাড ৯ প্রো-এর স্পেসিফিকেশন, থাকছে ১১ হাজার এমএএইচ ব্যাটারি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট
বিবিধ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

কক্সবাজারের রামুতে বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক...

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৮ নভেম্বর ২০২৩

ইন্টারনেটের গতিতে উগান্ডার চেয়ে ৪১ ধাপ পেছনে বাংলাদেশ

Techzoom.TV |
TechzoomTV