Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গ্রামীণফোনের কাছে কর্মীদের পাওনা ৩৩ হাজার কোটি টাকা!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২০ জুন ২০২৬
গ্রামীণফোনের কাছে কর্মীদের পাওনা ৩৩ হাজার কোটি টাকা!
Share on FacebookShare on Twitter

দেড় দশকের বেশি সময় পার হলেও শ্রমিকদের ন্যায্য প্রাপ্য বুঝে না দেওয়ার অভিযোগে আবারও আন্দোলনে নেমেছেন দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের সাবেক কর্মীরা। শ্রমিকদের দাবি, শ্রমিক লভ্যাংশ তহবিল (ডব্লিউপিপিএফ) থেকে তাদের ৫ শতাংশ অংশীদারিত্বের অর্থসহ মোট পাওনার পরিমাণ দাঁড়িয়েছে ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা। এ অর্থ পরিশোধে দীর্ঘসূত্রিতার প্রতিবাদে তারা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।

আন্দোলনকারীদের দাবি, গত ১৭ বছরে জমে থাকা এই পাওনা পরিশোধ করা হলে দেশের ৬৭টি জাতীয় বাজেটের সমপরিমাণ অর্থ ঘোষণা করা সম্ভব হবে। তারা দ্রুত আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান চান।

মানববন্ধনে অংশ নেওয়া সাবেক কর্মী আহসানুল হক বলেন, ‘আমি ১৫ বছর গ্রামীণফোনে কাজ করেছি। প্রতিষ্ঠানের উন্নয়নে নিজের শ্রম ও মেধা দিয়েছি। কিন্তু অবসরের পরও প্রাপ্য অর্থের জন্য অপেক্ষা করতে হচ্ছে। আদালতের আইনি প্রক্রিয়াও শেষ হয়েছে। এখন আর বিলম্বের কোনো কারণ দেখি না।’

আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘ আইনি প্রক্রিয়ার কারণে বছরের পর বছর তাদের পাওনা আটকে রাখা হয়েছে। এ সময়ের মধ্যে অনেক সাবেক কর্মী মৃত্যুবরণ করেছেন। অনেকে অসুস্থতা ও আর্থিক সংকটের মধ্যে মানবেতর জীবনযাপন করছেন। ফলে দ্রুত অর্থ পরিশোধের বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়কারী সুলেমান মেহেদী বলেন, ‘প্রায় চার হাজার সাবেক কর্মী ও তাদের পরিবার এই অর্থ পাওয়ার অপেক্ষায় রয়েছেন। আমরা সংঘাত চাই না, আলোচনার মাধ্যমে একটি সম্মানজনক সমাধান চাই। দীর্ঘদিন ধরে আমরা ধৈর্য ধরে অপেক্ষা করেছি। এখন বিষয়টির দ্রুত নিষ্পত্তি প্রয়োজন।’

আন্দোলনকারীরা জানান, শ্রমিকদের জন্য নির্ধারিত শ্রমিক লভ্যাংশ তহবিলের অর্থ থেকে তারা আইন অনুযায়ী ৫ শতাংশ অংশ পাওয়ার অধিকারী। কিন্তু বিভিন্ন আইনি জটিলতা ও দীর্ঘসূত্রিতার কারণে সেই অর্থ এখনো বুঝে পাননি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।

তাদের অভিযোগ, গ্রামীণফোন দেশের অন্যতম লাভজনক প্রতিষ্ঠান হলেও প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রাখা কর্মীদের ন্যায্য প্রাপ্য পরিশোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়েই তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গ্রামীণফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান আইসিটি প্রতিমন্ত্রীর
নির্বাচিত

তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান আইসিটি প্রতিমন্ত্রীর

আবিষ্কৃত হল নতুন উপাদান, দাম কমবে কম্পিউটার-ফোনের
নির্বাচিত

আবিষ্কৃত হল নতুন উপাদান, দাম কমবে কম্পিউটার-ফোনের

বিশ্বের তিন-চতুর্থাংশ স্মার্টফোনে চলছে অ্যান্ড্রয়েড, ব্যবহারকারী ৩৯০ কোটি ছাড়িয়েছে
নির্বাচিত

বিশ্বের তিন-চতুর্থাংশ স্মার্টফোনে চলছে অ্যান্ড্রয়েড, ব্যবহারকারী ৩৯০ কোটি ছাড়িয়েছে

রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি: দুর্দান্ত ক্যামেরার প্রশংসা করছেন তরুণ ফটোগ্রাফারেরা
নির্বাচিত

রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি: দুর্দান্ত ক্যামেরার প্রশংসা করছেন তরুণ ফটোগ্রাফারেরা

স্মার্ট অডিও ডিভাইজ ক্যাটাগরিতে ট্রেন্ডসেট করেছে রিয়েলমি
নির্বাচিত

স্মার্ট অডিও ডিভাইজ ক্যাটাগরিতে ট্রেন্ডসেট করেছে রিয়েলমি

কিউকমের সিইও রিপন মিয়া গ্রেপ্তার
ই-কমার্স

কিউকমের সিইও রিপন মিয়া গ্রেপ্তার

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

এআই যুগের জন্য বিশেষভাবে তৈরি হচ্ছে আইফোন ১৮
প্রযুক্তি সংবাদ

এআই যুগের জন্য বিশেষভাবে তৈরি হচ্ছে আইফোন ১৮

চট্টগ্রামে ট্রাফিক জোনে বসছে এআই প্রযুক্তির ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

চট্টগ্রামে ট্রাফিক জোনে বসছে এআই প্রযুক্তির ক্যামেরা

গিকবেঞ্চে দেখা মিলল ‘অপো রেনো ১৬ প্রো’ বৈশ্বিক সংস্করণের, চিপসেটে বড় পরিবর্তনের আভাস
মোবাইল এরিনা

গিকবেঞ্চে দেখা মিলল ‘অপো রেনো ১৬ প্রো’ বৈশ্বিক সংস্করণের, চিপসেটে বড় পরিবর্তনের আভাস

স্মার্টফোনে অশ্লীল কনটেন্ট নিয়ন্ত্রণে আইন আনছে যুক্তরাজ্য
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনে অশ্লীল কনটেন্ট নিয়ন্ত্রণে আইন আনছে যুক্তরাজ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সিগারেটের দাম বাড়ল প্যাকেটে, লাভটা গেল কোম্পানির পকেটে!
অর্থ ও বাণিজ্য

সিগারেটের দাম বাড়ল প্যাকেটে, লাভটা গেল কোম্পানির পকেটে!

এবারের জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে যে বরাদ্দ দেওয়া...

গ্রামীণফোনের কাছে কর্মীদের পাওনা ৩৩ হাজার কোটি টাকা!

গ্রামীণফোনের কাছে কর্মীদের পাওনা ৩৩ হাজার কোটি টাকা!

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

আইফোনের দাম বাড়ছে, জানালেন টিম কুক

৪০ বছরেও এমন সংকট দেখেনি মেমোরি বাজার

৪০ বছরেও এমন সংকট দেখেনি মেমোরি বাজার

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২০ জুন ২০২৬

গ্রামীণফোনের কাছে কর্মীদের পাওনা ৩৩ হাজার কোটি টাকা!

Techzoom.TV |
TechzoomTV