Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ন্যায্য পাওনার দাবিতে গ্রামীণফোনের বিরুদ্ধে শ্রমিকদের আন্দোলন অব্যাহত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 22 June 2026
ন্যায্য পাওনার দাবিতে গ্রামীণফোনের বিরুদ্ধে শ্রমিকদের আন্দোলন অব্যাহত
Share on FacebookShare on Twitter

পবিত্র ঈদুল আজহার দিন থেকে শুরু হওয়া আন্দোলন অব্যাহত রেখেছেন গ্রামীণফোনের পাওনাদার শ্রমিকরা। আন্দোলনকারীদের দাবি, ন্যায্য পাওনা আদায়ের লক্ষ্যে তারা প্রতিদিন কর্মসূচি পালন করছেন। ২২ জুন, সোমবার অনুষ্ঠিত কর্মসূচিতে আন্দোলনের নেতৃত্বদানকারী নেতারা বলেন, ৫ শতাংশ বিলম্ব বকেয়াসহ তাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং শান্তিপূর্ণভাবে পাওনা আদায়ের কর্মসূচি অব্যাহত থাকবে।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার প্রবেশমুখে গ্রামীণফোনের প্রধান কার্যালয় জিপি হাউজের সামনে অবস্থান কর্মসূচির পাশাপাশি চট্টগ্রাম, বগুড়া, রাজশাহী ও ময়মনসিংহ অঞ্চলেও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা এবং বিভিন্ন স্থানে দেয়ালজুড়ে গ্রাফিতির মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন আন্দোলনকারীরা।

চট্টগ্রামেরর গ্রামীণফোনের আঞ্চলিক অফিসের সামনে শান্তিপূর্ন গণ-অবস্থান থেকে ক্ষোভে ফেটে পড়ে গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান এবং সিবিএ’র ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক ফজলুর ছবিতে প্রতীকী জুতা নিক্ষেপ করে নিজেদের দীর্ঘ দিনের ক্ষোভ ঝেড়েছেন ভুক্তভোগীরা।

আন্দোলনকারীদের অভিযোগ, দেশের অন্যতম বৃহৎ টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোন বিভিন্ন বিজ্ঞাপন ও করপোরেট প্রচারণায় মানবতা, সামাজিক দায়বদ্ধতা এবং মানুষের পাশে থাকার বার্তা তুলে ধরলেও দীর্ঘদিন ধরে শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধে কার্যকর পদক্ষেপ নেয়নি।

এ প্রেক্ষাপটে বিভিন্ন এলাকায় প্রতিবাদী গ্রাফিতি আঁকা হয়েছে। একটি আলোচিত গ্রাফিতিতে লেখা হয়েছে, “গ্রামীণফোন, ক্যাম্পেইনে আবেগ, পোস্টারে মানবতা, বাস্তবে শ্রমিকের বঞ্চনা।” এর ইংরেজি অনুবাদও সংযুক্ত করা হয়েছে। আন্দোলনকারীদের ভাষ্য, প্রতিষ্ঠানটির প্রচারিত মানবিক বার্তা ও শ্রমিকদের প্রতি বাস্তব আচরণের মধ্যে যে বৈপরীত্য রয়েছে, তা তুলে ধরতেই এসব বার্তা ব্যবহার করা হচ্ছে।

শ্রমিকদের দাবি, করপোরেট সামাজিক দায়বদ্ধতার প্রচারণার বিপরীতে তাদের পাওনা পরিশোধের বাস্তবতায় বড় ধরনের অসঙ্গতি রয়েছে। তারা আরও অভিযোগ করেন, জিপি হাউজের সামনে চলমান কর্মসূচিকে কেন্দ্র করে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে, যদিও আন্দোলন শান্তিপূর্ণভাবে পরিচালিত হচ্ছে।

আন্দোলনকারীদের ভাষ্য, অধিকাংশ অংশগ্রহণকারী মধ্যবয়সী ও দীর্ঘদিনের পাওনাদার শ্রমিক। তাই টেলিনর—হয় কর্মীদের ন্যায্য পাওনা ADR-এর মাধ্যমে দ্রুত নিষ্পত্তি করুন, নয়তো বাংলাদেশের মানুষের আস্থা ও গ্রহণযোগ্যতা হারিয়ে এখান থেকে বিদায় নেওয়ার জন্য প্রস্তুত থাকুন।

তারা বলছেন, নিজেদের প্রাপ্য অর্থ আদায়ের দাবিতে শান্তিপূর্ণভাবে অবস্থান করলেও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি তাদের মধ্যে প্রশ্নের জন্ম দিয়েছে। তাদের মতে, ন্যায্য পাওনা আদায়ের বিষয়টির সমাধান না হওয়ায় ক্ষোভ এখন সামাজিক যোগাযোগমাধ্যম ও দেয়ালচিত্রেও প্রতিফলিত হচ্ছে।

আন্দোলনকারীরা জানান, কাফনের কাপড় পরে প্রতিবাদ, দোয়া মাহফিল, বৃক্ষরোপণ, গণবই পাঠ এবং প্রতিবাদী গান-কবিতার মাধ্যমে তারা দীর্ঘ দিন ধরেই প্রতিবাদ জানাচ্ছেন। দাবি আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

গ্রামীণফোন জানায়, “গ্রামীণফোনের কিছু সাবেক কর্মী চাকুরি সংক্রান্ত নানাবিধ দাবি-দাওয়া নিয়ে গত কয়েক মাসে বিভিন্ন সময়ে জিপি হাউজের সামনে সমবেত হয়েছেন। আমাদের জানা মতে, তাদের বেশিরভাগ বেশ কয়েক বছর আগেই প্রতিষ্ঠান ছেড়ে যান এবং আইন অনুযায়ী তাদের প্রাপ্য গ্রহণ করেন। এছাড়া তারা যে দাবিগুলো তুলেছেন সেগুলো বর্তমানে মহামান্য আদালতে বিচারাধীন। বিচারিক ব্যবস্থার প্রতি গ্রামীণফোন শ্রদ্ধাশীল। তাই আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতেই এসব বিষয়ের নিষ্পত্তি হবে বলে বিশ্বাস করে গ্রামীণফোন। সম্প্রতি আমরা আরো লক্ষ্য করছি যে, এই ব্যক্তিরা গ্রামীণফোন সম্পর্কে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গ্রামীণফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন সিম সংযোগ বন্ধে বিটিআরসির কাছে চিঠি
টেলিকম

নতুন সিম সংযোগ বন্ধে বিটিআরসির কাছে চিঠি

জিপি স্টার গ্রাহকদের জন্য মিতসুবিশি শোরুম ও র‌্যাংগস ওয়ার্কশপে বিশেষ অফার
টেলিকম

জিপি স্টার গ্রাহকদের জন্য মিতসুবিশি শোরুম ও র‌্যাংগস ওয়ার্কশপে বিশেষ অফার

১০ হাজার কোটি টাকার অবৈধ মোবাইল বাণিজ্য সালমান-পলক-জয় সিন্ডিকেটের দখলে
টেলিকম

আজ থেকে এনইআইআর কার্যক্রম শুরু: বন্ধ হবে নতুন অবৈধ হ্যান্ডসেট

রবির রিটেইল পয়েন্টে ব্যাংক এশিয়ার সেবা
টেলিকম

রবির রিটেইল পয়েন্টে ব্যাংক এশিয়ার সেবা

বিটিআরসিতে নিয়োগ-পদোন্নতিতে বড় ধরনের অনিয়ম, অভিযুক্ত কর্মকর্তাদের ওএসডির নির্দেশ
টেলিকম

বিটিআরসির ৩০৪তম বৈঠক কাল: পদোন্নতি জটিলতায় আইনি নোটিশ, তোপের মুখে কমিশন

ইন্টারনেট ডেটা প্যাকেজ নিয়ে বড় ঘোষণা
টেলিকম

ডেটা প্যাকেজ সীমিতকরণ প্রান্তিক মানুষের ইন্টারনেট ব্যবহারে বাধাগ্রস্থ করবে

Load More

ট্রেন্ডিং টপিক

চট্টগ্রামের খুলশীতে বিভিন্ন ডিভাইসসহ ৬৩ বিদেশী নাগরিক গ্রেফতার, যা বলছে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চট্টগ্রামের খুলশীতে বিভিন্ন ডিভাইসসহ ৬৩ বিদেশী নাগরিক গ্রেফতার, যা বলছে পুলিশ

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

হানিমাইট-এর আপগ্রেডেড কুলক্লাইন্ট ম্যালওয়ার নিয়ে সতর্ক করল ক্যাসপারস্কি

১৪ কোটি গ্রাহকের মাইলফলকে সিম্ফনি মোবাইল
নির্বাচিত

১৪ কোটি গ্রাহকের মাইলফলকে সিম্ফনি মোবাইল

কোন মোডে চালালে এসি ঘর তাড়াতাড়ি ঠান্ডা করবে, বিদ্যুৎ খরচও কম
প্রযুক্তি সংবাদ

এসি ১৬-তে চালিয়েও ঘর ঠান্ডা হচ্ছে না? রিমোটের সেটিংস বদলান

সপ্তাহের সবচেয়ে পঠিত

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা

চীনের বাজারে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ উন্মোচনের প্রস্তুতি...

আড়ংয়ে বিশেষ ছাড় পাবেন বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা

আড়ংয়ে বিশেষ ছাড় পাবেন বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা

প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট

প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট

বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ আবেদন শেষ ১৫ সেপ্টেম্বর

বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ আবেদন শেষ ১৫ সেপ্টেম্বর

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 June 2026

ন্যায্য পাওনার দাবিতে গ্রামীণফোনের বিরুদ্ধে শ্রমিকদের আন্দোলন অব্যাহত

Techzoom.TV |
TechzoomTV