Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গ্রামে ৫জি নেটওয়ার্ক দিতে ব্যয় ২২০৪ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১
গ্রামে ৫জি নেটওয়ার্ক দিতে ব্যয় ২২০৪ কোটি টাকা
Share on FacebookShare on Twitter

নির্বাচনী ইশতেহার ‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নে দেশের প্রতিটি গ্রামে আধুনিক প্রযুক্তিসেবা পৌঁছে দিতে ৫জি নেটওয়ার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার।

এ লক্ষ্যে দুই হাজার ২০৪ কোটি ৩৯ লাখ টাকার প্রকল্প হাতে নিতে যাচ্ছে টেলিটক বাংলাদেশ লিমিটেড (টিবিএল)।

আগামী মঙ্গলবার (১০ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

শেরেবাংলা নগরের মন্ত্রিসভা কমিটি পরিষদ (এনইসি) সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হবেন। পরে সভা শেষে যৌথভাবে সংবাদ সম্মেলন করবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

সংশ্লিষ্টরা জানান, বর্তমানে শহরাঞ্চলে বিদ্যমান টেলিটকের ৪জি নেটওয়ার্ক ইউনিয়ন পর্যন্ত প্রসারিত করে গ্রামের মানুষকে সুলভমূল্যে দ্রুতগতির ৪জি ইন্টারনেটসেবা দেওয়া হবে। পর্যায়ক্রমে সরকার ঘোষিত লক্ষ্য অনুসারে, ২০২১-২৩ সালের মধ্যে দেশের প্রতিটি গ্রামে ৫জি প্রযুক্তি নির্ভর মোবাইলসেবা নিশ্চিত করা হবে।

পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) মো. মামুন-আল-রশীদ  বলেন, প্রকল্পটি একনেক সভায় উপস্থাপন করা হবে। টেলিটক সরকারের প্রতিষ্ঠান। অন্যান্য বেসরকারি ও বিদেশি অপারেটর ব্যবসার উদ্দেশে সেবা দিয়ে থাকে। টেলিটক থাকায় বাকিদের নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। গ্রামে টেলিটকের ৫জি নেই। ২জি ও ৩জি আছে। বিদ্যমান অবকাঠামো কাজে লাগানো হবে। পাশাপাশি গ্রামে ৫জি দেওয়ার সরঞ্জামও কেনা হবে প্রকল্পের আওতায়।

টেলিটক সূত্র জানায়, ‘গ্রাম পর্যায়ে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ ও ৫জি সেবা প্রদানে নেটওয়ার্ক আধুনিকায়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২১ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের নভেম্বর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এ প্রকল্পটি বাস্তবায়ন করবে টিবিএল।

মূলত চারটি লক্ষ্যকে সামনে রেখে হাতে নেওয়া হয়েছে প্রকল্পটি। এগুলো হলো- দেশের প্রতিটি গ্রামকে আধুনিক প্রযুক্তি সেবার আওতায় আনা, প্রযুক্তি জ্ঞানের মাধ্যমে দেশের প্রতিটি তরুণকে দক্ষ জনশক্তিতে রূপান্তর, প্রতিটি সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে এসে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা ও সাইবার ঝুঁকি মোকাবিলায় কাজ করা।

সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রকল্পটি বাস্তবায়নের সময়ে তৃতীয় সাবমেরিন ক্যাবল নিশ্চিত করা হবে বঙ্গবন্ধু স্যাটেলাইটের বাণিজ্যিক কার্যক্রম। শহর-গ্রাম নির্বিশেষে দেশের সব মানুষ যেন আধুনিক প্রযুক্তি সেবার উপকারভোগী হয় তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করছে সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ সূত্র জানায়, দেশের প্রায় ১০ কোটি জনগণ ইন্টারনেট সুবিধা থেকে বঞ্চিত। এ হার গ্রামে সবচেয়ে বেশি। শহরের তুলনায় গ্রামে ইন্টারনেট ব্যবহারকারীদের ক্রয়ক্ষমতা অনেকাংশে কম। ফলে ব্যক্তি মালিকানাধীন অন্যান্য মোবাইল অপারেটর প্রত্যন্ত অঞ্চলগুলোতে ব্যবসায়িক ও মুনাফা বিবেচনায় নেটওয়ার্ক বিস্তারের মাধ্যমে মোবাইল ব্রডব্যান্ড সেবা দিতে চায় না। এ কারণে গ্রামের মানুষরা ইন্টারনেট সুবিধা থেকে বঞ্চিত।

প্রস্তাবিত প্রকল্পটির মূল কার্যক্রম হচ্ছে- নয় হাজার ৪১০ সেট টেলিযোগাযোগ সরঞ্জাম কেনা, তিন হাজার বিটিএস সাইট নির্মাণ, ট্রান্সমিশন হাবের জন্য ১০০ সাইট প্রস্তুতকরণ, বৈদ্যুতিক সরঞ্জামাদি কেনা, কাস্টমার কেয়ার ও আসবাবপত্র কেনা।

সূত্র আরও জানায়, বর্তমানে টেলিটকের ভয়েজ ও ইন্টারনেট নেটওয়ার্কের কভারেজ অন্যান্য অপারেটরের তুলনায় সীমিত। বিশেষত গ্রামাঞ্চলে কভারেজ খুবই কম। টেলিটকের মোট টাওয়ার বা সাইট সংখ্যা সাড়ে চার হাজার। এর মধ্যে ২জি বিটিএস যন্ত্রপাতি হলো সাড়ে চার হাজার, ৩জি বিটিএস তিন হাজার ৬২টি ও ৪জি বিটিএস এক হাজার ১০০টি, যা অন্যান্য প্রতিযোগীর তুলনায় অত্যন্ত কম।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্রামীণফোনের পিপিই বিতরণ শুরু
টেলিকম

গ্রামীণফোনের পিপিই বিতরণ শুরু

ইভ্যালির এমডি: দুই বছরের মধ্যে সবার টাকা ফেরত
ই-কমার্স

ইভ্যালির এমডি: দুই বছরের মধ্যে সবার টাকা ফেরত

প্রথমবারের মতো ইউটিউবের আয় জানাল গুগল
নির্বাচিত

প্রথমবারের মতো ইউটিউবের আয় জানাল গুগল

নাথিং ফোন টুএ মডেল এলো স্পেশাল এডিশনে
নির্বাচিত

নাথিং ফোন টুএ মডেল এলো স্পেশাল এডিশনে

আগস্টের ৩০ দিনে এল ২৭ হাজার কোটি টাকার রেমিট্যান্স
অর্থ ও বাণিজ্য

৮ দিনেই এক বিলিয়ন ডলার প্রবাসী আয় এসেছে

করোনার তথ্য জানাতে হোয়াটসঅ্যাপে ইনফোবট সেবা উদ্বোধন
নির্বাচিত

করোনার তথ্য জানাতে হোয়াটসঅ্যাপে ইনফোবট সেবা উদ্বোধন

Load More

ট্রেন্ডিং টপিক

চিপ নিষেধাজ্ঞায় লাভবান চীন, যুক্তরাষ্ট্রকে ‘ধন্যবাদ’ হুয়াওয়ে চেয়ারম্যানের
প্রযুক্তি সংবাদ

চিপ নিষেধাজ্ঞায় লাভবান চীন, যুক্তরাষ্ট্রকে ‘ধন্যবাদ’ হুয়াওয়ে চেয়ারম্যানের

ইন্টারনেট বদলে দিচ্ছে এআই, পাল্টে যাচ্ছে তথ্য খোঁজার ধরন
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেট বদলে দিচ্ছে এআই, পাল্টে যাচ্ছে তথ্য খোঁজার ধরন

স্মার্ট লাইফে স্মার্ট ফ্রিজ
নির্বাচিত

স্মার্ট লাইফে স্মার্ট ফ্রিজ

গবেষণার উদ্ভাবন জনগণের হাতে পৌঁছে দিতে হবে: মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

গবেষণার উদ্ভাবন জনগণের হাতে পৌঁছে দিতে হবে: মন্ত্রী

সপ্তাহের সবচেয়ে পঠিত

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মে মাসে ‘নগদে’ সর্বোচ্চ লেনদেনের নতুন রেকর্ড
অর্থ ও বাণিজ্য

মে মাসে ‘নগদে’ সর্বোচ্চ লেনদেনের নতুন রেকর্ড

মাসিক ভিত্তিতে প্রতিষ্ঠানটির ইতিহাসে সর্বোচ্চ লেনদেনের পাশাপাশি ঈদুল...

অ্যাপলকে টেক্কা দিতে ডেলের নতুন ল্যাপটপ

অ্যাপলকে টেক্কা দিতে ডেলের নতুন ল্যাপটপ

১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম-টিকটক নিষিদ্ধ

১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম-টিকটক নিষিদ্ধ

রোবোফেস্ট ২০২৬ বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের তরুণদের সাফল্য

রোবোফেস্ট ২০২৬ বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের তরুণদের সাফল্য

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১০ আগস্ট ২০২১

গ্রামে ৫জি নেটওয়ার্ক দিতে ব্যয় ২২০৪ কোটি টাকা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix