Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিদ্যুৎ গেলেই বন্ধ টেলিটকের ইন্টারনেট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 17 August 2026
নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পের জটিলতা নিয়ে ঘুরপাক খাচ্ছে টেলিটক
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলাকায় বিদ্যুৎ চলে গেলেই সরকারি মোবাইল অপারেটর টেলিটকের ইন্টারনেট সেবা প্রায় অচল হয়ে পড়ার অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। এতে অনলাইন ক্লাস, পড়াশোনা, জরুরি যোগাযোগসহ বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন কার্যক্রমে ভোগান্তিতে পড়ছেন তারা।

রোববার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী টেলিটকের ইন্টারনেট সেবার এমন দুরবস্থার কথা জানান।

শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকলে টেলিটকের মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট মোটামুটি ব্যবহার করা গেলেও লোডশেডিং শুরু হলেই ইন্টারনেট সংযোগ প্রায় বন্ধ হয়ে যায়। এ সময় মোবাইলে নেটওয়ার্কের সংকেত দেখা গেলেও ডেটা ব্যবহার করা সম্ভব হয় না।

ফলে অনলাইন ক্লাস, শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যসেবা ও জরুরি যোগাযোগের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজেও সমস্যা তৈরি হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩৫ হাজার শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী এর প্রভাবের মুখে পড়ছেন বলে শিক্ষার্থীদের দাবি।

চবি শিক্ষার্থী সালাউদ্দিন সাকিব বলেন, ‘আমি অনলাইনে পড়াই। আমার ফোনে এখনও ৮ জিবি ডেটা রয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় এলাকায় বিদ্যুৎ চলে গেলেই টেলিটক সিমের ইন্টারনেট প্রায় শূন্যের কোঠায় নেমে আসে। এতে নিয়মিতই সমস্যায় পড়তে হচ্ছে।’

শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের মতো বড় একটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি মোবাইল অপারেটরের সেবা বিদ্যুৎ সরবরাহের সঙ্গে এভাবে নির্ভরশীল হয়ে পড়া উদ্বেগজনক। বিশেষ করে অনলাইনভিত্তিক শিক্ষা ও যোগাযোগের পরিধি বাড়ায় নিরবচ্ছিন্ন ইন্টারনেট এখন প্রয়োজনীয় সেবার অংশ হয়ে উঠেছে।

এ বিষয়ে চবি প্রকৌশল দপ্তরের প্রধান প্রকৌশলী আব্দুল আহাদ এবং বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. রোকনুদ্দিন ফারুকী বলেন, টেলিটকের ইন্টারনেট অবকাঠামো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিচালনা করে না। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মকর্তা দায়িত্বপ্রাপ্তও নন।

তাদের ভাষ্য, টেলিটকের সেবাটি সরাসরি প্রতিষ্ঠানটির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় থেকে পরিচালিত হয়।

শিক্ষার্থীদের দাবি, সমস্যাটির স্থায়ী সমাধানে টেলিটককে বিশ্ববিদ্যালয় এলাকায় তাদের নেটওয়ার্ক অবকাঠামো ও বিদ্যুৎ ব্যাকআপ ব্যবস্থা পর্যালোচনা করতে হবে। লোডশেডিংয়ের সময়ও যাতে মোবাইল ইন্টারনেট সচল থাকে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টেলিটক

এই বিভাগ থেকে আরও পড়ুন

আরো ৪৭ চীনা অ্যাপ নিষিদ্ধ হলো ভারতে
প্রযুক্তি সংবাদ

আরো ৪৭ চীনা অ্যাপ নিষিদ্ধ হলো ভারতে

অ্যাকাউন্ট লক হলে ফেসবুককে জানাবেন যেভাবে
নির্বাচিত

অ্যাকাউন্ট লক হলে ফেসবুককে জানাবেন যেভাবে

নতুন চ্যানেলেও বিজ্ঞাপন দেখাবে ইউটিউব!
প্রযুক্তি সংবাদ

একশরও বেশি দেশে পাওয়া যাচ্ছে ইউটিউব শর্টস

বঙ্গবন্ধুকে ভালোভাবে জানতে পারলেই বাংলাদেশকে জানা যাবে: পলক
প্রযুক্তি সংবাদ

বঙ্গবন্ধুকে ভালোভাবে জানতে পারলেই বাংলাদেশকে জানা যাবে: পলক

দেশের বাজারে হুয়াওয়ের ‘ভিশনারি ফটোগ্রাফি’ ফ্লাগশিপ স্মার্টফোন পি৪০ প্রো
নির্বাচিত

দেশের বাজারে হুয়াওয়ের ‘ভিশনারি ফটোগ্রাফি’ ফ্লাগশিপ স্মার্টফোন পি৪০ প্রো

ইলেকট্রিক টুথব্রাশ বাজারে!
প্রযুক্তি সংবাদ

ইলেকট্রিক টুথব্রাশ বাজারে!

Load More

ট্রেন্ডিং টপিক

স্ক্রিন ছাড়াই স্বাস্থ্য-ফিটনেস ট্র্যাকিং করবে এই স্মার্টব্যান্ড
প্রযুক্তি সংবাদ

স্ক্রিন ছাড়াই স্বাস্থ্য-ফিটনেস ট্র্যাকিং করবে এই স্মার্টব্যান্ড

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

স্মার্ট টিভিতে বিনামূল্যে সিনেমা ও টিভি দেখার ৭ মাধ্যম
প্রযুক্তি সংবাদ

স্মার্ট টিভিতে বিনামূল্যে সিনেমা ও টিভি দেখার ৭ মাধ্যম

মটোরোলা সিগনেচার ২৭ দিয়ে বাজারে আসছে কোয়ালকমের নতুন দুই প্রসেসর
প্রযুক্তি সংবাদ

মটোরোলা সিগনেচার ২৭ দিয়ে বাজারে আসছে কোয়ালকমের নতুন দুই প্রসেসর

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে...

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 August 2026

বিদ্যুৎ গেলেই বন্ধ টেলিটকের ইন্টারনেট

Techzoom.TV |
TechzoomTV