Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’, যুক্ত হলো নতুন অংশীদার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’, যুক্ত হলো নতুন অংশীদার
Share on FacebookShare on Twitter

গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা ও লাইফস্টাইলভিত্তিক সেবার পরিধি আরও বিস্তৃত করার লক্ষ্যে চট্টগ্রামে এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ করছে রবি। এরই ধারাবাহিকতায় রবি আজিয়াটা পিএলসি ২৩ আগস্ট র‌্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড ও নিউ পার্টনার সাইনিং সেরিমনি’ আয়োজন করে।

রবির হেড অব মার্কেটিং শওকত কাদের চৌধুরী এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে ব্র্যান্ড পার্টনারশিপ আরও জোরদার করার পাশাপাশি লাইফস্টাইলভিত্তিক অংশীদার নেটওয়ার্ক সম্প্রসারণের প্রতি রবির অঙ্গীকার প্রতিফলিত হয়েছে।

অনুষ্ঠানে ২০২৬ সালের প্রথম ছয় মাসে গ্রাহক সম্পৃক্ততা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১০টি প্রতিষ্ঠানকে ‘রবি এলিট পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো— গিফট বাস্কেটস ৪ইউ, র‌্যাডিসন ব্লু হোটেল চট্টগ্রাম বে ভিউ, সিকো অ্যারেনা, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি (প্রাইভেট) লিমিটেড, বেস্ট ওয়েস্টার্ন এসকেএস চট্টগ্রাম, শৈল্পিক ফার্নিচার, হাঙ্গার কিলারস, হক ইলেকট্রনিক্স, ওয়েস্টউড এবং সারপ্রাইজ চট্টগ্রাম।

পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি, চট্টগ্রামের রন্ধনশিল্পে গেম চেঞ্জার এবং শহরের অন্যতম শক্তিশালী ও দৃঢ়চেতা স্থানীয় ব্র্যান্ড হিসেবে বারকোড রেস্টুরেন্টকে বিশেষ স্বীকৃতি দেওয়া হয়। চট্টগ্রামের পরিবর্তনশীল ডাইনিং সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রতিষ্ঠানটিকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

একই অনুষ্ঠানে আতিথেয়তা, খাবার, ফ্যাশন, স্বাস্থ্যসেবা, ভ্রমণ ও লাইফস্টাইলসহ বিভিন্ন খাতের ২১টি প্রতিষ্ঠানের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করে রবি। নতুন অংশীদার প্রতিষ্ঠানগুলো হলো বিউটি বুফে, সাইটলি, জি জি আইল্যান্ড – অরোরা লাউঞ্জ রেস্টুরেন্ট, ট্রাফিক, কমপ্লিট কিচেন, এলিট ট্রাভেলস, ওয়েল পার্ক হোটেল, হোয়াইট পার্ক বুটিক হোটেল, কাপরি ক্যাফে বিস্ত্রো, ল্যামবার্গ ক্যাফে, আগ্রাবাদ, তাসফি মেকওভার অ্যান্ড সেলুন, হ্যামার স্ট্রেংথ, অ্যামব্রোসিয়া রেস্টুরেন্ট, ফ্যাশকোড, দ্য রয়্যাল ডাইন রেস্টুরেন্ট, দ্য এলিগেন্স হোটেল অ্যান্ড স্যুইটস, শাজিনাজ হাসপাতাল লিমিটেড, ব্লু মুন, বেস্ট অ্যান্ড লেস আউটফিটার্স, আলো আই কেয়ার এবং সিমকো মার্ট।

অনুষ্ঠানে রবির হেড অব মার্কেটিং শওকত কাদের চৌধুরী বলেন, “চট্টগ্রাম রবি এলিটের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। চট্টগ্রামজুড়ে আরও শক্তিশালী এলিট ইকোসিস্টেম গড়ে তুলতে এবং গ্রাহকদের জন্য আরও বেশি মূল্য ও সুবিধা তৈরি করতে আমরা আগ্রহী। আমাদের অংশীদাররা রবি এলিট অভিজ্ঞতার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। আজকের এই স্বীকৃতি তাদের অবদানের প্রতিফলন। একই সঙ্গে নতুন অংশীদারত্বগুলো আমাদের গ্রাহকদের জন্য প্রাপ্ত সুবিধার পরিধি আরও বিস্তৃত করবে।”

এই উদ্যোগ রবির দীর্ঘমেয়াদি কৌশলকে আরও শক্তিশালী করছে, যার লক্ষ্য ক্রমবর্ধমান গ্রাহকগোষ্ঠীর জন্য উন্নত মূল্য ও সুবিধা নিশ্চিত করা। পাশাপাশি নতুন অংশীদারত্বের মাধ্যমে গ্রাহকদের জন্য বিভিন্ন খাতে এক্সক্লুসিভ সুবিধা পাওয়ার সুযোগ আরও বিস্তৃত হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এলিট ইকোসিস্টেমরবিরবি আজিয়াটা পিএলসি

এই বিভাগ থেকে আরও পড়ুন

রোহিঙ্গা ক্যাম্পে টেলিটক-বাংলালিংক ৩জি!
টেলিকম

রোহিঙ্গা ক্যাম্পে টেলিটক-বাংলালিংক ৩জি!

মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট খরচ বাড়ছে
টেলিকম

মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর আসছে

ই-সিম নিয়ে এলো বাংলালিংক
টেলিকম

ই-সিম নিয়ে এলো বাংলালিংক

৮ মাস বেতন না দিয়ে কর্মীদের ছাঁটাইয়ের হুমকি ফ্লোরা টেলিকমের
টেলিকম

৮ মাস বেতন না দিয়ে কর্মীদের ছাঁটাইয়ের হুমকি ফ্লোরা টেলিকমের

টেলিটক
টেলিকম

এনটিআরসিএর সঙ্গে টেলিটকের সভায় যে সিদ্ধান্ত হলো

দেশে মোবাইল টাওয়ার থেকে ছড়ানো রেডিয়েশন মান সহনীয়
টেলিকম

দেশে মোবাইল টাওয়ার থেকে ছড়ানো রেডিয়েশন মান সহনীয়

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

পুরোনো গুগল পিক্সেল ফোন দিয়েই তৈরি হবে ডাটা সেন্টার
প্রযুক্তি সংবাদ

চীন থেকে পিক্সেল উৎপাদন পুরোপুরি সরিয়ে নিচ্ছে গুগল

গ্রামীণফোনের ‘১ বাংলাদেশ ১ ইন্টারনেট’ ক্যাম্পেইন চালু
টেলিকম

গ্রামীণফোনের ‘১ বাংলাদেশ ১ ইন্টারনেট’ ক্যাম্পেইন চালু

৭,৯০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমির প্রথম ‘রেডমি এম১০০’ বাজারে
প্রযুক্তি সংবাদ

৭,৯০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমির প্রথম ‘রেডমি এম১০০’ বাজারে

লিক হলো এইচএমডির নতুন ফ্লিপ ফোন, থাকছে অ্যান্ড্রয়েড ও ৪জি
নির্বাচিত

লিক হলো এইচএমডির নতুন ফ্লিপ ফোন, থাকছে অ্যান্ড্রয়েড ও ৪জি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

‘অ্যাপল এম্পায়ার’ বন্ধ, মালিকদের আত্মগোপনের অভিযোগ; বিপাকে শত শত গ্রাহক

‘অ্যাপল এম্পায়ার’ বন্ধ, মালিকদের আত্মগোপনের অভিযোগ; বিপাকে শত শত গ্রাহক

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’, যুক্ত হলো নতুন অংশীদার
টেলিকম

চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’, যুক্ত হলো নতুন অংশীদার

গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা ও লাইফস্টাইলভিত্তিক সেবার পরিধি...

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

ডার্ক ওয়েবে ‘৬০ লাখ’ বিডিজবসের সিভি বিক্রির বিজ্ঞাপন, এক কপির দাম ১০০০ ডলার!

ডার্ক ওয়েবে ‘৬০ লাখ’ বিডিজবসের সিভি বিক্রির বিজ্ঞাপন, এক কপির দাম ১০০০ ডলার!

স্মার্ট টেকনোলজিসের কর্মীদের স্বাস্থ্যসেবায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের সঙ্গে চুক্তি

স্মার্ট টেকনোলজিসের কর্মীদের স্বাস্থ্যসেবায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের সঙ্গে চুক্তি

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৩ আগস্ট ২০২৬

চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’, যুক্ত হলো নতুন অংশীদার

Techzoom.TV |
TechzoomTV