Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করল বাংলালিংক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 26 August 2026
কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করল বাংলালিংক
Share on FacebookShare on Twitter

পরিবেশবান্ধব ও টেকসই ডিজিটাল অবকাঠামো গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতার রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করেছে মোবাইল অপারেটর বাংলালিংক।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ডেটা সেন্টারের প্রায় ২ হাজার ৫০০ বর্গফুট ছাদে স্থাপন করা হয়েছে সৌরবিদ্যুৎ ব্যবস্থাটি। এটি থেকে বছরে প্রায় ৮৫ হাজার কিলোওয়াট-ঘণ্টা সবুজ বিদ্যুৎ উৎপাদনের প্রত্যাশা করছে বাংলালিংক।

দিনের বেলায় পর্যাপ্ত সূর্যালোক থাকা সময়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থাটি ডেটা সেন্টারের গ্রিডনির্ভর বিদ্যুৎ ব্যবহারের প্রায় ৬ শতাংশ কমাতে সক্ষম হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর ফলে বছরে প্রায় ৫২ টন কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি বিদ্যুৎ ব্যয় বাবদ প্রায় ১২ লাখ টাকা সাশ্রয় হতে পারে।

বাংলালিংকের ভাষ্য, নবায়নযোগ্য জ্বালানির এই ব্যবহার প্রতিষ্ঠানটির পরিবেশ, সামাজিক ও সুশাসন (ESG) লক্ষ্যমাত্রা বাস্তবায়নে ভূমিকা রাখবে। একই সঙ্গে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন বা জরুরি পরিস্থিতিতে ডেটা সেন্টারের কার্যক্রম সচল রাখতেও সৌরবিদ্যুৎ ব্যবস্থা সহায়ক হবে।

এর আগে ২০২৫ সালে গাজীপুর ডেটা সেন্টারে ৮০ কিলোওয়াট ক্ষমতার একটি রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করেছিল বাংলালিংক। প্রতিষ্ঠানটির দাবি, এর মাধ্যমে দেশের মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের মধ্যে ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ প্রথম নেয় তারা।

কুমিল্লার প্রকল্পটি সেই উদ্যোগেরই ধারাবাহিকতা বলে জানিয়েছে অপারেটরটি। বাংলালিংকের মতে, ডেটা সেন্টারসহ বিভিন্ন অবকাঠামোয় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর মাধ্যমে দীর্ঘমেয়াদে জ্বালানি খরচ ও কার্বন নিঃসরণ কমানো সম্ভব হবে।

এ বিষয়ে বাংলালিংকের চিফ টেকনোলজি অ্যান্ড ইনফরমেশন অফিসার (CTIO) হুসেইন তুর্কার বলেন, গুরুত্বপূর্ণ কার্যক্রমে সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি জ্বালানি ব্যয়ও কমানো যাচ্ছে। এতে দীর্ঘমেয়াদে নেটওয়ার্ক আরও টেকসই ও নির্ভরযোগ্য হবে।

তিনি বলেন, “টেকসই পরিবেশ শুধু আমাদের প্রতিশ্রুতি নয়, এটি আমাদের ব্যবসায়িক কার্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি।”

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভবিষ্যতেও বিভিন্ন স্থাপনা ও নেটওয়ার্কে সবুজ জ্বালানির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বাংলালিংক

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনুমোদনহীন ফোন বিক্রির দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা
টেলিকম

ইন্টারনেট সেবাদানে অনিয়ম, বিটিআরসির হুঁশিয়ারি

রবি, বাংলালিংক ও টেলিটকের অনুমোদনবিহীন ৬ টাওয়ার জব্দ
টেলিকম

রবি, বাংলালিংক ও টেলিটকের অনুমোদনবিহীন ৬ টাওয়ার জব্দ

ইতিহাসের চেয়ে বেশি কর দিতে যাচ্ছেন ইলন মাস্ক
টেলিকম

বাংলাদেশে ইলন মাস্কের কার্যক্রম আইন বিরোধী: বিটিআরসি

আইসিএমএবিতে ইনোভেশন ল্যাব স্থাপন করল রবি
টেলিকম

আইসিএমএবিতে ইনোভেশন ল্যাব স্থাপন করল রবি

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
টেলিকম

পৃথিবীর অন্য কোনো দেশে NEIR-এর ডাটা যাওয়ার সুযোগ নেই: বিটিআরসি

বিভিন্ন মোবাইল অপারেটরে ইন্টারনেট ডাটা গিফট করার পদ্ধতি
টেলিকম

মোবাইল ডাটায় শুল্ক প্রত্যাহার ও কর বাড়ানোর প্রস্তাব

Load More

ট্রেন্ডিং টপিক

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

পার্টনারস সামিট আয়োজন করলো এপেক্স
টেলিকম

পার্টনারস সামিট আয়োজন করলো এপেক্স

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত
প্রযুক্তি পরামর্শ

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100
নির্বাচিত

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে
অর্থ ও বাণিজ্য

এবার ২০৩ কোটি টাকা ঋণখেলাপি, টেকনো ড্রাগসের কারখানা নিলামে

ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ উৎপাদনকারী...

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে নতুন ইয়ারবাড

একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে নতুন ইয়ারবাড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 August 2026

কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করল বাংলালিংক

Techzoom.TV |
TechzoomTV