Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঈদযাত্রায় ফ্রি বাস সার্ভিস চালু করছে বাংলালিংক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৭ এপ্রিল ২০২৪
ঈদযাত্রায় ফ্রি বাস সার্ভিস চালু করছে বাংলালিংক
Share on FacebookShare on Twitter

ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের কষ্ট লাঘব করে ঈদের খুশি সবার মাঝে ছড়িয়ে দিতে পবিত্র রমজান মাসে সেবার হাত বাড়িয়ে দিয়েছে বাংলালিংক। প্রিয়জনের সঙ্গে ঈদ পালন করতে চাওয়া মানুষ প্রস্তুতি নিচ্ছে ঈদ যাত্রার। প্রতি বছর এই ব্যস্ত সময়ে অনেকের জন্যই ঈদযাত্রা পরিণত হয় এক দুঃসহ ভোগান্তিতে। সহানুভূতির নিদর্শন হিসেবে যাত্রীদের ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে বাংলালিংক।

ঈদযাত্রীদের নিরবচ্ছিন্ন যোগাযোগের সুবিধার্তে বাংলালিংক ইতোমধ্যে ফোর-জি নেটওয়ার্ক সেবার মান বৃদ্ধি করেছে। বর্ধিত এই নেটওয়ার্ক দেশের প্রতিটি প্রান্তে সবার জন্য দ্রুততম ফোর-জি সেবা নিশ্চিত করবে।

অপারেটরটি আশা করছে, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তাদের নেওয়া এই উদ্যোগগুলো সাধারণ মানুষের প্রিয়জনের কাছে ফেরাকে আরও সহজ ও আনন্দদায়ক করে তুলবে।

বিনামূল্যে বাস সার্ভিস: ঈদে সুবিধাবঞ্চিত মানুষদের বাড়ি ফিরতে সহায়তা হিসেবে বাংলালিংক ঢাকা থেকে দেশের উত্তরাঞ্চলে ফ্রি বাস সার্ভিস দিতে যাচ্ছে। অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে যারা ঈদের আনন্দ প্রিয়জনের সাথে ভাগ করে নিতে পারেন না এই সেবাটি তাদের ঈদের খুশিকে বহুগুণে বাড়িয়ে দেবে এবং সবাই যেন ঈদের আনন্দ উপভোগ করতে পারে তা নিশ্চিত করতে অবদান রাখবে। এছাড়াও ঢাকার প্রধান বাস টার্মিনাল- গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ, প্রধান রেলওয়ে স্টেশন- কমলাপুর ও বিমানবন্দর স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালে আরও একগুচ্ছ সেবা নিয়ে বাংলালিংকের স্বেচ্ছাসেবী দল উপস্থিত থাকবে।

লাগেজ হ্যান্ডেলিং সুবিধা: যাত্রাপথে আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে বাংলালিংকের বিশেষায়িত দল যাত্রীদের লাগেজ ও ট্রলিব্যাগ বহনে সহায়তা করবে।

হাত পাখার ব্যবস্থা: চৈত্রের তীব্র তাপদাহে স্বস্তি এনে দিতে বাংলালিংক ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ঈদযাত্রীদের হাতপাখা বিতরণ করবে।

নামাজের জায়গা ও ম্যাট সুবিধা: পবিত্র রমজান মাসে যাত্রাকালীন সময়ে যাত্রীরা যাতে নির্বিঘ্নে ইবাদত পালন করতে পারেন সেই লক্ষ্যে বাংলালিংক সকল স্থল, রেল ও নৌ স্টেশনগুলোতে নামাজের স্থান ও নামাজ পড়ার জন্য ম্যাটের ব্যবস্থা করবে।

এমনকি দেশের গুরুত্বপূর্ণ মহাসড়ক যেমন, ঢাকা- চট্টগ্রাম, ঢাকা- সিলেট, ঢাকা- রংপুর ও ঢাকা- যশোর মহাসড়কের যাত্রা বিরতিস্থলসহ ঢাকা ও ঢাকার বাইরের মোট ২০ টি স্থানে রোজার শেষ ৭ দিন যাত্রীদের সহায়তায় বাংলালিংকের স্বেচ্ছাসেবী দল সক্রিয়ভাবে উপস্থিত থাকবে।

বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, বাংলালিংকে আমরা সহানুভূতি ও সামাজিক দায়বদ্ধতাকে সর্বোচ্চ গুরুত্ব দিই, বিশেষ করে যখন সারা দেশের মানুষ উৎসবে একত্রিত হয়। ঈদযাত্রায় ঘরে ফেরা মানুষদের স্বস্তি দেয়ার লক্ষ্যে নানান রকমের কর্মযজ্ঞ গ্রহণ করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত। আমাদের এই কর্মযজ্ঞের মাধ্যমে আমরা এইসব মানুষদের ঈদযাত্রার কষ্টদায়ক অভিজ্ঞতায় একটি পরিবর্তন আনতে চাই, যাতে তারা নিরাপদে ও সহজেই তাদের প্রিয়জনের কাছে পৌঁছে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বাংলালিংক

এই বিভাগ থেকে আরও পড়ুন

মুখ খুললেন জুম প্রধান, আগে নিরাপত্তা পরে আপডেট
নির্বাচিত

মুখ খুললেন জুম প্রধান, আগে নিরাপত্তা পরে আপডেট

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬–এ ম্যাজিক৮ প্রো উন্মোচন করল অনার
নির্বাচিত

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬–এ ম্যাজিক৮ প্রো উন্মোচন করল অনার

থাকরাল ইনফরমেশন সিস্টেমকে বিতর্কিত প্রকল্পের অনুমোদন, বিদেশি কর্মীদের ছাড়পত্র ছাড়াই প্রবেশের চেষ্টা!
নির্বাচিত

থাকরাল ইনফরমেশন সিস্টেমকে বিতর্কিত প্রকল্পের অনুমোদন, বিদেশি কর্মীদের ছাড়পত্র ছাড়াই প্রবেশের চেষ্টা!

রাজশাহী,সিলেট,খুলনা ও ঢাকার পরে এইবার চট্টগ্রামে দারাজের সেলার সামিট
ই-কমার্স

রাজশাহী,সিলেট,খুলনা ও ঢাকার পরে এইবার চট্টগ্রামে দারাজের সেলার সামিট

কম দামে আসছে ওয়ানপ্লাস ৮ লাইট
নির্বাচিত

কম দামে আসছে ওয়ানপ্লাস ৮ লাইট

ফেসবুকের মাধ্যমে লেখাপড়া করা সম্ভব
নির্বাচিত

ফেসবুকের মাধ্যমে লেখাপড়া করা সম্ভব

Load More

ট্রেন্ডিং টপিক

ব্রাজিলকে বড় মাপের দল মনে করেন না নরওয়ে কোচ
গেম

ব্রাজিলকে বড় মাপের দল মনে করেন না নরওয়ে কোচ

দারাজে মেগা ডিল ও ফ্ল্যাশ সেল: সর্বোচ্চ ৮০% পর্যন্ত ছাড়
ই-কমার্স

দারাজে মেগা ডিল ও ফ্ল্যাশ সেল: সর্বোচ্চ ৮০% পর্যন্ত ছাড়

স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী
ই-কমার্স

স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী

বাংলাদেশের যোগাযোগ খাতে সহযোগিতা বাড়াবে জাইকা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের যোগাযোগ খাতে সহযোগিতা বাড়াবে জাইকা

সপ্তাহের সবচেয়ে পঠিত

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চার মাসে স্যামসাংয়ের নতুন এআই চিপ বিক্রি ১০০ কোটি ডলার ছাড়াল
প্রযুক্তি সংবাদ

এআই জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড মুনাফা, দাম বাড়তে পারে স্মার্টফোনের

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির জোয়ারে রেকর্ড...

বাংলাদেশ আনসার ও গ্রামীণ‌ফো‌নের চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ আনসার ও গ্রামীণ‌ফো‌নের চুক্তি স্বাক্ষর

শিক্ষক সংকট ও ঝরে পড়া নিয়ে চাপে দেশের শিক্ষা ব্যবস্থা

শিক্ষক সংকট ও ঝরে পড়া নিয়ে চাপে দেশের শিক্ষা ব্যবস্থা

টেলিটক বিক্রির পরিকল্পনা নেই, আধুনিকায়ন করা হবে: আইসিটি মন্ত্রী

টেলিটক বিক্রির পরিকল্পনা নেই, আধুনিকায়ন করা হবে: আইসিটি মন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৭ এপ্রিল ২০২৪

ঈদযাত্রায় ফ্রি বাস সার্ভিস চালু করছে বাংলালিংক

Techzoom.TV |
TechzoomTV