Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মোবাইল সেবার মানে বিশ্বে শীর্ষ ১০ দেশের মধ্যে থাকার লক্ষ্য বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 3 September 2026
মোবাইল সেবার মানে বিশ্বে শীর্ষ ১০ দেশের মধ্যে থাকার লক্ষ্য বাংলাদেশের
Share on FacebookShare on Twitter

প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেছেন, আগামী ১২ মাসের মধ্যে মোবাইল সেবায় বাংলাদেশের অবস্থান উন্নত করার লক্ষ্য রয়েছে। বাংলাদেশ বর্তমানে সাবস্ক্রাইবারের দিক থেকে বিশ্বে সপ্তম বৃহত্তম দেশ এবং সেবার মানের দিক থেকে ৯৩তম। লক্ষ্য হলো সাবস্ক্রাইবার ও সেবার মান— দুই ক্ষেত্রেই বিশ্বের শীর্ষ ১০ দেশের মধ্যে থাকা।

ইশতেহারে বর্ণিত প্রতিশ্রুতি অনুযায়ী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অগ্রগতি প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা আরো বলেন, সেবার মান উন্নয়নের লক্ষ্য সরকার একা অর্জন করতে পারবে না। মোবাইল অপারেটরদের সহযোগিতা প্রয়োজন। অপারেটরদের প্রয়োজনীয় স্পেকট্রাম ও ব্যাকহলের ব্যবস্থা করতে সরকার সাধ্যমতো চেষ্টা করছে। কারণ ৫জি শুধু অ্যান্টেনা পরিবর্তনের বিষয় নয়। এর জন্য কোর নেটওয়ার্ক পরিবর্তন, ব্যাকহল এবং পর্যাপ্ত স্পেকট্রাম, বিশেষ করে লো-ব্যান্ড স্পেকট্রাম প্রয়োজন।

গত ছয় মাসে মোবাইল অপারেটরদের উন্নত সেবার জন্য যেসব অনুরোধ এসেছে, সেগুলো দ্রুত অনুমোদনের জন্য সরকার সাধ্যমতো চেষ্টা করেছে। ৫জি রোলআউট ঢাকায় ইতোমধ্যে ক্লাস্টারভিত্তিক শুরু হয়েছে। আগামী দুই বছরের মধ্যে সারা বাংলাদেশে ৫জি চালু করে সেবা দেয়া সম্ভব হবে বলে তিনি বিশ্বাস করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। এছাড়াও এতে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব মামুনুর রশীদ ভূঞা।

গ্রাহকের অধিকার ও সেবার মানকে সর্বোচ্চ গুরুত্ব দয়া হচ্ছে উল্লেখ করে ফকির মাহবুব আনাম বলেন, টেলিটকের সেবার মান উন্নয়নে ইতোমধ্যে ৫ হাজার কিলোমিটার ড্রাইভ টেস্ট সম্পন্ন হয়েছে এবং ৬৩টি নতুন সাইট চালু করা হয়েছে। ভয়েস ওভার ওয়াই-ফাই ও ভয়েস ওভার এলটিই-এর মতো আধুনিক প্রযুক্তিও পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।

মন্ত্রী আরো বলেন, আমাদের লক্ষ্য হলো গ্রাহক যেন আরো ভালো নেটওয়ার্ক, নিরবচ্ছিন্ন সংযোগ ও উন্নত সেবা পান। আধুনিক স্পেকট্রাম মনিটরিংয়ের মাধ্যমে অবৈধ তরঙ্গ ব্যবহার বন্ধ এবং নেটওয়ার্কের মান উন্নয়নের কাজ চলছে।

কলড্রপ ও মোবাইল ডেটা প্যাকেজের বিষয়েও অংশীজনদের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে তিনি উল্লেখ করেন, সাত দিনের ডেটা প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পর অব্যবহৃত টাকা থাকলে আরো এক বা দুই দিন ব্যবহারের সুযোগ দেয়া যায় কি না, সে বিষয়ে মোবাইল অপারেটরদের সঙ্গে কথা বলা হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মোবাইল ডেটা

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইউক্রেনের সরকারি ওয়েবসাইটে সাইবার হামলা
প্রযুক্তি সংবাদ

ইউক্রেনের সরকারি ওয়েবসাইটে সাইবার হামলা

পুরোনো খবর শেয়ার দিলে সতর্ক করবে ফেসবুক
নির্বাচিত

আপনি কোথায় যাচ্ছেন, জানবে না ফেসবুকও

শাওমি রেডমি কে৫০: বড় ডিসপ্লের পারফেক্ট ফোন
প্রযুক্তি সংবাদ

শাওমি রেডমি কে৫০: বড় ডিসপ্লের পারফেক্ট ফোন

শাওমি আনলো ১০০ ওয়াট সুপার চার্জ টার্বো
প্রযুক্তি সংবাদ

শাওমি আনলো ১০০ ওয়াট সুপার চার্জ টার্বো

বিশ্বের প্রথম স্মার্টফোনটি কেমন, কোথায় আছে?
নির্বাচিত

বিশ্বের প্রথম স্মার্টফোনটি কেমন, কোথায় আছে?

তানজিন তিশা আবারো ইনফিনিক্সের শুভেচ্ছাদূত
প্রযুক্তি সংবাদ

তানজিন তিশা আবারো ইনফিনিক্সের শুভেচ্ছাদূত

Load More

ট্রেন্ডিং টপিক

‘ওয়ান-ট্যাপ এআই’ প্রযুক্তিতে তথ্য গুছিয়ে রাখার সুবিধা দিচ্ছে ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

‘ওয়ান-ট্যাপ এআই’ প্রযুক্তিতে তথ্য গুছিয়ে রাখার সুবিধা দিচ্ছে ইনফিনিক্স

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ই-কমার্স

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি
প্রযুক্তি সংবাদ

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি

ইলেকট্রিক স্কুলবাস আমদানিতে শুল্ককর অব্যাহতি দিল এনবিআর
অর্থ ও বাণিজ্য

মোবাইল ফোনসহ ১১ খাত এনবিআরের অনলাইন ভ্যাট রিটার্নের আওতায়

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অর্থ ও বাণিজ্য

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

অনলাইন শপ কোরিয়ান মার্ট বাংলাদেশ ৩ কোটি টাকার...

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 September 2026

মোবাইল সেবার মানে বিশ্বে শীর্ষ ১০ দেশের মধ্যে থাকার লক্ষ্য বাংলাদেশের

Techzoom.TV |
TechzoomTV