Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে সিমের মালিকানা বদল : এক রাতেই কোটি টাকা লেনদেন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে সিমের মালিকানা বদল : এক রাতেই কোটি টাকা লেনদেন
Share on FacebookShare on Twitter

জীবিত এক ব্যবসায়ীকে ‘মৃত’ দেখিয়ে তাঁর নামে নিবন্ধিত মোবাইল সিমের বায়োমেট্রিক মালিকানা বাতিল করে অন্যের নামে নিবন্ধনের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। পরে ওই নম্বরের সঙ্গে যুক্ত মোবাইল আর্থিক সেবার হিসাব ব্যবহার করে এক রাতে প্রায় ১ কোটি ৯১ লাখ টাকার অস্বাভাবিক লেনদেন করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

ঘটনাটি চট্টগ্রাম নগরীর বিআরটিসি সংলগ্ন ফলমন্ডির মা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাঈনুদ্দিন হাসানকে ঘিরে। প্রায় দুই বছর ধরে খেজুর ও ড্রাই ফ্রুটসের ব্যবসা করা এই ব্যবসায়ীর ব্যবহৃত রবি সিমে বিকাশ ও নগদের এজেন্ট হিসাবও চালু ছিল।

ঘটনার পর প্রতারণার অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছেন মাঈনুদ্দিন। তাঁর মামলায় রবি মোবাইল অপারেটরের এক কর্মকর্তাসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।

এসএমএসে জানানো হয় ‘ডেথ কেস’ নিবন্ধনের কথা

মামলার এজাহার অনুযায়ী, গত ২৭ আগস্ট দুপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে অবস্থান করার সময় মাঈনুদ্দিনের মোবাইলে একটি এসএমএস আসে। সেখানে বলা হয়, বায়োমেট্রিক পদ্ধতিতে সংশ্লিষ্ট নম্বরের ‘ডেথ কেস রেজিস্ট্রেশন’ সফলভাবে সম্পন্ন হয়েছে।

এর কিছুক্ষণ পরই তাঁর মোবাইল ফোনের নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়।

বিষয়টি জানতে তিনি চট্টগ্রামের নিউমার্কেট এলাকার রবি সেবা কেন্দ্রে যোগাযোগ করেন। পরিচয় ও সিমের নিবন্ধনসংক্রান্ত কাগজপত্র দেখানোর পর তাঁকে জানানো হয়, নম্বরটি আর তাঁর নামে নিবন্ধিত নেই।

পরে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, ঢাকার শ্যামলী রবি সেবা কেন্দ্র থেকে নম্বরটির মালিকানা পরিবর্তন করে কিশোরগঞ্জের কটিয়াদীর নওবাড়িয়ার বাসিন্দা রায়হান মিয়া নামে একজনের নামে নিবন্ধন করা হয়েছে।

এক রাতেই প্রায় দুই কোটি টাকার লেনদেন

মামলার অভিযোগে বলা হয়েছে, সিমের মালিকানা পরিবর্তনের পর ওই নম্বরের সঙ্গে যুক্ত মোবাইল আর্থিক সেবার হিসাব ব্যবহার করে বড় অঙ্কের লেনদেন করা হয়।

এর মধ্যে নগদে প্রায় ১ কোটি ৭৫ লাখ টাকা এবং বিকাশে প্রায় ১৬ লাখ টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। সব মিলিয়ে অস্বাভাবিক লেনদেনের পরিমাণ প্রায় ১ কোটি ৯১ লাখ টাকা।

এ ছাড়া মাঈনুদ্দিনের হিসাবে থাকা প্রায় ৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগও করা হয়েছে।

মামলায় রবি কর্মকর্তাসহ তিনজন

চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে করা মামলায় সিমটির মালিকানা পরিবর্তনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রায়হান মিয়াকে আসামি করা হয়েছে। তাঁর সহযোগিতার অভিযোগে রবির ঢাকার শ্যামলী কাস্টমার কেয়ারের ইনচার্জসহ আরও একজনকে আসামি করা হয়েছে।

মামলার শুনানি শেষে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য কাউন্টার টেরোরিজম ইউনিটকে (সিটিইউ) নির্দেশ দিয়েছেন।

‘আমি তখন দোকানে বসেই ব্যবসা করছিলাম’

মাঈনুদ্দিন হাসান বলেন, দোকানে বসে ব্যবসা করার সময় হঠাৎ তাঁর মোবাইলে সিম বন্ধের বিষয়ে এসএমএস আসে।

তিনি বলেন, “এসএমএসে বলা হয়, আমি মারা যাওয়ায় আমার সিম বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ আমি তখন জীবিত এবং দোকানে বসেই ব্যবসা করছিলাম। পরে জানতে পারি, ঢাকার একটি সেবা কেন্দ্র থেকে আমার সিম অন্য একজনের নামে নিবন্ধন করা হয়েছে।”

সিমটি উদ্ধারের চেষ্টা করার পর ওই নম্বরে যোগাযোগ করলে রায়হান নামে একজন ফোন ধরেন বলেও জানান মাঈনুদ্দিন।

তাঁর অভিযোগ, জালিয়াতির বিষয়ে জানতে চাইলে ওই ব্যক্তি নিজেকে ডিজিএফআইয়ের সদস্য হিসেবে পরিচয় দেন এবং তাঁকে হুমকি দেন। এমনকি পুলিশ দিয়ে তুলে নিয়ে গুম করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার তদন্তে সিমের মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া, বায়োমেট্রিক নিবন্ধনের তথ্য, সংশ্লিষ্ট কাস্টমার কেয়ার সেন্টারের কার্যক্রম এবং ওই নম্বর ব্যবহার করে সংঘটিত আর্থিক লেনদেনের বিষয়ে বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে বলে আশা করছেন ভুক্তভোগী।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: সিম

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইফোনের চাহিদা ক্রমেই কমছে
নির্বাচিত

আইফোনের ডিসপ্লে প্রতিস্থাপন খরচ ৩২৯ ডলার

দ্রুত ফাইল ট্রান্সফার করবে গুগলের ‘নিয়ারবাই শেয়ার’
নির্বাচিত

দ্রুত ফাইল ট্রান্সফার করবে গুগলের ‘নিয়ারবাই শেয়ার’

মোস্তাফা জব্বার এর সহযোগিতায় অপহৃত বিটিসিএল কর্মী উদ্ধার
নির্বাচিত

মেয়েরা উঠান ঝাড়ুতে রোবট ব্যবহার করবে: টেলিযোগাযোগ মন্ত্রী

ফোনের র‌্যাম ও স্টোরেজ যেভাবে বাঁচাবেন
নির্বাচিত

ফোনের র‌্যাম ও স্টোরেজ যেভাবে বাঁচাবেন

ইন্টারনেটের ওপর সম্পূরক শুল্ক বাড়ালেই ধর্মঘট
টেলিকম

ইন্টারনেটের ওপর সম্পূরক শুল্ক বাড়ালেই ধর্মঘট

গোপনে কথা বলার সেরা ৭ অ্যাপ
নির্বাচিত

নকল অ্যাপ চেনার সহজ উপায়

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

আগে চার্জ দিতে পারতাম না, এখন দুটো ফোনেই চার্জ আছে : রবিউল ইসলাম নয়ন
সোশ্যাল মিডিয়া

আগে চার্জ দিতে পারতাম না, এখন দুটো ফোনেই চার্জ আছে : রবিউল ইসলাম নয়ন

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’
অর্থ ও বাণিজ্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

২০২৬ সালের সেরা ৫ বাজেট স্মার্টফোন, ফিচার ও স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫ বাজেট স্মার্টফোন, ফিচার ও স্পেসিফিকেশন

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৫০ লাখ টাকা অনুদান দিলো বিকাশ
সোশ্যাল মিডিয়া

‘সরকারি সেবা বন্ধ, অতিরিক্ত চার্জ ও এজেন্ট নির্যাতন’: বিকাশ ঘিরে তোলপাড় সামাজিক মাধ্যম

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কসমেটিকস-স্কিন ও পার্সোনাল কেয়ার শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
অর্থ ও বাণিজ্য

কসমেটিকস-স্কিন ও পার্সোনাল কেয়ার শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

তিন দিনব্যাপী প্রসাধনী, স্কিন কেয়ার ও পারসোনাল কেয়ার...

প্রি-অর্ডারে ভিভো ভি৮০ লাইট ৫জি, থাকছে ০% ইএমআই ও বিশেষ উপহার

প্রি-অর্ডারে ভিভো ভি৮০ লাইট ৫জি, থাকছে ০% ইএমআই ও বিশেষ উপহার

জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে সিমের মালিকানা বদল : এক রাতেই কোটি টাকা লেনদেন

জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে সিমের মালিকানা বদল : এক রাতেই কোটি টাকা লেনদেন

মার্কেন্টাইল ব্যাংকে ১৯৪ কোটি টাকার অনিয়ম-অর্থ আত্মসাতের অভিযোগ

মার্কেন্টাইল ব্যাংকে ১৯৪ কোটি টাকার অনিয়ম-অর্থ আত্মসাতের অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৩ সেপ্টেম্বর ২০২৬

জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে সিমের মালিকানা বদল : এক রাতেই কোটি টাকা লেনদেন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix