Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মানবতাবিরোধী অপরাধে সহায়তার অভিযোগে টেলিনরের বিরুদ্ধে তদন্ত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 21 September 2026
১৫ শতাংশ কর্মী ছাঁটাই করবে টেলিনর
Share on FacebookShare on Twitter

মিয়ানমারে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর মানবতাবিরোধী অপরাধে সহায়তা এবং নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে নরওয়ের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান টেলিনরের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নরওয়ের ন্যাশনাল ক্রিমিনাল ইনভেস্টিগেশন সার্ভিস ও নিরাপত্তা সংস্থা পিএসটি এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানায়।

তদন্তের অংশ হিসেবে মঙ্গলবার অসলোতে টেলিনরের সদর দপ্তরে অভিযান চালান তদন্তকারীরা। পুলিশের ভাষ্য, মিয়ানমারে টেলিনরের কার্যক্রম চলাকালে গ্রাহকদের যোগাযোগসংক্রান্ত তথ্য সামরিক সরকারের কাছে সরবরাহ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের বিবৃতিতে বলা হয়, সামরিক সরকার যখন বেসামরিক জনগোষ্ঠীর একটি অংশের বিরুদ্ধে ব্যাপক নিপীড়ন চালাচ্ছিল, তখন টেলিনর-মিয়ানমারের গ্রাহকদের তথ্য বারবার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

কর্মীদের নিরাপত্তার কথা বলছে টেলিনর

২০২১ সালের অভ্যুত্থানের পর মিয়ানমারে নিজেদের ব্যবসা বিক্রি করে দেয় টেলিনর। ২০২২ সালের মার্চে দেশটিতে তাদের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়।

তদন্তের বিষয়ে টেলিনর জানিয়েছে, নরওয়ের কর্তৃপক্ষের সঙ্গে তারা সহযোগিতা করছে এবং ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরতে প্রয়োজনীয় তথ্য দেওয়ার চেষ্টা করবে।

রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, সামরিক কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করলে মিয়ানমারে তাদের কর্মীদের কারাদণ্ড, নির্যাতন কিংবা মৃত্যুদণ্ডের ঝুঁকি ছিল।

টেলিনরের ভাষ্য, ওই পরিস্থিতিতে প্রতিষ্ঠানটি ‘অসম্ভব এক পরিস্থিতির’ মধ্যে পড়েছিল এবং কর্মীদের জীবন ঝুঁকিতে ফেলার মতো কোনো সিদ্ধান্ত নেওয়া তাদের পক্ষে সম্ভব ছিল না।

তথ্য সরবরাহের অভিযোগ

চলতি বছরের শুরুতে সুইডেনভিত্তিক একটি অলাভজনক সংস্থা টেলিনর-মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে। সেখানে অভিযোগ করা হয়, সামরিক জান্তার রাজনৈতিক বিরোধী হিসেবে চিহ্নিত ব্যক্তিদের ফোনকল ও অবস্থানসংক্রান্ত তথ্য সামরিক কর্তৃপক্ষের কাছে সরবরাহ করা হয়েছিল।

ওই তথ্যের কারণে অন্তত একজন অধিকারকর্মীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে মিয়ানমার সরকারের পক্ষ থেকে রয়টার্সের প্রশ্নের জবাব দেওয়া হয়নি।

নজরদারি সরঞ্জাম নিয়েও তদন্ত

শুধু গ্রাহকের তথ্য সরবরাহ নয়, মিয়ানমারে ব্যবসা বিক্রির সময় নিষেধাজ্ঞার আওতাভুক্ত নজরদারি সরঞ্জাম হস্তান্তরের অভিযোগও তদন্ত করছে নরওয়ের পুলিশ।

পুলিশের দাবি, ওই সরঞ্জাম হস্তান্তরের আগে নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছিল কি না, সেটিও তদন্তের বিষয়।

মিয়ানমারবিষয়ক অধিকার সংগঠন ‘জাস্টিস ফর মিয়ানমার’ তদন্ত শুরুর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সংগঠনটির মুখপাত্র ইয়াদানার মং রয়টার্সকে বলেন, টেলিনরের ব্যবসা গুটিয়ে নেওয়ার প্রক্রিয়ায় নজরদারি সরঞ্জাম হস্তান্তর এবং সামরিক কর্তৃপক্ষের সঙ্গে সংবেদনশীল তথ্য বিনিময়ের অভিযোগের বিষয়ে তারা তদন্তকারীদের কাছে তথ্য দিয়েছে।

তিনি বলেন, মিয়ানমারে টেলিনরের কর্মকাণ্ডের ফলে মানুষের যে ক্ষতি হয়েছে, তার জন্য প্রতিষ্ঠানটিকে জবাবদিহির আওতায় আনার বিষয়টি তারা দেখতে চান।

অভিযোগের বিষয়ে টেলিনরের পাশাপাশি অসলোতে মিয়ানমার দূতাবাসের কাছেও মন্তব্য চাওয়া হয়েছিল। তবে প্রতিবেদন প্রকাশের সময় তাদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টেলিনর

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ানপ্লাস টিভির ‘প্রি বুক’ শুরু অ্যামাজনে
নির্বাচিত

ওয়ানপ্লাস টিভির ‘প্রি বুক’ শুরু অ্যামাজনে

ওয়েব ট্রাফিকে চ্যাটজিপিটির হিস্যা কমছে, বাড়ছে জেমিনির
নির্বাচিত

ওয়েব ট্রাফিকে চ্যাটজিপিটির হিস্যা কমছে, বাড়ছে জেমিনির

ফাইভ জি নেটওয়ার্ক আনতে চীনের সঙ্গে হুয়াওয়ের চুক্তি
নির্বাচিত

ফাইভ জি নেটওয়ার্ক আনতে চীনের সঙ্গে হুয়াওয়ের চুক্তি

এক বছরে ১৯০ কোটি ম্যালওয়্যার থামিয়েছে গুগল প্লে স্টোর
নির্বাচিত

এক বছরে ১৯০ কোটি ম্যালওয়্যার থামিয়েছে গুগল প্লে স্টোর

স্পোর্টস স্মার্টওয়াচ আনল রিয়েলমি
নির্বাচিত

স্পোর্টস স্মার্টওয়াচ আনল রিয়েলমি

চীনে হুয়াওয়ের ১৭তম বার্ষিক গ্লোবাল অ্যানালিস্ট সামিট
নির্বাচিত

চীনে হুয়াওয়ের ১৭তম বার্ষিক গ্লোবাল অ্যানালিস্ট সামিট

Load More

ট্রেন্ডিং টপিক

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি
প্রযুক্তি সংবাদ

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন
প্রযুক্তি সংবাদ

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস
ই-কমার্স

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য
নির্বাচিত

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 September 2026

মানবতাবিরোধী অপরাধে সহায়তার অভিযোগে টেলিনরের বিরুদ্ধে তদন্ত

Techzoom.TV |
TechzoomTV