Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৩ সপ্তাহে জিপি, রবির সঙ্গে দ্বন্দ্ব মেটাবে বিটিআরসি: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 18 September 2019
টাকা না পেয়ে গ্রামীণফোন ও রবির উপর অ্যাকশন নিল বিটিআরসি
Share on FacebookShare on Twitter

গ্রামীণফোন ও রবির কাছে বকেয়া পাওনার বিষয়টি দ্রুত সমাধান হবে বলে আশাব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। বুধবার দুপুরে সচিবালয়ে গ্রামীণফোন কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠক শেষ এ আশাব্যক্ত করেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, সরকার এবং গ্রামীণফোন উভয় পক্ষই যেন লাভজনক অবস্থায় চলতে পারে সেটিই চায় সরকার। একদিকে যেমন ব্যবসার উপযুক্ত পরিবেশ বজায় রাখতে হবে অন্যদিকে সরকারের পাওনাও পরিশোধ করতে হবে।

অতীতে এই পাওনা নিয়ে অনেক ভুল বোঝাবুঝি ছিল, এখনও কিছুটা রয়েছে। আর তা সমাধানের জন্যই এই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী। এ বিষয়ক মামলা প্রত্যাহার হবে বলেও জানিয়েছেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, এই সেক্টরের ক্ষতি হলে সরকার অনেক রাজস্ব হারাবে। তাই এই সেক্টরের ক্ষতি হয় এমন কোন পথে হাঁটবে না সরকার। একটা স্বচ্ছ প্রক্রিয়ায় খুব অল্পদিনের মধ্যেই সমাধান হবে।

বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, ২২ বছরের পথচলায় এনবিআর ও বিটিআরসির সঙ্গে গ্রামীণফোনসহ অন্যান্য মোবাইল অপারেটরদের অনেক পাওনা রয়েছে। তারা এটি আলোচনার ভিত্তিতে পরিশোধ করবে।

এনবিআর চেয়ারম্যান বলেন, বর্তমানে সরকার নিয়মিত ভ্যাট-ট্যাক্স পায়। তবে যে ৪ হাজার কোটি টাকার বেশি বকেয়া তা এখন সুদ আসলে মোবাইল ফোন অপারেটরদের কাছে প্রায় ৮ হাজার কোটি টাকা পাওনা রয়েছে সরকারের।

বিটিআরসির দাবি অনুযায়ী, গ্রামীণফোন ও রবির কাছে প্রতিষ্ঠানটির পাওনা ১৩ হাজার ৪৪৭ কোটি টাকা। এর মধ্যে গ্রামীণফোনের কাছে ১২ হাজার ৫৮০ কোটি টাকা এবং রবির কাছে ৮৬৭ কোটি টাকা।

এ টাকা আদায়ে ব্যান্ডউইথ সীমিত করা এবং প্যাকেজ ও সরঞ্জামের ছাড়পত্র (এনওসি) দেওয়া বন্ধ করে দিয়েছিল বিটিআরসি। তাতে কোনো কাজ না হওয়ায় এরপর ৫ সেপ্টেম্বর দুই অপারেটরকে লাইসেন্স (টু-জি ও থ্রি-জি) বাতিল কেন করা হবে না, তা জানতে চেয়ে চিঠি দেওয়া হয়। জবাবের সময় ৩০ দিন।

বকেয়া আদায়ে সরকার এতদিন হার্ডলাইনে থাকলেও আজ এক সংবাদ সম্মেলনে বিষয়টি সমঝোতার ভিত্তিতে সমাধান করার কথা জানালেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

প্রসঙ্গত, দেশে গ্রাহকের হাতে থাকা ১৬ কোটি ৮২ হাজার নিবন্ধিত মোবাইল সিমের মধ্যে ৭ কোটি ৪৭ লাখ সিম গ্রামীণফোনের। আর রবির ৪ কোটি ৭৬ লাখ সিম রয়েছে গ্রাহকের হাতে। এই হিসাবে মোট গ্রাহকের ৪৬.৪৯ শতাংশ গ্রামীণফোন এবং ২৯.৬৫ শতাংশ রবির সেবা নিয়ে থাকেন।

দেশের ৯ কোটি ৪৪ লাখ ইন্টারনেট গ্রাহকের মধ্যে ৮ কোটি ৮৬ লাখই মোবাইল ফোনের ইন্টারনেট ব্যবহার করেন, যা মোট গ্রাহকের ৯৩.৮৭ শতাংশ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বিটিআরসি

এই বিভাগ থেকে আরও পড়ুন

আগ্রহের কেন্দ্রে মেটাভার্স, চালকবিহীন গাড়ি ও স্মার্ট বাড়ি
নির্বাচিত

আগ্রহের কেন্দ্রে মেটাভার্স, চালকবিহীন গাড়ি ও স্মার্ট বাড়ি

মেসেঞ্জারে বন্ধ হচ্ছে এসএমএস ফিচার
নির্বাচিত

মেসেঞ্জারে বন্ধ হচ্ছে এসএমএস ফিচার

একাদশে ভর্তিতে শেষ ধাপে আবেদন শুরু, সময় দুদিন
নির্বাচিত

একাদশে ভর্তিতে শেষ ধাপে আবেদন শুরু, সময় দুদিন

শাওমি
নির্বাচিত

বৈশ্বিক স্মার্টফোন বিক্রিতে স্যামসাং-অ্যাপলের পরেই শাওমি

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কল রেকর্ড করবেন কীভাবে?
কিভাবে করবেন

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কল রেকর্ড করবেন কীভাবে?

আসছে রিয়েলমি সি ১৫
নির্বাচিত

আসছে রিয়েলমি সি ১৫

Load More

ট্রেন্ডিং টপিক

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার
ই-কমার্স

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

মোবাইল ফোনের সিমে সুনির্দিষ্ট কর প্রত্যাহার
টেলিকম

এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি
প্রযুক্তি সংবাদ

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু
নির্বাচিত

বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 September 2019

৩ সপ্তাহে জিপি, রবির সঙ্গে দ্বন্দ্ব মেটাবে বিটিআরসি: অর্থমন্ত্রী

Techzoom.TV |
TechzoomTV