Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রাজস্ব আয় দাঁড়াতে পারে ৩১ হাজার কোটি রুপিতে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৬ অক্টোবর ২০১৯
রাজস্ব আয় দাঁড়াতে পারে ৩১ হাজার কোটি রুপিতে

টেলিকম-techzoom

Share on FacebookShare on Twitter

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সবচেয়ে এগিয়ে আছে ভারত। আগামী বছরগুলোয় দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনা রয়েছে। আর্থিক উন্নতির সঙ্গে সঙ্গে ভারতীয়দের মধ্যে মোবাইল ফোন ব্যবহারের হারও বাড়ছে। বাড়ছে টেলিকম ব্যবসার পরিধি। এ কারণে যত দিন যাচ্ছে, টেলিকম খাত থেকে দেশটির রাষ্ট্রীয় কোষাগারে বাড়তি রাজস্ব যুক্ত হচ্ছে। ২০২৩ সাল নাগাদ ভারতের টেলিকম অবকাঠামো খাত থেকেই রাষ্ট্রীয় কোষাগারে যুক্ত হওয়া রাজস্বের সম্মিলিত পরিমাণ ৩১ হাজার কোটি রুপিতে উন্নীত হতে পারে। লন্ডনভিত্তিক বহুজাতিক প্রফেশনাল সার্ভিস ফার্ম আর্নস্ট অ্যান্ড ইয়াংয়ের (ইওয়াই) এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর ব্লুমবার্গ ও ইকোনমিক টাইমস।

টেলিকম অবকাঠামো খাতের অধীনে মূলত ভারতজুড়ে বিস্তৃত মোবাইল টাওয়ার নেটওয়ার্ককে চিহ্নিত করেছে ইওয়াই। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, গ্রাহকসংখ্যা বাড়ার পাশাপাশি প্রতি বছরই নতুন নতুন এলাকা মোবাইল নেটওয়ার্কের আওতায় আসছে। ফলে ভারতজুড়ে গড়ে তোলা হচ্ছে শক্তিশালী টাওয়ার নেটওয়ার্ক। সরকারের পক্ষ থেকেও মোবাইল টাওয়ার স্থাপনকে টেলিকম খাতে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে। ফলে এ খাত থেকে রাজস্বপ্রাপ্তির পরিমাণও বাড়তির দিকে থাকবে। ২০২৩ সাল নাগাদ শুধু টেলিকম অবকাঠামো খাত থেকেই ভারতের রাষ্ট্রীয় কোষাগারে যুক্ত হওয়া রাজস্বের সম্মিলিত পরিমাণ ৩১ হাজার কোটি রুপিতে দাঁড়াতে পারে।

প্রতিষ্ঠানটির উদীয়মান বাজার বিষয়ক গবেষক প্রশান্ত সিংহল বলেন, টেলিকম ভারত সরকারের অগ্রাধিকারমূলক খাতগুলোর একটি। ক্রমবর্ধমান রাজস্বের কারণে ভারত সরকার বরাবরই টেলিকম খাতকে অগ্রাধিকার দিয়ে থাকে। সামনেই ফাইভজি নেটওয়ার্ক চালুর কথা চলছে। ওই সময় বিদ্যমান টাওয়ারগুলো আধুনিকায়ন করা হবে। সক্ষমতা বাড়ানো হবে। নতুন নতুন অনেক টাওয়ার স্থাপন করতে হবে। এতে একদিকে ভারতের টেলিকম অবকাঠামো খাত যেমন বর্তমানের তুলনায় গতিশীল হয়ে উঠবে, তেমনি রাষ্ট্রীয় কোষাগারে রাজস্বের পাল্লাও ভারী হবে।

তবে বিপুল এ কর্মযজ্ঞ সম্পাদনের জন্য ভারতের টেলিকম অবকাঠামো খাতে উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ প্রয়োজন হবে বলেও জানিয়েছে ইওয়াই। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের মধ্যে কাঙ্ক্ষিত ৩১ হাজার কোটি রুপি রাজস্ব আয়ের লক্ষ্য পূরণের জন্য ভারতের টেলিকম অবকাঠামো খাতে ৬৬ হাজার কোটি রুপি থেকে সর্বোচ্চ ৯৩ হাজার কোটি রুপি বিনিয়োগ প্রয়োজন হবে।

ফাইভজি নেটওয়ার্কের কারণে বিশ্বব্যাপী মোবাইল টাওয়ার ব্যবসায় কাঠামোগত পরিবর্তন আসতে শুরু করেছে। বিশ্বের শীর্ষস্থানীয় টাওয়ার কোম্পানিগুলো তুলনামূলক বড় আকারের টাওয়ার নির্মাণে আগ্রহ হারাতে শুরু করেছে। বিপরীতে এসব কোম্পানির মনোযোগের কেন্দ্রে রয়েছে ফাইবারভিত্তিক নেটওয়ার্ক। একই সঙ্গে ডাটা সেন্টার, বড় পরিসরে ওয়াই-ফাই জোন কিংবা স্মার্ট সিটি তৈরিতে এসব প্রতিষ্ঠান বিনিয়োগ করতে চাইছে। টেলিকম অবকাঠামো খাতের এ পরিবর্তন অনুধাবন করতে পেরেছে ভারত সরকারও। এজন্য ভারতজুড়ে একাধিক স্মার্ট সিটি গড়তে বিনিয়োগ খুঁজছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রতিবেদনে বলা হয়েছে, টেলিকম অবকাঠামো খাতের বৈশ্বিক পরিবর্তনের বাইরে নয় ভারত। বরং এ খাতে ভারত একটি উদীয়মান বাজার। এ পরিবর্তনজনিত কারণে ভারতের টেলিকম অবকাঠামো নির্মাণে ২০২৩ সালের মধ্যে নতুন করে সর্বোচ্চ ৯৩ হাজার কোটি রুপি বিনিয়োগ প্রয়োজন হতে পারে।

এদিকে যুক্তরাজ্যভিত্তিক অন্য প্রতিষ্ঠান গ্লোবালডাটার এক গবেষণায় বলা হয়েছে, ২০১৮ সালে ভারতে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ছিল ১২০ কোটির বেশি। ২০২৪ সাল নাগাদ তা বেড়ে ১৪০ কোটিতে উন্নীত হতে পারে। ২০২৪ সাল নাগাদ ভারতের ১৩ কোটি ৮০ লাখ মোবাইল ব্যবহারকারী ফাইভজি নেটওয়ার্কের আওতায় আসতে পারে। ২০২৪ সাল নাগাদ ভারতের মোবাইল সার্ভিস খাত থেকে প্রাপ্ত রাজস্বের পরিমাণ ৩ হাজার ৯৮০ কোটি ডলারে দাঁড়াতে পারে বলে জানিয়েছে গ্লোবালডাটা। গত বছর দেশটির মোবাইল সার্ভিস খাত থেকে ১ হাজার ৯৬০ কোটি ডলার রাজস্ব আয় হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টেলিকম

এই বিভাগ থেকে আরও পড়ুন

টেন্ডার ছাড়াই রুবাবা দৌলার ওরাকলকে ২০৭ কোটি টাকার কাজ দেন পলক
প্রযুক্তি সংবাদ

টেন্ডার ছাড়াই রুবাবা দৌলার ওরাকলকে ২০৭ কোটি টাকার কাজ দেন পলক

রাজধানীর ফার্মগেট এলাকা থেকে বিভিন্ন ব্র্যান্ডের অনুমোদনবিহীন মোবাইল ফোন জব্দ
প্রযুক্তি বাজার

রাজধানীর ফার্মগেট এলাকা থেকে বিভিন্ন ব্র্যান্ডের অনুমোদনবিহীন মোবাইল ফোন জব্দ

বিশ্বের বিভিন্ন প্রান্তে হোয়াটসঅ্যাপ ব্যবহারে জটিলতা
নির্বাচিত

হোয়াটসঅ্যাপের নতুন চমক, চলবে ইন্টারনেট ছাড়াই

বিটিআরসির নেটওয়ার্ক স্থগিতকরণ সিদ্ধান্ত গ্রাহক বিরোধী দাবি গ্রামীণফোনের
টেলিকম

বিটিআরসির নেটওয়ার্ক স্থগিতকরণ সিদ্ধান্ত গ্রাহক বিরোধী দাবি গ্রামীণফোনের

ইয়ামাহা আনল নতুন বাইক
প্রযুক্তি সংবাদ

ইয়ামাহা আনল নতুন বাইক

হুয়াওয়ের সাথে চুক্তি করল রাশিয়া টেলিকম কোম্পানি
টেলিকম

হুয়াওয়ের সাথে চুক্তি করল রাশিয়া টেলিকম কোম্পানি

Load More

ট্রেন্ডিং টপিক

শিশু সুরক্ষা মামলা নিষ্পত্তিতে ১ হাজার ৮০০ কোটি ডলার দেবে মেটা
প্রযুক্তি সংবাদ

শিশু সুরক্ষা মামলা নিষ্পত্তিতে ১ হাজার ৮০০ কোটি ডলার দেবে মেটা

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের পরিকল্পনা
প্রযুক্তি সংবাদ

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের পরিকল্পনা

মন্টেরি কার উইকের নিলামে রেকর্ড, বিক্রি ৭৫ কোটি ৬০ লাখ ডলারের গাড়ি
অটোমোবাইল

মন্টেরি কার উইকের নিলামে রেকর্ড, বিক্রি ৭৫ কোটি ৬০ লাখ ডলারের গাড়ি

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

বিকাশের নীতিমালা ও চার্জ নিয়ে গ্রাহক-এজেন্টদের ক্ষোভ, উঠছে নানা অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আগে চার্জ দিতে পারতাম না, এখন দুটো ফোনেই চার্জ আছে : রবিউল ইসলাম নয়ন
সোশ্যাল মিডিয়া

আগে চার্জ দিতে পারতাম না, এখন দুটো ফোনেই চার্জ আছে : রবিউল ইসলাম নয়ন

যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন বলেছেন, বিদ্যুৎ না...

অনলাইন জুয়া ঠেকাতে শুধু অ্যাপ নয়, নজরদারিতে আসুক ডিভাইসও

অনলাইন জুয়া ঠেকাতে শুধু অ্যাপ নয়, নজরদারিতে আসুক ডিভাইসও

ফাস্ট চার্জিংয়ে কি ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়?

ফাস্ট চার্জিংয়ে কি ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়?

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৬ অক্টোবর ২০১৯

রাজস্ব আয় দাঁড়াতে পারে ৩১ হাজার কোটি রুপিতে

Techzoom.TV |
TechzoomTV